Dhaka ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে ভয়াবহ সংঘর্ষ, এক নিমিষেই শেষ চারটি প্রাণ

এক মুহূর্তের সংঘর্ষ…
আর তাতেই থেমে গেল চারটি প্রাণ।

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস ও প্রাইভেটকারের ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চারজন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শুরু হয় উদ্ধার অভিযান।

সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান গাড়িটির চালক সোহেল।

আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন মজিবুর রহমান, মোছা. শামীমা আক্তার, সাবিহা চৌধুরী এবং প্রাইভেটকারের চালক সোহেল।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ‘নিউ বলেশ্বর’ নামের বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে প্রাইভেটকারটি ঢাকার দিকে যাচ্ছিল। জামালদি এলাকায় দুই যানবাহনের মধ্যে সংঘর্ষ হলে ঘটে এই প্রাণঘাতী দুর্ঘটনা।

প্রাইভেটকারটিতে চালকসহ মোট পাঁচজন ছিলেন বলে জানা গেছে।

একটি দুর্ঘটনা…
এক নিমিষে কেড়ে নিল চারটি জীবন।
স্বজনদের কাছে রেখে গেল শোক আর না-পাওয়ার দীর্ঘ অপেক্ষা।

দুর্ঘটনার প্রকৃত কারণ কী—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  প্রতিবন্ধকতাও থামাতে পারেনি প্রতিবন্ধী ফয়েজকে
Tag :
জনপ্রিয় পোস্ট

সড়কে ভয়াবহ সংঘর্ষ, এক নিমিষেই শেষ চারটি প্রাণ

Update Time : ০৫:১৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

এক মুহূর্তের সংঘর্ষ…
আর তাতেই থেমে গেল চারটি প্রাণ।

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস ও প্রাইভেটকারের ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চারজন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শুরু হয় উদ্ধার অভিযান।

সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান গাড়িটির চালক সোহেল।

আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন মজিবুর রহমান, মোছা. শামীমা আক্তার, সাবিহা চৌধুরী এবং প্রাইভেটকারের চালক সোহেল।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ‘নিউ বলেশ্বর’ নামের বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে প্রাইভেটকারটি ঢাকার দিকে যাচ্ছিল। জামালদি এলাকায় দুই যানবাহনের মধ্যে সংঘর্ষ হলে ঘটে এই প্রাণঘাতী দুর্ঘটনা।

প্রাইভেটকারটিতে চালকসহ মোট পাঁচজন ছিলেন বলে জানা গেছে।

একটি দুর্ঘটনা…
এক নিমিষে কেড়ে নিল চারটি জীবন।
স্বজনদের কাছে রেখে গেল শোক আর না-পাওয়ার দীর্ঘ অপেক্ষা।

দুর্ঘটনার প্রকৃত কারণ কী—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার