Dhaka ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা ৩৩ কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম পাচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট মহানগর দায়রা জজ আদালতে নবনিযুক্ত প্রসিকিউটরদের যোগদান এক দফা দাবিতে এবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কি না জানি না: ট্রাম্প বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি কঠিন শর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি হয়নি ক্লীন্টনের, নদীভাঙনে হারিয়েছেন স্থায়ী ঠিকানা পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী

সিলেট মহানগর দায়রা জজ আদালতে নবনিযুক্ত প্রসিকিউটরদের যোগদান

সিলেট মহানগর দায়রা জজ আদালতে নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও সহকারী পাবলিক প্রসিকিউটররা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের নেতৃত্বে নতুন প্রসিকিউটররা সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে যোগদানপত্র জমা দেন।

এ সময় বিভাগীয় বিশেষ জজ আদালতের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আশরাফুল ইসলাম আশরাফ এবং জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. মসরুর চৌধুরী শওকত উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রসিকিউটররা রাষ্ট্রপক্ষের মামলাগুলো যথাযথভাবে পরিচালনা এবং বিচারপ্রক্রিয়ায় পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে আইনের শাসন সমুন্নত রাখা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন তারা।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নিয়েছেন জোহরা জেসমিন, মো. আব্দুল মুকিত, মির্জা মোহাম্মদ ইয়াকুত হোসেন, এফ এইচ এম সাজেদুল ইসলাম সজিব, নজরুল ইসলাম, মনজুর ইলাহী সামি, আবু ফাহাদ, মিজানুর রহমান চৌধুরী, মো. আলী হায়দার ফারুক, রাজ্জাক খান রাজ, জামীনুল ইসলাম জামী ও নজরুল ইসলাম।

সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. ফয়জুল আহমদ, মো. ওয়াহিদুর রহমান, মো. খোরশেদ আলম, সুদীপ বৈদ্য, সৈয়দা তাহমিনা রহমান, মোছা. ছিয়াছিন আক্তার, মো. জাহিদুল হক জাবেদ, মো. তানভীর আহমেদ, দিলোয়ার হোসেন, যায়েদ হাসান, রোহিনা বেগম, মো. কামরুল আমিন, মো. আব্দুল হাই, শায়েদ আহমদ ও শফিকুর রহমান।

নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদানের মধ্য দিয়ে সিলেট মহানগর দায়রা জজ আদালতে নতুন প্রসিকিউশন প্যানেলের দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  এনসিপি নেতাদের গণধোলাইয়ের নির্দেশ বিএনপি নেতা এমদাদ চৌধুরীর
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা

সিলেট মহানগর দায়রা জজ আদালতে নবনিযুক্ত প্রসিকিউটরদের যোগদান

Update Time : ০৬:০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

সিলেট মহানগর দায়রা জজ আদালতে নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও সহকারী পাবলিক প্রসিকিউটররা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের নেতৃত্বে নতুন প্রসিকিউটররা সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে যোগদানপত্র জমা দেন।

এ সময় বিভাগীয় বিশেষ জজ আদালতের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আশরাফুল ইসলাম আশরাফ এবং জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. মসরুর চৌধুরী শওকত উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রসিকিউটররা রাষ্ট্রপক্ষের মামলাগুলো যথাযথভাবে পরিচালনা এবং বিচারপ্রক্রিয়ায় পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে আইনের শাসন সমুন্নত রাখা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন তারা।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নিয়েছেন জোহরা জেসমিন, মো. আব্দুল মুকিত, মির্জা মোহাম্মদ ইয়াকুত হোসেন, এফ এইচ এম সাজেদুল ইসলাম সজিব, নজরুল ইসলাম, মনজুর ইলাহী সামি, আবু ফাহাদ, মিজানুর রহমান চৌধুরী, মো. আলী হায়দার ফারুক, রাজ্জাক খান রাজ, জামীনুল ইসলাম জামী ও নজরুল ইসলাম।

সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. ফয়জুল আহমদ, মো. ওয়াহিদুর রহমান, মো. খোরশেদ আলম, সুদীপ বৈদ্য, সৈয়দা তাহমিনা রহমান, মোছা. ছিয়াছিন আক্তার, মো. জাহিদুল হক জাবেদ, মো. তানভীর আহমেদ, দিলোয়ার হোসেন, যায়েদ হাসান, রোহিনা বেগম, মো. কামরুল আমিন, মো. আব্দুল হাই, শায়েদ আহমদ ও শফিকুর রহমান।

নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদানের মধ্য দিয়ে সিলেট মহানগর দায়রা জজ আদালতে নতুন প্রসিকিউশন প্যানেলের দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার