Dhaka ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী ফ্ল্যাটের চেয়েও কবরের দাম বেশি, এক টুকরো কবরস্থানের দাম সাড়ে ৪ কোটি ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, হুমায়ূন কবীরের ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে আদানির তালবাহানা!

স্থানীয় সরকার নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই অপপ্রচারেও নিষেধাজ্ঞা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন আচরণবিধি প্রণয়ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনের জন্য পৃথক বিধিমালা জারি করা হলেও প্রচারণাসহ অধিকাংশ বিষয়ে বিধান প্রায় একই রাখা হয়েছে।

রোববার রাতে এসব আচরণবিধির গেজেট প্রকাশ করা হয়। নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে আগেভাগেই আচরণবিধি চূড়ান্ত করেছে কমিশন। এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের পরিবর্তে নির্দলীয়ভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নতুন বিধিমালায় নির্বাচনী প্রচারণার প্রচলিত ধরনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা। কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কেউ নির্বাচনী প্রচারে পোস্টার লাগাতে পারবেন না।

তবে প্রচারণার জন্য নির্দিষ্ট শর্তে ব্যানার, লিফলেট, ফেস্টুন ও সীমিতসংখ্যক বিলবোর্ড ব্যবহারের অনুমতি থাকছে। এসব প্রচারসামগ্রীতে মুদ্রণের তারিখ উল্লেখ করতে হবে। পরিবেশ দূষণ কমাতে ফেস্টুন ও হ্যান্ডবিলে পলিথিন বা পিভিসির আবরণ ব্যবহার করা যাবে না।

প্রচারণায় মিছিল, শোডাউন ও প্রকাশ্য জনসমাবেশের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নির্বাচনী এলাকায় এমন কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি বা নির্বাচনী পরিবেশ উত্তপ্ত করার সুযোগ রাখা হয়নি। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও বড় ধরনের লোকসমাগম করা যাবে না। এ সময় একজন প্রার্থীর সঙ্গে সর্বোচ্চ পাঁচজন সমর্থক থাকতে পারবেন।

ডিজিটাল মাধ্যমকে প্রচারণার বিকল্প হিসেবে ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্মে প্রচারণা চালানো গেলেও এর জন্য যে

আরও পড়ুনঃ  নতুন মোটরসাইকেল কিনে ফেরা হলো না বাড়ি, দুর্ঘটনায় গেল প্রাণ ২ বন্ধুর
Tag :
জনপ্রিয় পোস্ট

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে

স্থানীয় সরকার নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই অপপ্রচারেও নিষেধাজ্ঞা

Update Time : ০৫:৫৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন আচরণবিধি প্রণয়ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনের জন্য পৃথক বিধিমালা জারি করা হলেও প্রচারণাসহ অধিকাংশ বিষয়ে বিধান প্রায় একই রাখা হয়েছে।

রোববার রাতে এসব আচরণবিধির গেজেট প্রকাশ করা হয়। নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে আগেভাগেই আচরণবিধি চূড়ান্ত করেছে কমিশন। এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের পরিবর্তে নির্দলীয়ভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নতুন বিধিমালায় নির্বাচনী প্রচারণার প্রচলিত ধরনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা। কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কেউ নির্বাচনী প্রচারে পোস্টার লাগাতে পারবেন না।

তবে প্রচারণার জন্য নির্দিষ্ট শর্তে ব্যানার, লিফলেট, ফেস্টুন ও সীমিতসংখ্যক বিলবোর্ড ব্যবহারের অনুমতি থাকছে। এসব প্রচারসামগ্রীতে মুদ্রণের তারিখ উল্লেখ করতে হবে। পরিবেশ দূষণ কমাতে ফেস্টুন ও হ্যান্ডবিলে পলিথিন বা পিভিসির আবরণ ব্যবহার করা যাবে না।

প্রচারণায় মিছিল, শোডাউন ও প্রকাশ্য জনসমাবেশের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নির্বাচনী এলাকায় এমন কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি বা নির্বাচনী পরিবেশ উত্তপ্ত করার সুযোগ রাখা হয়নি। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও বড় ধরনের লোকসমাগম করা যাবে না। এ সময় একজন প্রার্থীর সঙ্গে সর্বোচ্চ পাঁচজন সমর্থক থাকতে পারবেন।

ডিজিটাল মাধ্যমকে প্রচারণার বিকল্প হিসেবে ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্মে প্রচারণা চালানো গেলেও এর জন্য যে

আরও পড়ুনঃ  মশার যন্ত্রণায় অতিষ্ঠ সারাদেশ