Dhaka ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা ৩৩ কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম পাচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট মহানগর দায়রা জজ আদালতে নবনিযুক্ত প্রসিকিউটরদের যোগদান এক দফা দাবিতে এবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কি না জানি না: ট্রাম্প বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি কঠিন শর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি হয়নি ক্লীন্টনের, নদীভাঙনে হারিয়েছেন স্থায়ী ঠিকানা পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী

পাকিস্তান থেকে পণ্যবাহী ও যাত্রীবাহী রেলকোচ কিনতে চায় বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ০৫:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৬১ Time View

oppo_0

বাংলাদেশের রেল যোগাযোগ আধুনিকায়নে নতুন দিগন্ত উন্মোচনের উদ্যোগ জোরদার হচ্ছে। তুলনামূলক কম ব্যয়ে পণ্যবাহী ওয়াগন ও যাত্রীবাহী কোচ সংগ্রহের সুযোগ তৈরি হওয়ায় পাকিস্তান থেকে রোলিং স্টক আমদানির বিষয়ে আগ্রহ দেখিয়েছে ঢাকা।
সম্প্রতি এ সম্ভাবনা যাচাই করতে বাংলাদেশের একটি প্রতিনিধিদল পাকিস্তান রেলওয়ের বিভিন্ন উৎপাদন কারখানা ও ওয়ার্কশপ পরিদর্শন করেছে। পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অন্যান্য দেশের তুলনায় কম দামে রোলিং স্টক সরবরাহের প্রস্তাব দেওয়ায় বাংলাদেশ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
জানা গেছে, একজন জ্যেষ্ঠ কর্মকর্তার নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল ইসলামাবাদে অবস্থিত পাকিস্তান রেলওয়ের ক্যারেজ ফ্যাক্টরি এবং লাহোরের ঐতিহ্যবাহী মুঘলপুরা ওয়ার্কশপ ঘুরে দেখেন। সেখানে তারা কোচ ও ওয়াগন তৈরির বিভিন্ন ধাপ সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পাকিস্তান রেলওয়ের লাহোরভিত্তিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থা ও কনস্যুলার বিষয়ক সচিব এবং মনোনীত ডি–৮ কমিশনার ফারহাদ ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খান। তারা গত শুক্রবার মুঘলপুরা ওয়ার্কশপ পরিদর্শন করেন।
রেল খাতে সক্ষমতা বৃদ্ধি, পণ্য পরিবহন দ্রুততর করা এবং যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ বিকল্প সরবরাহ উৎস খুঁজছে। সে প্রেক্ষাপটে পাকিস্তানের প্রস্তাব কতটা কার্যকর ও অর্থনৈতিকভাবে লাভজনক—তা এখন গুরুত্বসহকারে মূল্যায়ন করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুনঃ  কঠিন শর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা

পাকিস্তান থেকে পণ্যবাহী ও যাত্রীবাহী রেলকোচ কিনতে চায় বাংলাদেশ

Update Time : ০৫:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশের রেল যোগাযোগ আধুনিকায়নে নতুন দিগন্ত উন্মোচনের উদ্যোগ জোরদার হচ্ছে। তুলনামূলক কম ব্যয়ে পণ্যবাহী ওয়াগন ও যাত্রীবাহী কোচ সংগ্রহের সুযোগ তৈরি হওয়ায় পাকিস্তান থেকে রোলিং স্টক আমদানির বিষয়ে আগ্রহ দেখিয়েছে ঢাকা।
সম্প্রতি এ সম্ভাবনা যাচাই করতে বাংলাদেশের একটি প্রতিনিধিদল পাকিস্তান রেলওয়ের বিভিন্ন উৎপাদন কারখানা ও ওয়ার্কশপ পরিদর্শন করেছে। পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অন্যান্য দেশের তুলনায় কম দামে রোলিং স্টক সরবরাহের প্রস্তাব দেওয়ায় বাংলাদেশ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
জানা গেছে, একজন জ্যেষ্ঠ কর্মকর্তার নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল ইসলামাবাদে অবস্থিত পাকিস্তান রেলওয়ের ক্যারেজ ফ্যাক্টরি এবং লাহোরের ঐতিহ্যবাহী মুঘলপুরা ওয়ার্কশপ ঘুরে দেখেন। সেখানে তারা কোচ ও ওয়াগন তৈরির বিভিন্ন ধাপ সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পাকিস্তান রেলওয়ের লাহোরভিত্তিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থা ও কনস্যুলার বিষয়ক সচিব এবং মনোনীত ডি–৮ কমিশনার ফারহাদ ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খান। তারা গত শুক্রবার মুঘলপুরা ওয়ার্কশপ পরিদর্শন করেন।
রেল খাতে সক্ষমতা বৃদ্ধি, পণ্য পরিবহন দ্রুততর করা এবং যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ বিকল্প সরবরাহ উৎস খুঁজছে। সে প্রেক্ষাপটে পাকিস্তানের প্রস্তাব কতটা কার্যকর ও অর্থনৈতিকভাবে লাভজনক—তা এখন গুরুত্বসহকারে মূল্যায়ন করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুনঃ  জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রার অফিসের গুরুত্বপূর্ণ দলিলাদি