Dhaka ০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন এনসিপির জরুরি সংবাদ সম্মেলন সোমবার যুদ্ধের মধ্যেই জ্বালানি নিয়ে বড় সুখবর দিল ইরান মাদ্রাসাছাত্রীকে ধ র্ষ ণের দায়ে দুজনের যাবজ্জীবন ইসলামি বক্তা মিসবাহের ‘১০ নম্বর স্ত্রী’ হতে চান কনটেন্ট ক্রিয়েটর মীম সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় ৭৩ আসামি গ্রেপ্তার রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল সিলেটের মেয়ে রুবাইয়ার  ৭৩ লাখ ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার এয়ার হোস্টেস থেকে পুলিশ কর্মকর্তা, এবার কোটি টাকার জমি কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত

রাজস্ব সম্মেলনে প্রধানমন্ত্রী, আসতে পারে নতুন নির্দেশনা

  • desk news
  • Update Time : ১১:৫৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৫৩৪ Time View

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ উচ্চপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সকালে সম্মেলনস্থলে পৌঁছে তিনি এতে অংশ নেন।

রাজস্ব আহরণ বাড়ানো, করের আওতা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক রাজস্ব ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এবারের সম্মেলনের আয়োজন করা হয়েছে। এটি এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন। এর আগে ২০২৩ সালে প্রথম রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

সম্মেলনে এনবিআরের সদস্য, কমিশনার, মহাপরিচালক, পরিচালক, সচিবসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাস্টমস ও ভ্যাট বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন। সম্মেলনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সকাল সাড়ে ৮টার মধ্যে সম্মেলনস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

সরকার গঠনের পর এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এটিই প্রথম আনুষ্ঠানিক সরাসরি মতবিনিময়। ফলে এবারের সম্মেলনকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সম্মেলনে মাঠপর্যায়ের রাজস্ব আদায় পরিস্থিতি, কর ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ এবং রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। এই বড় লক্ষ্যমাত্রা অর্জনে রাজস্ব প্রশাসনের দক্ষতা বৃদ্ধি, অটোমেশন, করজাল সম্প্রসারণ এবং কর ফাঁকি রোধে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হতে পারে।

একই সঙ্গে কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, করদাতাদের হয়রানি কমানো এবং এনবিআরের সামগ্রিক সক্ষমতা বাড়ানোর বিষয়েও প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা আসতে পারে। রাজস্ব প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে কর্মকর্তারা বিভিন্ন প্রস্তাব ও কর্মপরিকল্পনাও তুলে ধরবেন বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, শুধু রাজস্ব আদায়ের পরিমাণ বাড়ানো নয়, কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে সংস্কার ও দক্ষতা বাড়ানো গেলে সরকারের আয় বৃদ্ধির পাশাপাশি করদাতাদের ভোগান্তিও কমানো সম্ভব হবে। সেই দিক থেকে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’ সরকারের রাজস্ব ব্যবস্থাপনায় ভবিষ্যৎ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুনঃ  আগামী রমজান ও ঈদের তারিখ প্রকাশ
Tag :
জনপ্রিয় পোস্ট

খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন

রাজস্ব সম্মেলনে প্রধানমন্ত্রী, আসতে পারে নতুন নির্দেশনা

Update Time : ১১:৫৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ উচ্চপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সকালে সম্মেলনস্থলে পৌঁছে তিনি এতে অংশ নেন।

রাজস্ব আহরণ বাড়ানো, করের আওতা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক রাজস্ব ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এবারের সম্মেলনের আয়োজন করা হয়েছে। এটি এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন। এর আগে ২০২৩ সালে প্রথম রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

সম্মেলনে এনবিআরের সদস্য, কমিশনার, মহাপরিচালক, পরিচালক, সচিবসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাস্টমস ও ভ্যাট বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন। সম্মেলনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সকাল সাড়ে ৮টার মধ্যে সম্মেলনস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

সরকার গঠনের পর এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এটিই প্রথম আনুষ্ঠানিক সরাসরি মতবিনিময়। ফলে এবারের সম্মেলনকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সম্মেলনে মাঠপর্যায়ের রাজস্ব আদায় পরিস্থিতি, কর ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ এবং রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। এই বড় লক্ষ্যমাত্রা অর্জনে রাজস্ব প্রশাসনের দক্ষতা বৃদ্ধি, অটোমেশন, করজাল সম্প্রসারণ এবং কর ফাঁকি রোধে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হতে পারে।

একই সঙ্গে কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, করদাতাদের হয়রানি কমানো এবং এনবিআরের সামগ্রিক সক্ষমতা বাড়ানোর বিষয়েও প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা আসতে পারে। রাজস্ব প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে কর্মকর্তারা বিভিন্ন প্রস্তাব ও কর্মপরিকল্পনাও তুলে ধরবেন বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, শুধু রাজস্ব আদায়ের পরিমাণ বাড়ানো নয়, কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে সংস্কার ও দক্ষতা বাড়ানো গেলে সরকারের আয় বৃদ্ধির পাশাপাশি করদাতাদের ভোগান্তিও কমানো সম্ভব হবে। সেই দিক থেকে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’ সরকারের রাজস্ব ব্যবস্থাপনায় ভবিষ্যৎ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুনঃ  র‍্যাব বিলুপ্ত করে অনুমোদন পেলো নতুন বাহিনী এসআরবি