Dhaka ০২:২২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলার পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার

ঢাকার শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষর করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশ অনুযায়ী, শাহ আলী থানায় কর্মরত পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে ডিএমপি সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়েছে।

এর আগে ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রবেশ করেন।

হামলাকারীরা সেখানে থাকা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে বিভিন্ন সরঞ্জাম, ওষুধ, টিকা, নগদ অর্থসহ অন্যান্য মালামাল নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রের একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলার অভিযোগও ওঠে।

ঘটনার পর স্বাস্থ্যকেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। এর মধ্যেই শাহ আলী থানার ওসিকে প্রশাসনিক কারণে প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হলো।

তবে ওসি প্রত্যাহারের আদেশে স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনাকে কারণ হিসেবে সরাসরি উল্লেখ করা হয়নি। সেখানে তাকে প্রশাসনিক কারণে সদরদপ্তরে সংযুক্ত করার কথা বলা হয়েছে।

আরও পড়ুনঃ  যুবদলের সাবেক নেতাকে পিটিয়ে হ ত্যা
Tag :
জনপ্রিয় পোস্ট

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলার পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার

Update Time : ১২:৪০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষর করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশ অনুযায়ী, শাহ আলী থানায় কর্মরত পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে ডিএমপি সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়েছে।

এর আগে ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রবেশ করেন।

হামলাকারীরা সেখানে থাকা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে বিভিন্ন সরঞ্জাম, ওষুধ, টিকা, নগদ অর্থসহ অন্যান্য মালামাল নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রের একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলার অভিযোগও ওঠে।

ঘটনার পর স্বাস্থ্যকেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। এর মধ্যেই শাহ আলী থানার ওসিকে প্রশাসনিক কারণে প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হলো।

তবে ওসি প্রত্যাহারের আদেশে স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনাকে কারণ হিসেবে সরাসরি উল্লেখ করা হয়নি। সেখানে তাকে প্রশাসনিক কারণে সদরদপ্তরে সংযুক্ত করার কথা বলা হয়েছে।

আরও পড়ুনঃ  বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল