Dhaka ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা ৩৩ কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম পাচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট মহানগর দায়রা জজ আদালতে নবনিযুক্ত প্রসিকিউটরদের যোগদান এক দফা দাবিতে এবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কি না জানি না: ট্রাম্প বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি কঠিন শর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি হয়নি ক্লীন্টনের, নদীভাঙনে হারিয়েছেন স্থায়ী ঠিকানা পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী

নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’

  • desk news
  • Update Time : ০৩:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৫৪৮ Time View

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাময়িকভাবে বাতিল হওয়া অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনর্বহাল করেছে সরকার। এর ফলে অনলাইন পোর্টালটি আবারও আনুষ্ঠানিকভাবে তাদের সংবাদ কার্যক্রম পরিচালনার আইনি সুযোগ পেল।

রোববার (২৩ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলা এডিশনের ওপর জারি করা স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।এর আগে, ২০২৫ সালের ২২ ডিসেম্বর এক আদেশে নিউজ পোর্টালটির নিবন্ধন বাতিল করে তৎকালীন অন্তর্বর্তী সরকার।  এ সিদ্ধান্তের পর নিবন্ধন ফিরে পেতে কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানায় বাংলা এডিশন। সেই আবেদনের ধারাবাহিকতা ও পর্যালোচনার পরই চূড়ান্তভাবে স্থগিতা‌দেশ প্রত্যাহা‌রের সিদ্ধান্ত এলো।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে ২০২৫ সালের ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল ‘বাংলা এডিশন’।

ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সেই উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির জাতীয় নেতা, জামায়াতে ইসলামী, এলডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, জ্যেষ্ঠ সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব এবং জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যরাও সেখানে সংহতি জানান।

সূচনালগ্ন থেকেই জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, মুসলিম বিশ্বের নানা সংকট, গণমানুষের মৌলিক অধিকার রক্ষা এবং আগ্রাসন-বিরোধী অবস্থানের খবর প্রকাশ করে পাঠকপ্রিয়তা পায় পোর্টালটি। তবে যাত্রা শুরুর মাত্র কয়েক মাসের মাথায় নিবন্ধনের স্থগিতাদেশ আসায় বড় ধাক্কা খেয়েছিল প্রতিষ্ঠানটি।

আরও পড়ুনঃ  ফেসবুকে প্রেম,সুনামগঞ্জে গিয়ে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা

নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’

Update Time : ০৩:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাময়িকভাবে বাতিল হওয়া অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনর্বহাল করেছে সরকার। এর ফলে অনলাইন পোর্টালটি আবারও আনুষ্ঠানিকভাবে তাদের সংবাদ কার্যক্রম পরিচালনার আইনি সুযোগ পেল।

রোববার (২৩ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলা এডিশনের ওপর জারি করা স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।এর আগে, ২০২৫ সালের ২২ ডিসেম্বর এক আদেশে নিউজ পোর্টালটির নিবন্ধন বাতিল করে তৎকালীন অন্তর্বর্তী সরকার।  এ সিদ্ধান্তের পর নিবন্ধন ফিরে পেতে কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানায় বাংলা এডিশন। সেই আবেদনের ধারাবাহিকতা ও পর্যালোচনার পরই চূড়ান্তভাবে স্থগিতা‌দেশ প্রত্যাহা‌রের সিদ্ধান্ত এলো।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে ২০২৫ সালের ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল ‘বাংলা এডিশন’।

ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সেই উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির জাতীয় নেতা, জামায়াতে ইসলামী, এলডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, জ্যেষ্ঠ সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব এবং জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যরাও সেখানে সংহতি জানান।

সূচনালগ্ন থেকেই জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, মুসলিম বিশ্বের নানা সংকট, গণমানুষের মৌলিক অধিকার রক্ষা এবং আগ্রাসন-বিরোধী অবস্থানের খবর প্রকাশ করে পাঠকপ্রিয়তা পায় পোর্টালটি। তবে যাত্রা শুরুর মাত্র কয়েক মাসের মাথায় নিবন্ধনের স্থগিতাদেশ আসায় বড় ধাক্কা খেয়েছিল প্রতিষ্ঠানটি।

আরও পড়ুনঃ  সিলেট বিভাগের উন্নয়নে একনেকে উঠছে ৫,৩২৬ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী