Dhaka ০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী

ফেসবুক ও ইনস্টাগ্রামে তথ্য পাঠানো ওয়েবসাইট ও অ্যাপ চিনবেন যেভাবে

  • Reporter Name
  • Update Time : ১২:০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪১ Time View

মেটা (ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান) ব্যবহারকারীদের অনলাইন আচরণ নিয়মিত পর্যবেক্ষণ করে। শুধু ফেসবুক বা ইনস্টাগ্রামের ভেতরের কাজকর্মই নয়, ব্যবহারকারীরা যখন এসব প্ল্যাটফর্ম ছেড়ে অন্য কোনো ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করেন, তখনও বিভিন্ন উপায়ে তথ্য সংগ্রহ করা হয়। এর প্রধান উদ্দেশ্য হলো ব্যবহারকারীর আগ্রহ ও পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখানো।
ধরা যাক, কেউ কোনো অনলাইন শপ বা অ্যাপ থেকে পণ্য কিনলেন—সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়েবসাইট বা অ্যাপ থেকে ব্যবহারকারীর কার্যক্রমসংক্রান্ত তথ্য মেটার কাছে চলে যেতে পারে, অনেক সময় ব্যবহারকারী তা বুঝতেও পারেন না। তবে মেটা ব্যবহারকারীদের জন্য এমন একটি সুবিধা রেখেছে, যার মাধ্যমে এই তথ্য আদান–প্রদানের বিষয়টি দেখা ও নিয়ন্ত্রণ করা সম্ভব।
‘ইয়োর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিস’ কী?
এটি মেটার একটি বিশেষ টুল, যার মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারেন কোন কোন ওয়েবসাইট বা অ্যাপ তাদের তথ্য মেটার সঙ্গে শেয়ার করছে এবং কী ধরনের তথ্য দেওয়া হচ্ছে। পাশাপাশি চাইলে এসব তথ্য শেয়ার বন্ধ বা আগের তথ্য মুছে ফেলার সুযোগও রয়েছে।
ফেসবুকে এই তথ্য দেখার উপায়
১. ফেসবুক অ্যাপ খুলে নিজের প্রোফাইল আইকনে ট্যাপ করুন
২. ওপরের হ্যামবার্গার (☰) আইকনে গিয়ে Settings & Privacy নির্বাচন করুন
৩. Settings থেকে Accounts Center-এ প্রবেশ করুন
৪. এরপর Your Information and Permissions অপশনে ট্যাপ করুন
৫. সেখানে Your Activity off Meta Technologies নির্বাচন করলে কোন কোন ওয়েবসাইট বা অ্যাপ তথ্য দিয়েছে, তা দেখতে পারবেন
ইনস্টাগ্রামে দেখার পদ্ধতি
১. ইনস্টাগ্রাম অ্যাপে প্রোফাইল আইকনে ট্যাপ করুন
২. ওপরের হ্যামবার্গার আইকনে গিয়ে Accounts Center নির্বাচন করুন
৩. এরপর Your Information and Permissions-এ প্রবেশ করুন
৪. Your Activity off Meta Technologies অপশনে ক্লিক করলেই সংশ্লিষ্ট তথ্য দেখা যাবে
তথ্য সংগ্রহ বন্ধ বা মুছে ফেলার উপায়
ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট কোনো ওয়েবসাইট বা বিজ্ঞাপনদাতার সঙ্গে তথ্য শেয়ার বন্ধ করতে পারেন।
এর জন্য—
Your Information and Permissions থেকে Recent Activity নির্বাচন করুন
যে ব্র্যান্ড বা বিজ্ঞাপনদাতার তথ্য শেয়ার বন্ধ করতে চান, সেটি নির্বাচন করুন
এরপর Disconnect বাটনে ট্যাপ করে নিশ্চিত করুন
আগে জমা হওয়া সব তথ্য একবারে মুছে ফেলতে চাইলে—
Your Activity off Meta Technologies অপশনে গিয়ে
Clear Previous Activity নির্বাচন করে Clear বাটনে ক্লিক করতে হবে
এভাবে সহজেই ব্যবহারকারীরা নিজেদের অনলাইন তথ্যের ওপর আরও নিয়ন্ত্রণ রাখতে পারেন।

