Dhaka ০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

থানায় ভাঙচুর চালাল জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৭ কিশোর

কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার পর ১৭ কিশোর কুমিল্লার দাউদকান্দি থানার ভেতর ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

দাউদকান্দি থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাজ্জাদ হোসেন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ঘটনার পর কিশোরদের নাম-ঠিকানা লিখে নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম।

পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে থানার পাশের একটি পার্ক থেকে ওই ১৭ কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ যখন তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, তখন কয়েকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা ডিউটি অফিসারের কক্ষে চেয়ার-টেবিল উল্টে ফেলে ভাঙচুর চালায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ডিউটি অফিসারের কক্ষে চেয়ার-টেবিল উল্টে পড়ে থাকতেও দেখা যায়।

এ ছাড়া কুমিল্লার কোটবাড়ী এলাকার আরেকটি ভিডিওতে দেখা গেছে, পুলিশের গাড়ি দেখে একদল কিশোর দৌড়ে পালাচ্ছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম সম্প্রতি খুন হওয়ার পর কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নজরদারি ও অভিযান জোরদার করেছে কুমিল্লা জেলা পুলিশ।

সন্ধ্যার পর অপ্রাপ্তবয়স্ক কেউ বাইরে ঘোরাঘুরি করলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছু ক্ষেত্রে অভিভাবকদের ডেকে বিষয়টি জানানো হচ্ছে।অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান গণমাধ্যমকে বলেন, গতকালের অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়। বেশিরভাগকেই মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মাদকসংশ্লিষ্টতার অভিযোগ থাকা কয়েকজনের ব্যাপারে যাচাইবাছাই করা হচ্ছে।

আরও পড়ুনঃ  অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের
Tag :
জনপ্রিয় পোস্ট

থানায় ভাঙচুর চালাল জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৭ কিশোর

Update Time : ১২:৪৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার পর ১৭ কিশোর কুমিল্লার দাউদকান্দি থানার ভেতর ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

দাউদকান্দি থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাজ্জাদ হোসেন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ঘটনার পর কিশোরদের নাম-ঠিকানা লিখে নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম।

পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে থানার পাশের একটি পার্ক থেকে ওই ১৭ কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ যখন তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, তখন কয়েকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা ডিউটি অফিসারের কক্ষে চেয়ার-টেবিল উল্টে ফেলে ভাঙচুর চালায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ডিউটি অফিসারের কক্ষে চেয়ার-টেবিল উল্টে পড়ে থাকতেও দেখা যায়।

এ ছাড়া কুমিল্লার কোটবাড়ী এলাকার আরেকটি ভিডিওতে দেখা গেছে, পুলিশের গাড়ি দেখে একদল কিশোর দৌড়ে পালাচ্ছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম সম্প্রতি খুন হওয়ার পর কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নজরদারি ও অভিযান জোরদার করেছে কুমিল্লা জেলা পুলিশ।

সন্ধ্যার পর অপ্রাপ্তবয়স্ক কেউ বাইরে ঘোরাঘুরি করলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছু ক্ষেত্রে অভিভাবকদের ডেকে বিষয়টি জানানো হচ্ছে।অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান গণমাধ্যমকে বলেন, গতকালের অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়। বেশিরভাগকেই মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মাদকসংশ্লিষ্টতার অভিযোগ থাকা কয়েকজনের ব্যাপারে যাচাইবাছাই করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ৪১ বছরে মা হচ্ছেন শাহরুখের নায়িকা মাহিরা খান