Dhaka ০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানী হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় অবহেলার অভিযোগ ইন্দোনেশিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়লো সুখোই সু-৩০ যুদ্ধবিমান হাসান মার্কেটের স্থলে অত্যাধুনিক সুপার মার্কেট নির্মাণের ঘোষণা সিসিক প্রশাসকের তামাবিলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের ব্রাজিল ফুটবল দলের বাংলাদেশে খেলা নিয়ে যা জানা গেল শাহপরানে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর,আহত ৩ প্রতিবেশীকে ফাঁসাতে নিজের সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড সিলেটে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত আবারও মেসির সতীর্থ হতে পারেন ডি মারিয়া, আলোচনায় ইন্টার মায়ামি

মোটরসাইকেল নিয়ে নির্মাণাধীন কালভার্টে পড়ে ২ যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি মধ্যবাজার এলাকার সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০) এবং একই এলাকার জমির উদ্দিনের ছেলে আবুল হায়াত (৩৫)। তারা দুজনই ট্রাকের শ্রমিক হিসেবে কাজ করতেন।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র জানান, কানসাটে ট্রাকে শ্রমিকের কাজ শেষে ভোরে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন হাবিবুর ও আবুল হায়াত। মুসলিমপুর এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে যায়। এতে তারা গুরুতর আহত হন।

পরে পথচারীরা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এসআই খোকন চন্দ্র আরও জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  ৪৫ বছর বয়সে এসএসসি পাস কাঠমিস্ত্রি নাসিমুল, স্বপ্ন পূরণে অনন্য দৃষ্টান্ত
Tag :
জনপ্রিয় পোস্ট

ওসমানী হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় অবহেলার অভিযোগ

মোটরসাইকেল নিয়ে নির্মাণাধীন কালভার্টে পড়ে ২ যুবকের মৃত্যু

Update Time : ১২:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি মধ্যবাজার এলাকার সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০) এবং একই এলাকার জমির উদ্দিনের ছেলে আবুল হায়াত (৩৫)। তারা দুজনই ট্রাকের শ্রমিক হিসেবে কাজ করতেন।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র জানান, কানসাটে ট্রাকে শ্রমিকের কাজ শেষে ভোরে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন হাবিবুর ও আবুল হায়াত। মুসলিমপুর এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে যায়। এতে তারা গুরুতর আহত হন।

পরে পথচারীরা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এসআই খোকন চন্দ্র আরও জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  মৃত্যুর আগে কেন সেজেছিলেন ফারজানা?