আরও পড়ুনঃ  প্রেম নয়, বাসা ভাড়ার টাকা জোগাড়ে চুরি; ধরা পড়ে একে একে তিন খুন!
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফেসবুক ও ইনস্টাগ্রামে তথ্য পাঠানো ওয়েবসাইট ও অ্যাপ চিনবেন যেভাবে

Update Time : ১২:০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬

মেটা (ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান) ব্যবহারকারীদের অনলাইন আচরণ নিয়মিত পর্যবেক্ষণ করে। শুধু ফেসবুক বা ইনস্টাগ্রামের ভেতরের কাজকর্মই নয়, ব্যবহারকারীরা যখন এসব প্ল্যাটফর্ম ছেড়ে অন্য কোনো ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করেন, তখনও বিভিন্ন উপায়ে তথ্য সংগ্রহ করা হয়। এর প্রধান উদ্দেশ্য হলো ব্যবহারকারীর আগ্রহ ও পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখানো।
ধরা যাক, কেউ কোনো অনলাইন শপ বা অ্যাপ থেকে পণ্য কিনলেন—সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়েবসাইট বা অ্যাপ থেকে ব্যবহারকারীর কার্যক্রমসংক্রান্ত তথ্য মেটার কাছে চলে যেতে পারে, অনেক সময় ব্যবহারকারী তা বুঝতেও পারেন না। তবে মেটা ব্যবহারকারীদের জন্য এমন একটি সুবিধা রেখেছে, যার মাধ্যমে এই তথ্য আদান–প্রদানের বিষয়টি দেখা ও নিয়ন্ত্রণ করা সম্ভব।
‘ইয়োর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিস’ কী?
এটি মেটার একটি বিশেষ টুল, যার মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারেন কোন কোন ওয়েবসাইট বা অ্যাপ তাদের তথ্য মেটার সঙ্গে শেয়ার করছে এবং কী ধরনের তথ্য দেওয়া হচ্ছে। পাশাপাশি চাইলে এসব তথ্য শেয়ার বন্ধ বা আগের তথ্য মুছে ফেলার সুযোগও রয়েছে।
ফেসবুকে এই তথ্য দেখার উপায়
১. ফেসবুক অ্যাপ খুলে নিজের প্রোফাইল আইকনে ট্যাপ করুন
২. ওপরের হ্যামবার্গার (☰) আইকনে গিয়ে Settings & Privacy নির্বাচন করুন
৩. Settings থেকে Accounts Center-এ প্রবেশ করুন
৪. এরপর Your Information and Permissions অপশনে ট্যাপ করুন
৫. সেখানে Your Activity off Meta Technologies নির্বাচন করলে কোন কোন ওয়েবসাইট বা অ্যাপ তথ্য দিয়েছে, তা দেখতে পারবেন
ইনস্টাগ্রামে দেখার পদ্ধতি
১. ইনস্টাগ্রাম অ্যাপে প্রোফাইল আইকনে ট্যাপ করুন
২. ওপরের হ্যামবার্গার আইকনে গিয়ে Accounts Center নির্বাচন করুন
৩. এরপর Your Information and Permissions-এ প্রবেশ করুন
৪. Your Activity off Meta Technologies অপশনে ক্লিক করলেই সংশ্লিষ্ট তথ্য দেখা যাবে
তথ্য সংগ্রহ বন্ধ বা মুছে ফেলার উপায়
ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট কোনো ওয়েবসাইট বা বিজ্ঞাপনদাতার সঙ্গে তথ্য শেয়ার বন্ধ করতে পারেন।
এর জন্য—
Your Information and Permissions থেকে Recent Activity নির্বাচন করুন
যে ব্র্যান্ড বা বিজ্ঞাপনদাতার তথ্য শেয়ার বন্ধ করতে চান, সেটি নির্বাচন করুন
এরপর Disconnect বাটনে ট্যাপ করে নিশ্চিত করুন
আগে জমা হওয়া সব তথ্য একবারে মুছে ফেলতে চাইলে—
Your Activity off Meta Technologies অপশনে গিয়ে
Clear Previous Activity নির্বাচন করে Clear বাটনে ক্লিক করতে হবে
এভাবে সহজেই ব্যবহারকারীরা নিজেদের অনলাইন তথ্যের ওপর আরও নিয়ন্ত্রণ রাখতে পারেন।

আরও পড়ুনঃ  সিলেটে রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত সিলেটে ভূমিকম্প অনুভূত