Dhaka ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা চা ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সিলেটে পর্তুগিজ রাজকন্যা রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে কাদের ইন্ধন? রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়ের পর যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দী বাড়িতে আ গুন দিল বিক্ষুব্ধ জনতা ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০

শাহজালাল মাজারের দানবাক্সে ৭০ লাখ ৮৮ হাজার টাকা, মিলেছে স্বর্ণ-রুপাসহ ১৯ দেশের মুদ্রা

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে তৃতীয়বারের মতো প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনা করা হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া গণনা শেষে মাজারের দানবাক্সে নগদ **৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা** পাওয়া গেছে। একই সঙ্গে স্বর্ণ, রুপা ও বিভিন্ন দেশের বিদেশি মুদ্রাও পাওয়া যায়।

গণনা শেষে শনিবার বিকেলে মাজারের দানবাক্সে পাওয়া অর্থ ও অন্যান্য সামগ্রীর তথ্য জানান সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি জানান, নগদ টাকার পাশাপাশি **২ ভরি ১ রতি স্বর্ণ** এবং **১ ভরি ২ আনা রৌপ্য** পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন দেশের মুদ্রাও রয়েছে।

বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে—৩১.১১ পাউন্ড, ৩ হাজার ২৪৮ ভারতীয় রুপি, ৬০ পাকিস্তানি রুপি, ৭০ সৌদি রিয়াল, ৮৩ মালয়েশিয়ান রিঙ্গিত, ৪ মার্কিন ডলার, ১০০ নেপালি রুপি, ১ হাজার ওমানি বাইসা, ৬৪ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, ২৫০ ইরাকি দিনার, ৯০ তুর্কি লিরা, ১ হাজার ভিয়েতনামি ডং, ১ হাজার জাপানি ইয়েন, ১১২ কাতারি রিয়াল, ১০ লেবানিজ পাউন্ড, ১০ মিসরীয় পাউন্ড, ৪০ সেন্ট ইউরো, ১ বাহরাইনি পয়সা এবং ১ কানাডিয়ান ডলার।

এছাড়া নজরানা হিসেবে গরু-ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন সামগ্রী পাওয়া গেছে।

মাজারের আর্থিক ব্যবস্থাপনা প্রসঙ্গে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই একটি নীতিমালা নির্ধারণ করা হবে এবং সেই নীতিমালার আলোকে ভবিষ্যতে দানবাক্সের টাকা গণনা ও ব্যবস্থাপনা করা হবে।

এ সময় সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০টার দিকে মাজারের দানবাক্স ও দানের ডেগগুলোর সিলগালা খোলার কার্যক্রম শুরু হয়। তিনটি ডেগ ও তিনটি বড় দানবাক্স খোলার পর সকাল সাড়ে ১০টার দিকে টাকা গণনা শুরু হয়। অন্তত ৩০ জন স্বেচ্ছাসেবী এ গণনায় অংশ নেন।

আরও পড়ুনঃ  সিলেট জেলা ও মহানগর যুবদলের দুই সাধারণ সম্পাদককে সম্মাননা প্রদান

প্রায় **এক মাস চার দিন পর** এবার মাজারের দানবাক্সের টাকা গণনা করা হলো।

এর আগে চলতি বছরের ১২ জুন হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার পরিদর্শনে গিয়ে আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তাঁর নির্দেশে ১৮ জুন ডেগে সিলগালা ও নতুন দানবাক্স স্থাপন করা হলে স্থানীয় প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের মধ্যে টানাপোড়েন দেখা দেয়।

বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে নেয় সরকার। তবে প্রশাসনের পক্ষ থেকে এটিকে ‘রুটিন বদলি’ হিসেবে উল্লেখ করা হয়।

পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে ২৬ জুন সিলেট সার্কিট হাউসে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় মাজারের পরিচালনা ও আর্থিক ব্যবস্থাপনায় স্থায়ী স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

নতুন দানবাক্স স্থাপনের চার দিন পর **২২ জুন প্রথম দফায়** দানবাক্স খুলে গণনা করা হয়। এতে নগদ **১৭ লাখ ৫৪৯ টাকা** পাওয়া যায়।

এর **১৮ দিন পর ১১ জুলাই দ্বিতীয় দফায়** দানবাক্স খোলা হয়। তখন নগদ **৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা** পাওয়া যায়। এ সময়ও একাধিক দেশের মুদ্রাসহ বিভিন্ন সামগ্রী পাওয়া যায়।

এবার তৃতীয় দফার গণনায় নগদ **৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা** পাওয়া যাওয়ায় মাজারের দানবাক্সের অর্থ ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা

শাহজালাল মাজারের দানবাক্সে ৭০ লাখ ৮৮ হাজার টাকা, মিলেছে স্বর্ণ-রুপাসহ ১৯ দেশের মুদ্রা

Update Time : ০৭:২৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে তৃতীয়বারের মতো প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনা করা হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া গণনা শেষে মাজারের দানবাক্সে নগদ **৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা** পাওয়া গেছে। একই সঙ্গে স্বর্ণ, রুপা ও বিভিন্ন দেশের বিদেশি মুদ্রাও পাওয়া যায়।

গণনা শেষে শনিবার বিকেলে মাজারের দানবাক্সে পাওয়া অর্থ ও অন্যান্য সামগ্রীর তথ্য জানান সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি জানান, নগদ টাকার পাশাপাশি **২ ভরি ১ রতি স্বর্ণ** এবং **১ ভরি ২ আনা রৌপ্য** পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন দেশের মুদ্রাও রয়েছে।

বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে—৩১.১১ পাউন্ড, ৩ হাজার ২৪৮ ভারতীয় রুপি, ৬০ পাকিস্তানি রুপি, ৭০ সৌদি রিয়াল, ৮৩ মালয়েশিয়ান রিঙ্গিত, ৪ মার্কিন ডলার, ১০০ নেপালি রুপি, ১ হাজার ওমানি বাইসা, ৬৪ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, ২৫০ ইরাকি দিনার, ৯০ তুর্কি লিরা, ১ হাজার ভিয়েতনামি ডং, ১ হাজার জাপানি ইয়েন, ১১২ কাতারি রিয়াল, ১০ লেবানিজ পাউন্ড, ১০ মিসরীয় পাউন্ড, ৪০ সেন্ট ইউরো, ১ বাহরাইনি পয়সা এবং ১ কানাডিয়ান ডলার।

এছাড়া নজরানা হিসেবে গরু-ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন সামগ্রী পাওয়া গেছে।

মাজারের আর্থিক ব্যবস্থাপনা প্রসঙ্গে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই একটি নীতিমালা নির্ধারণ করা হবে এবং সেই নীতিমালার আলোকে ভবিষ্যতে দানবাক্সের টাকা গণনা ও ব্যবস্থাপনা করা হবে।

এ সময় সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০টার দিকে মাজারের দানবাক্স ও দানের ডেগগুলোর সিলগালা খোলার কার্যক্রম শুরু হয়। তিনটি ডেগ ও তিনটি বড় দানবাক্স খোলার পর সকাল সাড়ে ১০টার দিকে টাকা গণনা শুরু হয়। অন্তত ৩০ জন স্বেচ্ছাসেবী এ গণনায় অংশ নেন।

আরও পড়ুনঃ  মহালয়ার আবহে সিলেটে দুর্গাপূজার প্রস্তুতি, ৬৩৬ মণ্ডপে উৎসবের আয়োজন