Dhaka ০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে তাঁর রহস্যময় ক্যাপশন, বাছাই করা ছবি কিংবা আবেগঘন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে মাঝেমধ্যেই প্রেম ও বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রপ্রবাসী এবং নিজের চেয়ে বয়সে ছোট এক যুবকের সঙ্গে প্রভার তৃতীয় বিয়ের গুঞ্জন নতুন করে আলোচনায় আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা দাবিতে বলা হয়, পরিবারের আপত্তি সত্ত্বেও আগস্টের শুরুতে ব্যাংককে ওই বিয়ে সম্পন্ন হয়েছে। তবে অভিনেত্রী নিজেই বিষয়টি অস্বীকার করে জানিয়েছেন, খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।

গত কয়েক মাসে প্রভার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও ব্যক্তিগত কর্মকাণ্ডকে ঘিরেই মূলত নতুন সম্পর্কের গুঞ্জন ছড়ায়। এপ্রিলে অনামিকায় হীরার আংটি পরা একটি ছবি প্রকাশ করে তিনি বাগদানের ইঙ্গিত দিয়েছিলেন বলে ধারণা করেন তাঁর ভক্তরা।

এরপর জুনে নেপাল ভ্রমণের সময় ‘আই লাভ ইউ’ লেখা বেলুন এবং এক পুরুষের হাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন প্রভা। পরে অবশ্য ছবিটি সরিয়ে নেন তিনি। জুলাইয়ের শেষ দিকেও ‘তোমাকে ছাড়া দিন কাটছে’ শিরোনামে একটি রহস্যময় পোস্ট দেন অভিনেত্রী। এসব পোস্টের পর তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

এর আগেও বিয়ে ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন মন্তব্যের কারণে আলোচনায় এসেছেন প্রভা। চলতি বছরের শুরুতে এক লাইভ অনুষ্ঠানে তিনি বিয়েকে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় হিসেবে উল্লেখ করেন।

পরে জুনে প্রকাশিত এক ভিডিও বার্তায় নারীদের বিবাহিত পুরুষের কথায় প্রভাবিত না হওয়ার পরামর্শ দেন তিনি। ওই সময় জনপ্রিয় এক কার রিভিউয়ারের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল।

প্রভার ব্যক্তিগত জীবনে এর আগে দুটি বিয়ে ও বিচ্ছেদের ঘটনা ঘটেছে। ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে তাঁর বিয়ে হয়। পরবর্তীতে তাঁদের বিচ্ছেদ ঘটে। এরপর মাহমুদ শান্তর সঙ্গেও তাঁর বিয়ে হয় এবং সেই সম্পর্কও বিচ্ছেদে গড়ায়।

আরও পড়ুনঃ  টানা পাঁচ দিন ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

অতীতের সম্পর্কের ইতিহাস, সাম্প্রতিক রহস্যময় পোস্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কর্মকাণ্ডকে কেন্দ্র করেই মূলত তৃতীয় বিয়ের গুঞ্জনটি ছড়িয়েছিল। তবে প্রভা নিজেই বিষয়টি সরাসরি অস্বীকার করায় আপাতত সেই গুঞ্জনের অবসান ঘটেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা

Update Time : ১২:৫৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে তাঁর রহস্যময় ক্যাপশন, বাছাই করা ছবি কিংবা আবেগঘন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে মাঝেমধ্যেই প্রেম ও বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রপ্রবাসী এবং নিজের চেয়ে বয়সে ছোট এক যুবকের সঙ্গে প্রভার তৃতীয় বিয়ের গুঞ্জন নতুন করে আলোচনায় আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা দাবিতে বলা হয়, পরিবারের আপত্তি সত্ত্বেও আগস্টের শুরুতে ব্যাংককে ওই বিয়ে সম্পন্ন হয়েছে। তবে অভিনেত্রী নিজেই বিষয়টি অস্বীকার করে জানিয়েছেন, খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।

গত কয়েক মাসে প্রভার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও ব্যক্তিগত কর্মকাণ্ডকে ঘিরেই মূলত নতুন সম্পর্কের গুঞ্জন ছড়ায়। এপ্রিলে অনামিকায় হীরার আংটি পরা একটি ছবি প্রকাশ করে তিনি বাগদানের ইঙ্গিত দিয়েছিলেন বলে ধারণা করেন তাঁর ভক্তরা।

এরপর জুনে নেপাল ভ্রমণের সময় ‘আই লাভ ইউ’ লেখা বেলুন এবং এক পুরুষের হাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন প্রভা। পরে অবশ্য ছবিটি সরিয়ে নেন তিনি। জুলাইয়ের শেষ দিকেও ‘তোমাকে ছাড়া দিন কাটছে’ শিরোনামে একটি রহস্যময় পোস্ট দেন অভিনেত্রী। এসব পোস্টের পর তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

এর আগেও বিয়ে ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন মন্তব্যের কারণে আলোচনায় এসেছেন প্রভা। চলতি বছরের শুরুতে এক লাইভ অনুষ্ঠানে তিনি বিয়েকে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় হিসেবে উল্লেখ করেন।

পরে জুনে প্রকাশিত এক ভিডিও বার্তায় নারীদের বিবাহিত পুরুষের কথায় প্রভাবিত না হওয়ার পরামর্শ দেন তিনি। ওই সময় জনপ্রিয় এক কার রিভিউয়ারের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল।

প্রভার ব্যক্তিগত জীবনে এর আগে দুটি বিয়ে ও বিচ্ছেদের ঘটনা ঘটেছে। ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে তাঁর বিয়ে হয়। পরবর্তীতে তাঁদের বিচ্ছেদ ঘটে। এরপর মাহমুদ শান্তর সঙ্গেও তাঁর বিয়ে হয় এবং সেই সম্পর্কও বিচ্ছেদে গড়ায়।

আরও পড়ুনঃ  সিলেট ট্রিপল মার্ডার: আদালতে দায় স্বীকার বাবুলের, কারাগারে পাঠানোর নির্দেশ