Dhaka ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ২

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৫১৭ Time View

গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার মান্দারতলা ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মানিক মিয়া মোল্লারহাট উপজেলার শের আলী মোল্লার ছেলে এবং সজিব খান মান্দারতলা এলাকার গোলাম মোস্তফা খানের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দারতলা ইসলামাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারি হাফিজুর রহমান বাধনের বাসা থেকে তার সহযোগী মানিক মিয়া ও সজিব খানকে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান জানান, গ্রেপ্তার দুজন মাদক কারবারি হাফিজুর রহমান বাধনের সহযোগী। তারা বাধনের কাছ থেকে কম দামে ইয়াবা ও মদ কিনে বেশি দামে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাদক কারবারি হাফিজুর রহমান বাধনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ চেয়ারম্যানের পদত্যাগ
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

শ্রেণিকক্ষে ঝাঁজালো গন্ধ, ফের অসুস্থ ২১ শিক্ষার্থী

গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ২

Update Time : ০৩:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার মান্দারতলা ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মানিক মিয়া মোল্লারহাট উপজেলার শের আলী মোল্লার ছেলে এবং সজিব খান মান্দারতলা এলাকার গোলাম মোস্তফা খানের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দারতলা ইসলামাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারি হাফিজুর রহমান বাধনের বাসা থেকে তার সহযোগী মানিক মিয়া ও সজিব খানকে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান জানান, গ্রেপ্তার দুজন মাদক কারবারি হাফিজুর রহমান বাধনের সহযোগী। তারা বাধনের কাছ থেকে কম দামে ইয়াবা ও মদ কিনে বেশি দামে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাদক কারবারি হাফিজুর রহমান বাধনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমিসহ ৪ জন গ্রেপ্তার