Dhaka ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদকাসক্ত প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল আজ ভাষা সৈনিক-লেখক দেওয়ান মোহাম্মদ আজরফের জন্মদিন হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্য যাত্রাপালা সিলেটে চার লেনের এয়ারপোর্ট সড়ক, চা-বাগানের ভেতর দিয়ে নতুন সড়ক নির্মাণ নিখোঁজের ছয় দিন পর মরদেহ উদ্ধার, ‘আইফোনের জন্য’ বন্ধুকে গ লা কেটে হ ত্যা সিলেট-মাস্কাট রুটে পাঁচটি ফ্লাইট চালু করল সালাম এয়ার রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু দিন দুপুরে অস্ত্র ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই ২১ কোটি টাকা ব্যয়ে চার স্বাস্থ্যকেন্দ্র, চালু হয়নি ৮ বছরেও এবার ক্ষমা চাইলেন মাসুদের ‘শালী’, কান ধরে তওবা করলেন শ্বশুর

‘আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই’

কুমিল্লার বাঙ্গরায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের পর বিয়ে করতে অস্বীকৃতি এবং ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইয়াছিন আরাফাত নামে এক তরুণের বিরুদ্ধে।

 

এ ঘটনায় গত (২৫ অক্টোবর) ন্যায়বিচার চেয়ে অভিযুক্ত তরুণসহ তার পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছে ওই কিশোরী।

 

অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীকাইল ইউনিয়নের চারিপাড়া গ্রামের স্থানীয় এক স্কুলের দশম শ্রেণির ওই শিক্ষার্থীর সঙ্গে প্রতিবেশী ইয়াছিন আরাফাতের দীর্ঘ প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। সম্পর্কের একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ইয়াছিন তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। সর্বশেষ গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ইয়াছিন ওই কিশোরীর ঘরে গিয়ে আবারও শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

 

ভুক্তভোগী কিশোরী গণমাধ্যমকে জানায়, ঘটনার রাতে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা টের পেলে উভয়পক্ষকে ডেকে সামাজিকভাবে বিয়ে করিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে সালিশদাররা ইয়াছিনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে উল্টো ভুক্তভোগী পরিবারকে ৪ লাখ টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং মুখ বন্ধ রাখতে বাধ্য করেন।এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী কিশোরী বলেন, আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই।এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম জানায়, আমি ছুটি শেষে আজই ফিরলাম, তাই এ বিষয়টি আমি জানি না। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হবে। ঘটনার সত্যতা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর
Tag :
জনপ্রিয় পোস্ট

মাদকাসক্ত প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল

‘আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই’

Update Time : ১২:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কুমিল্লার বাঙ্গরায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের পর বিয়ে করতে অস্বীকৃতি এবং ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইয়াছিন আরাফাত নামে এক তরুণের বিরুদ্ধে।

 

এ ঘটনায় গত (২৫ অক্টোবর) ন্যায়বিচার চেয়ে অভিযুক্ত তরুণসহ তার পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছে ওই কিশোরী।

 

অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীকাইল ইউনিয়নের চারিপাড়া গ্রামের স্থানীয় এক স্কুলের দশম শ্রেণির ওই শিক্ষার্থীর সঙ্গে প্রতিবেশী ইয়াছিন আরাফাতের দীর্ঘ প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। সম্পর্কের একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ইয়াছিন তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। সর্বশেষ গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ইয়াছিন ওই কিশোরীর ঘরে গিয়ে আবারও শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

 

ভুক্তভোগী কিশোরী গণমাধ্যমকে জানায়, ঘটনার রাতে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা টের পেলে উভয়পক্ষকে ডেকে সামাজিকভাবে বিয়ে করিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে সালিশদাররা ইয়াছিনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে উল্টো ভুক্তভোগী পরিবারকে ৪ লাখ টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং মুখ বন্ধ রাখতে বাধ্য করেন।এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী কিশোরী বলেন, আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই।এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম জানায়, আমি ছুটি শেষে আজই ফিরলাম, তাই এ বিষয়টি আমি জানি না। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হবে। ঘটনার সত্যতা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  হাতকড়াসহ পালিয়ে আসামির ফেসবুক লাইভ, অতঃপর...