Dhaka ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সকালে হাঁটতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর

টাঙ্গাইলের বাসাইলে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রংমালা রানী (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টায় উপজেলার বাসুলিয়া চাপড়াবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রংমালা রানী বাসাইল সদর ইউনিয়নের হান্দুলীপাড়া গ্রামের নরেন্দ্র মন্ডলের স্ত্রী। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রংমালা রানী হাঁটতে বের হন। এ সময় বাসাইল থেকে নলুয়ার দিকে যাওয়া একটি দ্রুতগতির মোটরসাইকেল পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

ধাক্কায় তার পরনের কাপড় মোটরসাইকেলের সঙ্গে আটকে যাওয়ার পর চালক মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।

পরে গুরুতর আহত অবস্থায় রংমালা রানীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয় জানতে চাইলে বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, মোটরসাইকেলের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  পত্রিকা অফিস থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

সকালে হাঁটতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর

Update Time : ০২:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলের বাসাইলে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রংমালা রানী (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টায় উপজেলার বাসুলিয়া চাপড়াবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রংমালা রানী বাসাইল সদর ইউনিয়নের হান্দুলীপাড়া গ্রামের নরেন্দ্র মন্ডলের স্ত্রী। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রংমালা রানী হাঁটতে বের হন। এ সময় বাসাইল থেকে নলুয়ার দিকে যাওয়া একটি দ্রুতগতির মোটরসাইকেল পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

ধাক্কায় তার পরনের কাপড় মোটরসাইকেলের সঙ্গে আটকে যাওয়ার পর চালক মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।

পরে গুরুতর আহত অবস্থায় রংমালা রানীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয় জানতে চাইলে বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, মোটরসাইকেলের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  স্নাতক পর্যন্ত ছাত্রীদের উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর