Dhaka ০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

  • Desk News
  • Update Time : ১০:৪০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৬১৩ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭-এর (খ) ৬ ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। তার এ মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ১৫ আগস্ট রুহুল কবির রিজভীসহ চার নেতাকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়। এর পাঁচ দিনের মাথায় তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হলো।

২০১৬ সালে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে রুহুল কবির রিজভীকে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত করা হয়। গত ফেব্রুয়ারিতে নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করার পর তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হয়।

কুড়িগ্রামের সন্তান রিজভী উচ্চমাধ্যমিক শেষ করার পর বামপন্থী সংগঠন বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে ছাত্ররাজনীতিতে প্রবেশ করেন। পরে ছাত্রদলে যোগ দিয়ে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন।

১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভিপি নির্বাচিত হন রিজভী। ১৯৯০ সাল পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তার সক্রিয় ভূমিকা ছিল।

আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির দুঃসময়ে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন রিজভী। বিভিন্ন মামলায় দলের নেতাকর্মীরা আত্মগোপনে থাকলেও দীর্ঘদিন তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করে দলীয় কার্যক্রম ও সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের অবস্থান তুলে ধরেছেন।

আরও পড়ুনঃ  ইসির সামনে মানববন্ধন: ভাতা-নিরাপত্তার দাবি পর্যবেক্ষকদের
Tag :
জনপ্রিয় পোস্ট

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

Update Time : ১০:৪০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭-এর (খ) ৬ ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। তার এ মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ১৫ আগস্ট রুহুল কবির রিজভীসহ চার নেতাকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়। এর পাঁচ দিনের মাথায় তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হলো।

২০১৬ সালে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে রুহুল কবির রিজভীকে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত করা হয়। গত ফেব্রুয়ারিতে নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করার পর তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হয়।

কুড়িগ্রামের সন্তান রিজভী উচ্চমাধ্যমিক শেষ করার পর বামপন্থী সংগঠন বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে ছাত্ররাজনীতিতে প্রবেশ করেন। পরে ছাত্রদলে যোগ দিয়ে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন।

১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভিপি নির্বাচিত হন রিজভী। ১৯৯০ সাল পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তার সক্রিয় ভূমিকা ছিল।

আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির দুঃসময়ে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন রিজভী। বিভিন্ন মামলায় দলের নেতাকর্মীরা আত্মগোপনে থাকলেও দীর্ঘদিন তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করে দলীয় কার্যক্রম ও সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের অবস্থান তুলে ধরেছেন।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৫ জনের মৃত্যু