Dhaka ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

‘এশিয়ার নোবেল’ খ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

  • desk news
  • Update Time : ০১:৪৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৫২১ Time View

‘এশিয়ার নোবেল’ খ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কারে ভূষিত হয়েছেন বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান।

সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চলতি বছরের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করে র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন।

রুনা খান ২০০২ সালে ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠা করেন। দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়াই সংস্থাটির অন্যতম প্রধান লক্ষ্য। দুই দশকের বেশি সময় ধরে দারিদ্র্য, বৈষম্য, পরিবেশগত সংকট ও সামাজিক অবিচারের মতো বিভিন্ন সমস্যায় আক্রান্ত মানুষের জন্য কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।

ফ্রেন্ডশিপের ঘোষিত লক্ষ্য অনুযায়ী, এমন একটি সমাজ গড়ে তোলাই তাদের উদ্দেশ্য, যেখানে বিশেষ করে যেসব মানুষের কাছে সহজে পৌঁছানো যায় না বা যাদের প্রয়োজন অনেক সময় উপেক্ষিত থাকে, তারাও মর্যাদা ও আশা নিয়ে বেঁচে থাকার সমান সুযোগ পান।

এ বছর রুনা খানের সঙ্গে র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন আরও দুজন। তারা হলেন সিঙ্গাপুরের টমি কোহ এবং মিয়ানমারের বো চি।

পুরস্কারজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে ৬৮তম র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার আয়োজন। আগামী ১৫ নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।

র‍্যামন ম্যাগসাইসাই ছিলেন ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট। ১৯৫৭ সালের ১৭ মার্চ একটি বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। একই বছর তার স্মৃতিতে র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। পরের বছর, ১৯৫৮ সাল থেকে তার নামে পুরস্কার দেওয়া শুরু হয়।

প্রতিবছর ৩১ আগস্ট ম্যাগসাইসাইয়ের জন্মদিনে ম্যানিলা থেকে ওই বছরের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়। এশিয়ায় মানুষের কল্যাণ, নেতৃত্ব ও সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।

রুনা খানের এই অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উন্নয়ন খাতে দীর্ঘদিনের কাজও নতুন করে স্বীকৃতি পেল।

আরও পড়ুনঃ  বিএসএফের পুশ-ইনে সিলেটের দুজনসহ ৫ আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক

‘এশিয়ার নোবেল’ খ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

Update Time : ০১:৪৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

‘এশিয়ার নোবেল’ খ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কারে ভূষিত হয়েছেন বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান।

সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চলতি বছরের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করে র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন।

রুনা খান ২০০২ সালে ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠা করেন। দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়াই সংস্থাটির অন্যতম প্রধান লক্ষ্য। দুই দশকের বেশি সময় ধরে দারিদ্র্য, বৈষম্য, পরিবেশগত সংকট ও সামাজিক অবিচারের মতো বিভিন্ন সমস্যায় আক্রান্ত মানুষের জন্য কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।

ফ্রেন্ডশিপের ঘোষিত লক্ষ্য অনুযায়ী, এমন একটি সমাজ গড়ে তোলাই তাদের উদ্দেশ্য, যেখানে বিশেষ করে যেসব মানুষের কাছে সহজে পৌঁছানো যায় না বা যাদের প্রয়োজন অনেক সময় উপেক্ষিত থাকে, তারাও মর্যাদা ও আশা নিয়ে বেঁচে থাকার সমান সুযোগ পান।

এ বছর রুনা খানের সঙ্গে র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন আরও দুজন। তারা হলেন সিঙ্গাপুরের টমি কোহ এবং মিয়ানমারের বো চি।

পুরস্কারজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে ৬৮তম র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার আয়োজন। আগামী ১৫ নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।

র‍্যামন ম্যাগসাইসাই ছিলেন ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট। ১৯৫৭ সালের ১৭ মার্চ একটি বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। একই বছর তার স্মৃতিতে র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। পরের বছর, ১৯৫৮ সাল থেকে তার নামে পুরস্কার দেওয়া শুরু হয়।

প্রতিবছর ৩১ আগস্ট ম্যাগসাইসাইয়ের জন্মদিনে ম্যানিলা থেকে ওই বছরের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়। এশিয়ায় মানুষের কল্যাণ, নেতৃত্ব ও সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।

রুনা খানের এই অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উন্নয়ন খাতে দীর্ঘদিনের কাজও নতুন করে স্বীকৃতি পেল।

আরও পড়ুনঃ  ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর’ গুঞ্জন