Dhaka ০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জিন্নাহর ছবি ভাঙচুর করা কে এই ঢাবি শিক্ষার্থী? ডেঙ্গু পরিস্থিতির অবনতি, সেপ্টেম্বরেই ৬০ মৃত্যু এক চোখ অন্ধ, অন্য চোখেও কম দেখেন; অসুস্থ স্ত্রীকে নিয়ে বেঁচে থাকার লড়াই ৯১ বছরের ইউনুছ মিয়ার হঠাৎ সরকারি হাসপাতাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী, অতঃপর… সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বাথরুমে আটকে রাখা ও গরম খুন্তির ছ্যাঁকা, ১১ বছরের শি শু তানিয়ার শরীরে ধরেছে পচন ভালোবাসে বিয়ে, তিন বছর পর স্বামীর হাতেই প্রাণ গেল মিমের চুল কাটতে বের হয়ে ৭ মাস পর ফিরলেন রায়হান, এক পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি আগামীকাল এক দিনের সফরে সিলেট আসছেন রাষ্ট্রপতি, করবেন মাজার জিয়ারত সময় শেষ হলেও পার্থকে আরও ৮ মিনিট বক্তব্যের সুযোগ, স্পিকারের সঙ্গে রসিকতা

নৈশভোজে হামলাকারী ক্যালিফোর্নিয়ার শিক্ষক ও গেম ডেভেলপার, পরিচয় প্রকাশ

  • Reporter Name
  • Update Time : ১২:১০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৫১৭ Time View

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন শিক্ষক এবং ভিডিও গেম ডেভেলপার হিসেবে কাজ করতেন। সরকারি সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সিএনএন। 

সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে হোয়াইট হাউসে হামলা চালানো ব্যক্তি লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা ৩১ বছর বয়সী কোল টোমাস অ্যালেন। আইন প্রয়োগকারী সংস্থা তাকে হামলাকারী হিসেবে শনাক্ত করেছে।ওয়াশিংটন ডিসির পুলিশ প্রধান জেফরি ডব্লিউ. ক্যারল জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি একজন অতিথি হিসেবে হোটেলের একটি কক্ষে অবস্থান করছিলেন। তদন্তের অংশ হিসেবে তার কক্ষটি সুরক্ষিত করা হয়েছে।

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের পর মার্কিন রাজধানী জুড়ে সাধারণত যে আনুষঙ্গিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে, সেগুলোর নিরাপত্তায় কোনো পরিবর্তন আনা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য কেউ বিপদে আছে এমনটা বিশ্বাস করার কোনো কারণ নেই, তবে আফটার-পার্টির মতো অনুষ্ঠানগুলোর জন্য আজ রাতে বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।সন্দেহভাজনের নাম এবং ছবির সাথে মিলে যাওয়া একটি লিঙ্কডইন প্রোফাইলে তাকে পরীক্ষার প্রস্তুতি এবং টিউশনি প্রতিষ্ঠান সি২ এডুকেশন-এর একজন খণ্ডকালীন শিক্ষক হিসেবে বর্ণনা করা হয়েছে। কোম্পানির সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে সি২ অ্যালেনকে কোম্পানির টিচার অব দ্য মান্থ বা মাসের সেরা শিক্ষক হিসেবে ঘোষণা করেছিল। শনিবার সন্ধ্যায় সি২-এর একটি ফোন নম্বরে কল করা হলে কেউ উত্তর দেয়নি।

তার লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, অ্যালেন ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং গত বছর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি-ডোমিনগেজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

ফেডারেল ইলেকশন কমিশনের রেকর্ড অনুযায়ী, অ্যালেন ২০২৪ সালের অক্টোবরে কমালা হ্যারিসের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ২৫ ডলার দান করেছিলেন। 

আরও পড়ুনঃ  রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জিন্নাহর ছবি ভাঙচুর করা কে এই ঢাবি শিক্ষার্থী?

নৈশভোজে হামলাকারী ক্যালিফোর্নিয়ার শিক্ষক ও গেম ডেভেলপার, পরিচয় প্রকাশ

Update Time : ১২:১০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন শিক্ষক এবং ভিডিও গেম ডেভেলপার হিসেবে কাজ করতেন। সরকারি সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সিএনএন। 

সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে হোয়াইট হাউসে হামলা চালানো ব্যক্তি লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা ৩১ বছর বয়সী কোল টোমাস অ্যালেন। আইন প্রয়োগকারী সংস্থা তাকে হামলাকারী হিসেবে শনাক্ত করেছে।ওয়াশিংটন ডিসির পুলিশ প্রধান জেফরি ডব্লিউ. ক্যারল জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি একজন অতিথি হিসেবে হোটেলের একটি কক্ষে অবস্থান করছিলেন। তদন্তের অংশ হিসেবে তার কক্ষটি সুরক্ষিত করা হয়েছে।

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের পর মার্কিন রাজধানী জুড়ে সাধারণত যে আনুষঙ্গিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে, সেগুলোর নিরাপত্তায় কোনো পরিবর্তন আনা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য কেউ বিপদে আছে এমনটা বিশ্বাস করার কোনো কারণ নেই, তবে আফটার-পার্টির মতো অনুষ্ঠানগুলোর জন্য আজ রাতে বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।সন্দেহভাজনের নাম এবং ছবির সাথে মিলে যাওয়া একটি লিঙ্কডইন প্রোফাইলে তাকে পরীক্ষার প্রস্তুতি এবং টিউশনি প্রতিষ্ঠান সি২ এডুকেশন-এর একজন খণ্ডকালীন শিক্ষক হিসেবে বর্ণনা করা হয়েছে। কোম্পানির সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে সি২ অ্যালেনকে কোম্পানির টিচার অব দ্য মান্থ বা মাসের সেরা শিক্ষক হিসেবে ঘোষণা করেছিল। শনিবার সন্ধ্যায় সি২-এর একটি ফোন নম্বরে কল করা হলে কেউ উত্তর দেয়নি।

তার লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, অ্যালেন ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং গত বছর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি-ডোমিনগেজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

ফেডারেল ইলেকশন কমিশনের রেকর্ড অনুযায়ী, অ্যালেন ২০২৪ সালের অক্টোবরে কমালা হ্যারিসের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ২৫ ডলার দান করেছিলেন। 

আরও পড়ুনঃ  ইরবিলে মার্কিন সেনাদের অবস্থানকারী হোটেলে হামলা, দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর