Dhaka ০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানী হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় অবহেলার অভিযোগ ইন্দোনেশিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়লো সুখোই সু-৩০ যুদ্ধবিমান হাসান মার্কেটের স্থলে অত্যাধুনিক সুপার মার্কেট নির্মাণের ঘোষণা সিসিক প্রশাসকের তামাবিলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের ব্রাজিল ফুটবল দলের বাংলাদেশে খেলা নিয়ে যা জানা গেল শাহপরানে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর,আহত ৩ প্রতিবেশীকে ফাঁসাতে নিজের সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড সিলেটে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত আবারও মেসির সতীর্থ হতে পারেন ডি মারিয়া, আলোচনায় ইন্টার মায়ামি

সিলেটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় রিপা আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের পইলগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিপা আক্তার পইলগ্রামের রাসেল আহমদের স্ত্রী এবং আব্দুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার নামাজের জন্য বাইরে গিয়েছিলেন রিপার স্বামী রাসেল আহমদ। দুপুর দেড়টার দিকে বাড়িতে ফিরে তিনি দেখতে পান, বসতঘরের দরজা ভেতর থেকে বন্ধ। স্ত্রীকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা খুলে ঘরে প্রবেশ করেন তিনি।
এ সময় ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় রিপা আক্তারকে ঝুলতে দেখা যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  সিলেটে সরকারি জমি দখলমুক্তে অভিযান, ১২ স্থাপনা উচ্ছেদ
Tag :
জনপ্রিয় পোস্ট

ওসমানী হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় অবহেলার অভিযোগ

সিলেটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : ১২:২০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় রিপা আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের পইলগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিপা আক্তার পইলগ্রামের রাসেল আহমদের স্ত্রী এবং আব্দুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার নামাজের জন্য বাইরে গিয়েছিলেন রিপার স্বামী রাসেল আহমদ। দুপুর দেড়টার দিকে বাড়িতে ফিরে তিনি দেখতে পান, বসতঘরের দরজা ভেতর থেকে বন্ধ। স্ত্রীকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা খুলে ঘরে প্রবেশ করেন তিনি।
এ সময় ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় রিপা আক্তারকে ঝুলতে দেখা যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  ডোপ টেস্টে ইতিবাচক ফল, অভিযুক্তের ৫ মাসের জেল সহ জরিমানা