Dhaka ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফিল্মি’ কায়দায় ট্রাক থেকে মুরগি চুরি, অতঃপর

  • desk news
  • Update Time : ০১:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৫৩৬ Time View

চলন্ত রেফ্রিজারেটেড ট্রাক থেকে বিপুল পরিমাণ হিমায়িত মুরগি চুরির ঘটনায় মিসরে একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের ছয় সদস্যকে শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেপ্তারে অভিযান চালানোর সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে আরও তিনজনকে।

কায়রোর একটি মহাসড়কে ঘটে যাওয়া চুরির ঘটনাটি প্রথমে আলোচনায় আসে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর। পাশ দিয়ে যাওয়া এক গাড়িচালকের ধারণ করা ভিডিওতে দেখা যায়, দ্রুতগতিতে চলতে থাকা একটি রেফ্রিজারেটেড ট্রাকের পেছনে পিকআপ নিয়ে ধাওয়া করছে দুই ব্যক্তি।

একপর্যায়ে পিকআপে থাকা ব্যক্তিরা চলন্ত অবস্থায় ট্রাকের পেছনে উঠে যান। এরপর ট্রাকের দরজা খুলে ভেতর থেকে মুরগির বাক্স বের করে পিকআপে তুলতে থাকেন তাঁরা। পুরো ঘটনাটি এত দ্রুত ঘটে যে ট্রাকচালক তখন বিষয়টি টেরই পাননি।

ঘটনার সময় ট্রাকটিতে একটি কারখানা থেকে নেওয়া প্রায় চার টন হিমায়িত মুরগি ছিল। পরে হিসাব করে দেখা যায়, সেখান থেকে ১০৫ কেজির বেশি মুরগি চুরি হয়েছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই চুরির কৌশলকে জনপ্রিয় অ্যাকশন সিনেমা ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর দৃশ্যের সঙ্গে তুলনা করেন। পুলিশের নজরেও আসে ভিডিওটি। এরপরই শুরু হয় তদন্ত।

মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনুসন্ধানের মাধ্যমে চুরির ঘটনায় জড়িত ছয়জনকে শনাক্ত করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই আগের অপরাধের রেকর্ড রয়েছে।

পরে কায়রো ও কালিউবিয়া এলাকায় সন্দেহভাজনদের সম্ভাব্য অবস্থান শনাক্ত করে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজনরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ওই ঘটনায় তিন সন্দেহভাজন নিহত হয়েছেন। অন্য তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযানে সন্দেহভাজনদের কাছ থেকে অস্ত্র ও চুরির ঘটনায় ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া কিছু হিমায়িত মুরগি। অন্যান্য ডাকাতির সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা কিছু সামগ্রীও জব্দ করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সশস্ত্র ডাকাতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ আনা হতে পারে।

একটি চলন্ত ট্রাক থেকে দুঃসাহসিকভাবে মুরগি চুরির ভিডিও দিয়ে শুরু হওয়া ঘটনা শেষ পর্যন্ত পুলিশের অভিযানে একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সন্ধান পাওয়ার ঘটনায় গড়িয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কুকুরের লেজ সোজা করে ‘বিশ্বরেকর্ড’, নাবালকের কাণ্ডে হাসির রোল

‘ফিল্মি’ কায়দায় ট্রাক থেকে মুরগি চুরি, অতঃপর

Update Time : ০১:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

চলন্ত রেফ্রিজারেটেড ট্রাক থেকে বিপুল পরিমাণ হিমায়িত মুরগি চুরির ঘটনায় মিসরে একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের ছয় সদস্যকে শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেপ্তারে অভিযান চালানোর সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে আরও তিনজনকে।

কায়রোর একটি মহাসড়কে ঘটে যাওয়া চুরির ঘটনাটি প্রথমে আলোচনায় আসে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর। পাশ দিয়ে যাওয়া এক গাড়িচালকের ধারণ করা ভিডিওতে দেখা যায়, দ্রুতগতিতে চলতে থাকা একটি রেফ্রিজারেটেড ট্রাকের পেছনে পিকআপ নিয়ে ধাওয়া করছে দুই ব্যক্তি।

একপর্যায়ে পিকআপে থাকা ব্যক্তিরা চলন্ত অবস্থায় ট্রাকের পেছনে উঠে যান। এরপর ট্রাকের দরজা খুলে ভেতর থেকে মুরগির বাক্স বের করে পিকআপে তুলতে থাকেন তাঁরা। পুরো ঘটনাটি এত দ্রুত ঘটে যে ট্রাকচালক তখন বিষয়টি টেরই পাননি।

ঘটনার সময় ট্রাকটিতে একটি কারখানা থেকে নেওয়া প্রায় চার টন হিমায়িত মুরগি ছিল। পরে হিসাব করে দেখা যায়, সেখান থেকে ১০৫ কেজির বেশি মুরগি চুরি হয়েছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই চুরির কৌশলকে জনপ্রিয় অ্যাকশন সিনেমা ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর দৃশ্যের সঙ্গে তুলনা করেন। পুলিশের নজরেও আসে ভিডিওটি। এরপরই শুরু হয় তদন্ত।

মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনুসন্ধানের মাধ্যমে চুরির ঘটনায় জড়িত ছয়জনকে শনাক্ত করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই আগের অপরাধের রেকর্ড রয়েছে।

পরে কায়রো ও কালিউবিয়া এলাকায় সন্দেহভাজনদের সম্ভাব্য অবস্থান শনাক্ত করে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজনরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ওই ঘটনায় তিন সন্দেহভাজন নিহত হয়েছেন। অন্য তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযানে সন্দেহভাজনদের কাছ থেকে অস্ত্র ও চুরির ঘটনায় ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া কিছু হিমায়িত মুরগি। অন্যান্য ডাকাতির সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা কিছু সামগ্রীও জব্দ করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  টানা দেড় মাসের ছুটিতে যাচ্ছে দেশের সব মাদরাসা