Dhaka ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুর্ঘটনায় আহত হয়েও সরকারি দায়িত্বে মিটিংয়ে ইউএনও চাকরিবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ‘রামরাজত্ব’ গড়েছেন এই সরকারি প্রকৌশলী ছাত্রীকে পড়ার কক্ষ থেকে শোয়ার কক্ষে নিয়ে যান মাদরাসার শিক্ষক, অতঃপর… জিন্নাহর ছবি ভাঙচুর করা কে এই ঢাবি শিক্ষার্থী? ডেঙ্গু পরিস্থিতির অবনতি, সেপ্টেম্বরেই ৬০ মৃত্যু এক চোখ অন্ধ, অন্য চোখেও কম দেখেন; অসুস্থ স্ত্রীকে নিয়ে বেঁচে থাকার লড়াই ৯১ বছরের ইউনুছ মিয়ার হঠাৎ সরকারি হাসপাতাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী, অতঃপর… সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বাথরুমে আটকে রাখা ও গরম খুন্তির ছ্যাঁকা, ১১ বছরের শি শু তানিয়ার শরীরে ধরেছে পচন ভালোবাসে বিয়ে, তিন বছর পর স্বামীর হাতেই প্রাণ গেল মিমের

গরম ও আর্দ্রতার কারণ দেখিয়ে ৯৬ শতাংশ পুলিশ সদস্যের নতুন ইউনিফর্ম প্রত্যাখ্যান

  • Reporter Name
  • Update Time : ০১:৪৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৫২২ Time View

Screenshot

দেশের পুলিশ বাহিনীর ৯৬ শতাংশের বেশি সদস্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রবর্তিত নতুন ইউনিফর্ম প্রত্যাখ্যান করেছেন। সোমবার (২ মার্চ) ৬৪ জেলাসহ বিভিন্ন ইউনিটে অনুষ্ঠিত কল্যাণ সভায় প্রায় দুই লাখ সদস্য হাত তুলে মত দেন। বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ ‘আয়রন’ রঙের শার্ট ও কফি রঙের প্যান্টের বিপক্ষে অবস্থান নিয়ে পুরোনো নীল পোশাক ফিরিয়ে আনার দাবি জানান।

জেলা পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও নোয়াখালীতে ৯৬ থেকে ৯৯ শতাংশ সদস্য পুরোনো ইউনিফর্মের পক্ষে ভোট দেন। টুরিস্ট পুলিশের প্রায় শতভাগ সদস্যও একই মত দেন।

পুলিশ সদস্যদের অভিযোগ, উচ্চ তাপমাত্রা ও আর্দ্র আবহাওয়ায় নতুন ইউনিফর্ম পরে দীর্ঘ সময় ডিউটি করা কষ্টকর। বরিশালের এক ট্রাফিক সার্জেন্ট জানান, কাপড়ে বাতাস চলাচল কম হওয়ায় গরমে অসহ্য লাগে। ঢাকার এক কর্মকর্তা হিটস্ট্রোকের ঝুঁকির কথাও উল্লেখ করেন।

পুলিশ সদর দপ্তরের ল্যাব পরীক্ষায় দেখা গেছে, চুক্তিতে নির্ধারিত ৬–১০ সেন্টিমিটারের বদলে কাপড়ের ‘উইকিং ক্যাপাসিটি’ পাওয়া গেছে মাত্র ৪ দশমিক ৫ সেন্টিমিটার। এছাড়া নির্ধারিত ২০৫ জিএসএমের পরিবর্তে ১৯৩ জিএসএম কাপড় সরবরাহের তথ্যও উঠে এসেছে।

ক্রয় নথি অনুযায়ী, মেট্রোপলিটন ও জেলা ইউনিটের জন্য কয়েক লাখ মিটার কাপড় কিনতে প্রায় ৯০ কোটির বেশি টাকা ব্যয় হয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান নোমান গ্রুপ গুণগত মানে ত্রুটি অস্বীকার করেছে।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ইউনিফর্ম পরিবর্তনের দাবি জানিয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সদস্যদের মতামতের ভিত্তিতে সরকারকে সুপারিশ পাঠানো হবে।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জের বিশ্বম্বরপুর থেকে র‍্যাব-৯ এর অভিযানে ৩৩৭ কেজি ভারতীয় ফুসকা জব্দ ও ২ জন গ্রেফতার।
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

দুর্ঘটনায় আহত হয়েও সরকারি দায়িত্বে মিটিংয়ে ইউএনও

গরম ও আর্দ্রতার কারণ দেখিয়ে ৯৬ শতাংশ পুলিশ সদস্যের নতুন ইউনিফর্ম প্রত্যাখ্যান

Update Time : ০১:৪৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

দেশের পুলিশ বাহিনীর ৯৬ শতাংশের বেশি সদস্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রবর্তিত নতুন ইউনিফর্ম প্রত্যাখ্যান করেছেন। সোমবার (২ মার্চ) ৬৪ জেলাসহ বিভিন্ন ইউনিটে অনুষ্ঠিত কল্যাণ সভায় প্রায় দুই লাখ সদস্য হাত তুলে মত দেন। বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ ‘আয়রন’ রঙের শার্ট ও কফি রঙের প্যান্টের বিপক্ষে অবস্থান নিয়ে পুরোনো নীল পোশাক ফিরিয়ে আনার দাবি জানান।

জেলা পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও নোয়াখালীতে ৯৬ থেকে ৯৯ শতাংশ সদস্য পুরোনো ইউনিফর্মের পক্ষে ভোট দেন। টুরিস্ট পুলিশের প্রায় শতভাগ সদস্যও একই মত দেন।

পুলিশ সদস্যদের অভিযোগ, উচ্চ তাপমাত্রা ও আর্দ্র আবহাওয়ায় নতুন ইউনিফর্ম পরে দীর্ঘ সময় ডিউটি করা কষ্টকর। বরিশালের এক ট্রাফিক সার্জেন্ট জানান, কাপড়ে বাতাস চলাচল কম হওয়ায় গরমে অসহ্য লাগে। ঢাকার এক কর্মকর্তা হিটস্ট্রোকের ঝুঁকির কথাও উল্লেখ করেন।

পুলিশ সদর দপ্তরের ল্যাব পরীক্ষায় দেখা গেছে, চুক্তিতে নির্ধারিত ৬–১০ সেন্টিমিটারের বদলে কাপড়ের ‘উইকিং ক্যাপাসিটি’ পাওয়া গেছে মাত্র ৪ দশমিক ৫ সেন্টিমিটার। এছাড়া নির্ধারিত ২০৫ জিএসএমের পরিবর্তে ১৯৩ জিএসএম কাপড় সরবরাহের তথ্যও উঠে এসেছে।

ক্রয় নথি অনুযায়ী, মেট্রোপলিটন ও জেলা ইউনিটের জন্য কয়েক লাখ মিটার কাপড় কিনতে প্রায় ৯০ কোটির বেশি টাকা ব্যয় হয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান নোমান গ্রুপ গুণগত মানে ত্রুটি অস্বীকার করেছে।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ইউনিফর্ম পরিবর্তনের দাবি জানিয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সদস্যদের মতামতের ভিত্তিতে সরকারকে সুপারিশ পাঠানো হবে।

আরও পড়ুনঃ  সিলেটে নতুন বিসিক ঘিরে শিল্পায়ন ও বিনিয়োগের নতুন সম্ভাবনা, পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী