Dhaka ০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক সিলেটের বাস দুর্ঘটনায় নিহত ৯ জনের মধ্যে বাউলশিল্পী পেহেলি ভৈরবী ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৯, আহত অর্ধশতাধিক তীব্র সমালোচনার মুখে সরছে কিনব্রিজের ‘আই লাভ সিলেট’ সাইনেজ জুমার দিনের ফজিলত ও রাসুল (সা.)-এর গুরুত্বপূর্ণ আমল সিলেটে নিম্নমানের পণ্য সরবরাহ: ‘দি চট্টগ্রাম ডোর অ্যান্ড ফার্নিচার’ সিলগালা সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে আবারও দায়িত্ব পেলেন নাসিম হোসাইন সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে জামায়াতের আমির ও নাহিদ সিলেটে শিশু ফাহিমা হত্যা : প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুই সহোদর খালাস সমবায়ের ৪০০ কোটি টাকা আত্মসাতের:সাবেক জামায়াত নেতা কারাগারে

সিলেটে ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা,গাড়িসহ যুবক আটক

সিলেট নগরের মদিনা মার্কেট এলাকায় ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে এক যুবক বা কিশোরকে অপহরণের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় ধাওয়া করে অপহরণকারী চক্রের ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ এক যুবক ও গাড়িচালককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। উত্তেজিত জনতা অপহরণকারীদের গাড়িটি ভাঙচুর করে।স্থানীয় সূত্রে জানা গেছে, মদিনা মার্কেট এলাকায় একদল দুর্বৃত্ত নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক যুবককে জবরদস্তিমূলকভাবে একটি প্রাইভেটকারে তোলার চেষ্টা করে। এ সময় ভুক্তভোগীর চিৎকার ও দুর্বৃত্তদের আচরণে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাৎক্ষণিকভাবে আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা এগিয়ে এসে অপহণচেষ্টা প্রতিহত করেন।জনতার উপস্থিতি টের পেয়ে চক্রের কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও উপস্থিত লোকাজন ধাওয়া করে গাড়িচালকসহ দুজনকে ধরে ফেলেন। এ সময় উত্তেজিত জনতা অপহরণকারীদের ব্যবহৃত প্রাইভেটকারটি ভাঙচুর করে এবং আটককৃতদের গণধোলাই দেয়।খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে ভাঙচুরকৃত গাড়ি এবং গণধোলাইয়ের শিকার সন্দেহভাজন দুই অপহরণকারীকে হেফাজতে নেয়।পুলিশ জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  ‘মাইর একটাও মাটিতে পড়বে না’
Tag :
জনপ্রিয় পোস্ট

সুনামগঞ্জে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক

সিলেটে ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা,গাড়িসহ যুবক আটক

Update Time : ০৫:০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

সিলেট নগরের মদিনা মার্কেট এলাকায় ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে এক যুবক বা কিশোরকে অপহরণের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় ধাওয়া করে অপহরণকারী চক্রের ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ এক যুবক ও গাড়িচালককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। উত্তেজিত জনতা অপহরণকারীদের গাড়িটি ভাঙচুর করে।স্থানীয় সূত্রে জানা গেছে, মদিনা মার্কেট এলাকায় একদল দুর্বৃত্ত নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক যুবককে জবরদস্তিমূলকভাবে একটি প্রাইভেটকারে তোলার চেষ্টা করে। এ সময় ভুক্তভোগীর চিৎকার ও দুর্বৃত্তদের আচরণে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাৎক্ষণিকভাবে আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা এগিয়ে এসে অপহণচেষ্টা প্রতিহত করেন।জনতার উপস্থিতি টের পেয়ে চক্রের কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও উপস্থিত লোকাজন ধাওয়া করে গাড়িচালকসহ দুজনকে ধরে ফেলেন। এ সময় উত্তেজিত জনতা অপহরণকারীদের ব্যবহৃত প্রাইভেটকারটি ভাঙচুর করে এবং আটককৃতদের গণধোলাই দেয়।খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে ভাঙচুরকৃত গাড়ি এবং গণধোলাইয়ের শিকার সন্দেহভাজন দুই অপহরণকারীকে হেফাজতে নেয়।পুলিশ জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার