Dhaka ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে দৌড়ে জয়ী মা

  • desk news
  • Update Time : ০১:০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২৫ Time View

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে, খালি পায়ে ম্যারাথনে দৌড়ে তরুণ প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম হয়েছেন ভারতের ৪৭ বছর বয়সী এক মা। তাঁর এই অদম্য লড়াইয়ের গল্প ইতোমধ্যে সবার নজর কেড়েছে।

ভারতের মহারাষ্ট্রের বিড জেলায় অনুষ্ঠিত হয়েছে এই ব্যতিক্রমী ম্যারাথন। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের অমৃত মহোৎসব উপলক্ষে ‘অমৃত দৌড়’ নামে এ ম্যারাথনের আয়োজন করা হয়।

ছত্রপতি শিবাজি মহারাজ চৌক থেকে শুরু হয়ে ভাগ্যনগর চৌকে গিয়ে শেষ হয় প্রতিযোগিতাটি। এতে স্থানীয় অনেক তরুণ-তরুণী অংশ নেন। তাঁদের সঙ্গে সাধারণ শাড়ি ও পায়ে চপ্পল পরে দৌড়ে অংশ নেন আম্বাজোগাইয়ের বাসিন্দা রমাবাই রণবীর।

তবে দৌড় শুরুর কিছুদূর যেতেই বিপাকে পড়েন তিনি। অসমান রাস্তায় বারবার পা থেকে খুলে যাচ্ছিল তাঁর চপ্পল। এতে গতি কমে যাওয়ায় এক মুহূর্তও দেরি না করে চপ্পল দুটি হাতে তুলে নেন রমাবাই। এরপর পাথুরে ও রুক্ষ রাস্তায় খালি পায়েই ছুটতে শুরু করেন।

পায়ের নিচে তীক্ষ্ণ পাথরের আঘাত ও ব্যথাকে উপেক্ষা করে একে একে পেছনে ফেলতে থাকেন তরুণ প্রতিযোগীদের। শেষ পর্যন্ত সবাইকে ছাড়িয়ে সবার আগে ফিনিশিং লাইনে পৌঁছে জয় নিশ্চিত করেন ৪৭ বছর বয়সী এই মা।

রমাবাইয়ের এই অদম্য দৌড় ও জয় দেখে উপস্থিত দর্শক ও আয়োজকরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁর কাছে এই জয় শুধু একটি প্রতিযোগিতায় প্রথম হওয়ার নয়, বরং মেয়ের ভবিষ্যতের জন্য লড়াইয়েরও প্রতীক।

প্রতিযোগিতায় জয়ী হয়ে পুরস্কার হিসেবে পাওয়া ৩ হাজার রুপি মেয়ের পড়াশোনার খরচে ব্যয় করার ঘোষণা দিয়েছেন রমাবাই। তাঁর এই উদ্যোগ আবারও দেখিয়ে দিল—সন্তানের স্বপ্ন পূরণে একজন মায়ের কাছে প্রতিকূলতাও হার মানতে বাধ্য।

আরও পড়ুনঃ  সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন
Tag :
জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে দৌড়ে জয়ী মা

Update Time : ০১:০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে, খালি পায়ে ম্যারাথনে দৌড়ে তরুণ প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম হয়েছেন ভারতের ৪৭ বছর বয়সী এক মা। তাঁর এই অদম্য লড়াইয়ের গল্প ইতোমধ্যে সবার নজর কেড়েছে।

ভারতের মহারাষ্ট্রের বিড জেলায় অনুষ্ঠিত হয়েছে এই ব্যতিক্রমী ম্যারাথন। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের অমৃত মহোৎসব উপলক্ষে ‘অমৃত দৌড়’ নামে এ ম্যারাথনের আয়োজন করা হয়।

ছত্রপতি শিবাজি মহারাজ চৌক থেকে শুরু হয়ে ভাগ্যনগর চৌকে গিয়ে শেষ হয় প্রতিযোগিতাটি। এতে স্থানীয় অনেক তরুণ-তরুণী অংশ নেন। তাঁদের সঙ্গে সাধারণ শাড়ি ও পায়ে চপ্পল পরে দৌড়ে অংশ নেন আম্বাজোগাইয়ের বাসিন্দা রমাবাই রণবীর।

তবে দৌড় শুরুর কিছুদূর যেতেই বিপাকে পড়েন তিনি। অসমান রাস্তায় বারবার পা থেকে খুলে যাচ্ছিল তাঁর চপ্পল। এতে গতি কমে যাওয়ায় এক মুহূর্তও দেরি না করে চপ্পল দুটি হাতে তুলে নেন রমাবাই। এরপর পাথুরে ও রুক্ষ রাস্তায় খালি পায়েই ছুটতে শুরু করেন।

পায়ের নিচে তীক্ষ্ণ পাথরের আঘাত ও ব্যথাকে উপেক্ষা করে একে একে পেছনে ফেলতে থাকেন তরুণ প্রতিযোগীদের। শেষ পর্যন্ত সবাইকে ছাড়িয়ে সবার আগে ফিনিশিং লাইনে পৌঁছে জয় নিশ্চিত করেন ৪৭ বছর বয়সী এই মা।

রমাবাইয়ের এই অদম্য দৌড় ও জয় দেখে উপস্থিত দর্শক ও আয়োজকরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁর কাছে এই জয় শুধু একটি প্রতিযোগিতায় প্রথম হওয়ার নয়, বরং মেয়ের ভবিষ্যতের জন্য লড়াইয়েরও প্রতীক।

প্রতিযোগিতায় জয়ী হয়ে পুরস্কার হিসেবে পাওয়া ৩ হাজার রুপি মেয়ের পড়াশোনার খরচে ব্যয় করার ঘোষণা দিয়েছেন রমাবাই। তাঁর এই উদ্যোগ আবারও দেখিয়ে দিল—সন্তানের স্বপ্ন পূরণে একজন মায়ের কাছে প্রতিকূলতাও হার মানতে বাধ্য।

আরও পড়ুনঃ  গ্রেপ্তার আ.লীগ নেতা পল্লব,শুনানি শেষে কারাগারে প্রেরণ