Dhaka ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অতিদরিদ্রদের বরাদ্দের মাল ভাগাভাগি নিয়ে দুই পক্ষের হাতাহাতি ১১ মাসে কোরআনের হাফেজ মুগ্ধ, বড় হয়ে হতে চান ডাক্তার সিলেটে ৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় বিক্রি প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন হাবিপ্রবি’র ১৬ শিক্ষার্থী চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের প্রজেক্টে কালামের তাণ্ডব, অতঃপর… সিলেট মহানগরের ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন নেতৃত্বকে কয়েস লোদীর অভিনন্দন সারা দেশে হামের প্রকোপ, সিলেটে আরও দুই শিশুর মৃত্যু প্রবাস থেকে ফিরলেন, তবে জীবিত নয়—কফিনবন্দি হয়ে; কান্নায় ভেঙে পড়ল দুই পরিবার নিজের স্ত্রীকে রেখে অন্যের স্ত্রীকে নিয়ে পালালেন ইমাম সাহেব শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

সারা দেশে হামের প্রকোপ, সিলেটে আরও দুই শিশুর মৃত্যু

সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যেই সিলেট বিভাগে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৫ জনে।

মারা যাওয়া দুই শিশুর একজন সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা। তার বয়স ছিল মাত্র ৯ মাস। ৭ অক্টোবর সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

অন্য শিশুটির বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। তার বয়স ছিল ৬ মাস। ৬ অক্টোবর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

নতুন দুই মৃত্যুর পর সিলেট জেলায় হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে। সুনামগঞ্জে মারা গেছেন ৬৭ জন, হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারে ১৫ জন।

হাসপাতালে বাড়ছে রোগীর চাপ

মৃত্যুর পাশাপাশি সিলেট বিভাগের হাসপাতালগুলোতে হাম সন্দেহে রোগীর চাপও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ৫৫২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০৩ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭০ জন চিকিৎসা নিচ্ছেন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৭ জন।

এক হাজারের বেশি রোগীর হাম শনাক্ত

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষার মাধ্যমে ১ হাজার ৯৫ জনের হাম শনাক্ত হয়েছে।

এর মধ্যে সিলেট জেলায় ৪২২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মারা যাওয়া ১৮৫ জনের মধ্যে ১৭৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০ জনের।

আরও পড়ুনঃ  বিয়ের আশ্বাসে সম্পর্ক, গর্ভধারণ ও গর্ভপাত; প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান

শিশুদের মধ্যে হামের সংক্রমণ বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। জ্বর, সর্দি-কাশি, শরীরে লালচে দাগ বা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্ত শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

অতিদরিদ্রদের বরাদ্দের মাল ভাগাভাগি নিয়ে দুই পক্ষের হাতাহাতি

সারা দেশে হামের প্রকোপ, সিলেটে আরও দুই শিশুর মৃত্যু

Update Time : ০৩:২৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যেই সিলেট বিভাগে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৫ জনে।

মারা যাওয়া দুই শিশুর একজন সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা। তার বয়স ছিল মাত্র ৯ মাস। ৭ অক্টোবর সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

অন্য শিশুটির বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। তার বয়স ছিল ৬ মাস। ৬ অক্টোবর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

নতুন দুই মৃত্যুর পর সিলেট জেলায় হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে। সুনামগঞ্জে মারা গেছেন ৬৭ জন, হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারে ১৫ জন।

হাসপাতালে বাড়ছে রোগীর চাপ

মৃত্যুর পাশাপাশি সিলেট বিভাগের হাসপাতালগুলোতে হাম সন্দেহে রোগীর চাপও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ৫৫২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০৩ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭০ জন চিকিৎসা নিচ্ছেন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৭ জন।

এক হাজারের বেশি রোগীর হাম শনাক্ত

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষার মাধ্যমে ১ হাজার ৯৫ জনের হাম শনাক্ত হয়েছে।

এর মধ্যে সিলেট জেলায় ৪২২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মারা যাওয়া ১৮৫ জনের মধ্যে ১৭৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০ জনের।

আরও পড়ুনঃ  সিলেটে ভাড়া বাসা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার