Dhaka ০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার সঙ্গীতাঙ্গনে পা রাখলেন হানিয়া বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ধ র্ষ ণের পর ভিডিও ছড়িয়ে দেয় চা দোকানি, অতঃপর… সকালে হাঁটতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর ‘মহিলাদের আমার ভাল্লাগে না’—প্রতি রাতে ১/২ জন ছাত্রকে হুজুরের রুমে নিতেন পত্রিকা অফিস থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার সিলেটে পুলিশ কর্মকর্তা পরিচয়ে ব্ল্যাকমেল, এআই দিয়ে নারীর ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ সাগর-রুনি হত্যা: সাড়ে ১৩ বছর কারাগারে সিলেটের এনাম, মেলেনি সম্পৃক্ততার প্রমাণ সরকারি প্রতিষ্ঠানের পর ক্রীড়া সংস্থায় সাবেক ছাত্রদল নেতাদের জায়গা বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সকালে হাঁটতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর

টাঙ্গাইলের বাসাইলে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রংমালা রানী (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টায় উপজেলার বাসুলিয়া চাপড়াবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রংমালা রানী বাসাইল সদর ইউনিয়নের হান্দুলীপাড়া গ্রামের নরেন্দ্র মন্ডলের স্ত্রী। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রংমালা রানী হাঁটতে বের হন। এ সময় বাসাইল থেকে নলুয়ার দিকে যাওয়া একটি দ্রুতগতির মোটরসাইকেল পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

ধাক্কায় তার পরনের কাপড় মোটরসাইকেলের সঙ্গে আটকে যাওয়ার পর চালক মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।

পরে গুরুতর আহত অবস্থায় রংমালা রানীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয় জানতে চাইলে বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, মোটরসাইকেলের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  ফের কারাগারে সংগীতশিল্পী নোবেল
Tag :
জনপ্রিয় পোস্ট

অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার সঙ্গীতাঙ্গনে পা রাখলেন হানিয়া

সকালে হাঁটতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর

Update Time : ০২:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলের বাসাইলে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রংমালা রানী (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টায় উপজেলার বাসুলিয়া চাপড়াবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রংমালা রানী বাসাইল সদর ইউনিয়নের হান্দুলীপাড়া গ্রামের নরেন্দ্র মন্ডলের স্ত্রী। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রংমালা রানী হাঁটতে বের হন। এ সময় বাসাইল থেকে নলুয়ার দিকে যাওয়া একটি দ্রুতগতির মোটরসাইকেল পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

ধাক্কায় তার পরনের কাপড় মোটরসাইকেলের সঙ্গে আটকে যাওয়ার পর চালক মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।

পরে গুরুতর আহত অবস্থায় রংমালা রানীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয় জানতে চাইলে বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, মোটরসাইকেলের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  ইফার বোর্ড অব গভর্নরসের সদস্য হলেন যে ৫ আলেম