Dhaka ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জিন্নাহর ছবি ভাঙচুর করা কে এই ঢাবি শিক্ষার্থী? ডেঙ্গু পরিস্থিতির অবনতি, সেপ্টেম্বরেই ৬০ মৃত্যু এক চোখ অন্ধ, অন্য চোখেও কম দেখেন; অসুস্থ স্ত্রীকে নিয়ে বেঁচে থাকার লড়াই ৯১ বছরের ইউনুছ মিয়ার হঠাৎ সরকারি হাসপাতাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী, অতঃপর… সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বাথরুমে আটকে রাখা ও গরম খুন্তির ছ্যাঁকা, ১১ বছরের শি শু তানিয়ার শরীরে ধরেছে পচন ভালোবাসে বিয়ে, তিন বছর পর স্বামীর হাতেই প্রাণ গেল মিমের চুল কাটতে বের হয়ে ৭ মাস পর ফিরলেন রায়হান, এক পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি আগামীকাল এক দিনের সফরে সিলেট আসছেন রাষ্ট্রপতি, করবেন মাজার জিয়ারত সময় শেষ হলেও পার্থকে আরও ৮ মিনিট বক্তব্যের সুযোগ, স্পিকারের সঙ্গে রসিকতা

টিকটকে শেখ হাসিনার প্রচারণা চালানো সেই নারী গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ও বিভ্রান্তিকর ভিডিও প্রচারের অভিযোগে বগুড়া থেকে সীমা মিত্র (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে

রাত সাড়ে ১০টার দিকে শহরের গোয়ালগাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সীমা মিত্র পিরোজপুরের নাজিরপুর উপজেলার সিংহখালী গ্রামের শরৎ মিত্রের মেয়ে।

পুলিশ জানায়, তিনি বগুড়ার সুলতানগঞ্জপাড়ার গোয়ালগাড়ি এলাকায় আওয়ামী লীগের নেতা রাহুল গাজীর বাড়িতে আত্মগোপনে ছিলেন। রাহুল গাজী প্রয়াত ভাষাসৈনিক গাজিউল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে রাজনৈতিক বক্তব্য ও ভিডিও তৈরি করে নিজের টিকটক আইডিতে প্রচার করছিলেন সীমা মিত্র। সীমা তার ব্যবহৃত ‘ভয়েজ অব ৭১’ ও ‘sima mittro 71’ নামের দুটি টিকটক অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর রাজনৈতিক বক্তব্য ও ভিডিও প্রচার করে আসছিলেন।

বগুড়া সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ফুসকার খাবারে কবুতরের বিষ্ঠা-পচা ডিম
Tag :
জনপ্রিয় পোস্ট

জিন্নাহর ছবি ভাঙচুর করা কে এই ঢাবি শিক্ষার্থী?

টিকটকে শেখ হাসিনার প্রচারণা চালানো সেই নারী গ্রেপ্তার

Update Time : ০১:২৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ও বিভ্রান্তিকর ভিডিও প্রচারের অভিযোগে বগুড়া থেকে সীমা মিত্র (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে

রাত সাড়ে ১০টার দিকে শহরের গোয়ালগাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সীমা মিত্র পিরোজপুরের নাজিরপুর উপজেলার সিংহখালী গ্রামের শরৎ মিত্রের মেয়ে।

পুলিশ জানায়, তিনি বগুড়ার সুলতানগঞ্জপাড়ার গোয়ালগাড়ি এলাকায় আওয়ামী লীগের নেতা রাহুল গাজীর বাড়িতে আত্মগোপনে ছিলেন। রাহুল গাজী প্রয়াত ভাষাসৈনিক গাজিউল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে রাজনৈতিক বক্তব্য ও ভিডিও তৈরি করে নিজের টিকটক আইডিতে প্রচার করছিলেন সীমা মিত্র। সীমা তার ব্যবহৃত ‘ভয়েজ অব ৭১’ ও ‘sima mittro 71’ নামের দুটি টিকটক অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর রাজনৈতিক বক্তব্য ও ভিডিও প্রচার করে আসছিলেন।

বগুড়া সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