Dhaka ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী মা ও ৮ মাসের ভাতিজিকে হ ত্যা নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ মেয়ের মরদেহ নিতে ১৭ হাজার টাকা ধার করলেন বাবা চার দোকানের ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যবসায়ী উধাও প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক ডেঙ্গুতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে হারিয়ে অসহায় দুই শিশু বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী ১৪ বছর ধরে ছেলের ছবি বুকে জড়িয়ে অপেক্ষায় মা

সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, ৮৩টি যানবাহন আটক

সিলেট মহানগর এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩২ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে এসএমপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক তথ্যবিবরণীতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ২ আগস্ট রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক-সংশ্লিষ্ট ব্যক্তি, ডাকাতি মামলার আসামিসহ মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে বিভিন্ন অভিযোগে মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে ১০ পুরিয়া গাঁজা এবং ৯টি ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ট্রাফিক বিভাগের অভিযানে বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৭৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৮৩টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুনঃ  শাবনূরের যে বার্তার পর ডন গ্রেফতার, সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
Tag :
জনপ্রিয় পোস্ট

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, ৮৩টি যানবাহন আটক

Update Time : ০৮:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

সিলেট মহানগর এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩২ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে এসএমপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক তথ্যবিবরণীতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ২ আগস্ট রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক-সংশ্লিষ্ট ব্যক্তি, ডাকাতি মামলার আসামিসহ মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে বিভিন্ন অভিযোগে মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে ১০ পুরিয়া গাঁজা এবং ৯টি ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ট্রাফিক বিভাগের অভিযানে বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৭৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৮৩টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুনঃ  ইলিয়াস আলী গুম: বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা