Dhaka ০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ৩ সন্তানকে হ ত্যার ঘটনায় বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় তাদের বাবা শরাফত আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতের দিকে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা বাড়িতে গিয়ে শিশু ও তাদের বাবাকে উদ্ধার করে প্রথমে বাদাঘাট বাজারে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

মৃত তিন শিশুর মধ্যে মাওয়া নামে ১০ বছর বয়সী এক মেয়ে এবং তামিম (৭) ও শামিম (২) নামে দুই ছেলে রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরীক্ষা করে চিকিৎসকরা তিন শিশুকে মৃত অবস্থায় পান। শরাফত আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।

স্থানীয় স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার দিন শরাফত তার তিন সন্তানকে নিয়ে বড়ছড়া বাজারে গিয়েছিলেন। ফেরার সময় তিনি খাবার সঙ্গে নিয়ে বাড়িতে ফেরেন। পরে ওই খাবারে বিষ মিশিয়ে সন্তানদের খাওয়ানো হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটির পূর্ণাঙ্গ কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শরাফত আলী জুয়া ও মাদকাসক্ত ছিলেন। তার স্ত্রী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমদ জানান, তিন শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  পেট্রোল ঢেলে কলেজ অধ্যক্ষের কক্ষ পুড়িয়ে দেওয়ার চেষ্টা
Tag :
জনপ্রিয় পোস্ট

সুনামগঞ্জে ৩ সন্তানকে হ ত্যার ঘটনায় বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

Update Time : ০২:২৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় তাদের বাবা শরাফত আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতের দিকে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা বাড়িতে গিয়ে শিশু ও তাদের বাবাকে উদ্ধার করে প্রথমে বাদাঘাট বাজারে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

মৃত তিন শিশুর মধ্যে মাওয়া নামে ১০ বছর বয়সী এক মেয়ে এবং তামিম (৭) ও শামিম (২) নামে দুই ছেলে রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরীক্ষা করে চিকিৎসকরা তিন শিশুকে মৃত অবস্থায় পান। শরাফত আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।

স্থানীয় স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার দিন শরাফত তার তিন সন্তানকে নিয়ে বড়ছড়া বাজারে গিয়েছিলেন। ফেরার সময় তিনি খাবার সঙ্গে নিয়ে বাড়িতে ফেরেন। পরে ওই খাবারে বিষ মিশিয়ে সন্তানদের খাওয়ানো হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটির পূর্ণাঙ্গ কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শরাফত আলী জুয়া ও মাদকাসক্ত ছিলেন। তার স্ত্রী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমদ জানান, তিন শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর, পরে মিলল মেয়ের মরদেহ