Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনায় আহত হয়েও সরকারি দায়িত্বে মিটিংয়ে ইউএনও

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পরও নির্ধারিত সরকারি দায়িত্ব পালনে জেলা প্রশাসনের সভায় যোগ দিয়েছেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব সরকার বাড়ি গেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, হবিগঞ্জে জেলা প্রশাসনের একটি সভায় যোগ দিতে যাওয়ার সময় ইউএনওর সরকারি গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়।

এতে ইউএনও মেহেদী হাসান এবং তার গাড়িচালক হেলাল মিয়া আহত হন। দুর্ঘটনার পর চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তার এক্স-রে করা হয়েছে বলে ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে।

তবে ইউএনও মেহেদী হাসানের আঘাত গুরুতর না হওয়ায় তিনি দুর্ঘটনার পরও নির্ধারিত কর্মসূচি বাতিল করেননি। চিকিৎসা নেওয়ার পর হবিগঞ্জে গিয়ে জেলা প্রশাসনের সভায় অংশ নেন।

এদিকে দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি মাধবপুর থানায় আটক করা হয়েছে। ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

দুর্ঘটনার পরও দায়িত্ব পালনে ইউএনওর এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। তাদের মতে, শারীরিক অসুবিধার মধ্যেও সরকারি দায়িত্বকে অগ্রাধিকার দেওয়া তার কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয়।

স্থানীয় সাংবাদিক শাবানা চৌধুরী বলেন, ইউএনও মেহেদী হাসান দায়িত্বের প্রতি অত্যন্ত আন্তরিক। দুর্ঘটনার পরও তিনি সরকারি কাজে হবিগঞ্জে গিয়ে সভায় অংশ নিয়েছেন।

হবিগঞ্জের জেলা প্রশাসক জিএম সরফরাজ জানান, দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছেন। ইউএনও গুরুতর আহত হননি বলে তিনি জানতে পেরেছেন।

নিজের শারীরিক অবস্থার বিষয়ে ইউএনও মেহেদী হাসান বলেন, আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন এবং দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুনঃ  ত্বকের উজ্জ্বলতা ফেরাতে যেভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা
Tag :
জনপ্রিয় পোস্ট

দুর্ঘটনায় আহত হয়েও সরকারি দায়িত্বে মিটিংয়ে ইউএনও

Update Time : ০৬:৪১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পরও নির্ধারিত সরকারি দায়িত্ব পালনে জেলা প্রশাসনের সভায় যোগ দিয়েছেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব সরকার বাড়ি গেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, হবিগঞ্জে জেলা প্রশাসনের একটি সভায় যোগ দিতে যাওয়ার সময় ইউএনওর সরকারি গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়।

এতে ইউএনও মেহেদী হাসান এবং তার গাড়িচালক হেলাল মিয়া আহত হন। দুর্ঘটনার পর চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তার এক্স-রে করা হয়েছে বলে ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে।

তবে ইউএনও মেহেদী হাসানের আঘাত গুরুতর না হওয়ায় তিনি দুর্ঘটনার পরও নির্ধারিত কর্মসূচি বাতিল করেননি। চিকিৎসা নেওয়ার পর হবিগঞ্জে গিয়ে জেলা প্রশাসনের সভায় অংশ নেন।

এদিকে দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি মাধবপুর থানায় আটক করা হয়েছে। ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

দুর্ঘটনার পরও দায়িত্ব পালনে ইউএনওর এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। তাদের মতে, শারীরিক অসুবিধার মধ্যেও সরকারি দায়িত্বকে অগ্রাধিকার দেওয়া তার কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয়।

স্থানীয় সাংবাদিক শাবানা চৌধুরী বলেন, ইউএনও মেহেদী হাসান দায়িত্বের প্রতি অত্যন্ত আন্তরিক। দুর্ঘটনার পরও তিনি সরকারি কাজে হবিগঞ্জে গিয়ে সভায় অংশ নিয়েছেন।

হবিগঞ্জের জেলা প্রশাসক জিএম সরফরাজ জানান, দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছেন। ইউএনও গুরুতর আহত হননি বলে তিনি জানতে পেরেছেন।

নিজের শারীরিক অবস্থার বিষয়ে ইউএনও মেহেদী হাসান বলেন, আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন এবং দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুনঃ  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেফতার