Dhaka ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাইস মিল থেকে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে ৪ বছরের শি.শু অভিমান করে বাড়ি ছাড়েন মারুফ, একদিন পর পুকুরপাড়ে মিলল মরদেহ বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী ‘ট্রেনিংয়ের জন্য নিয়ে আইছে, এখন দেখছি মিছিল’, এনসিপির কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য মেসির বিদায়ে আবেগাপ্লুত পূর্ণিমা-পরীমণি রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর ‘আঁতুড়ঘর’ নির্বাচন অফিস বিশ্বনাথে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি ছিনতাই ঠেকাতে টঙ্গীতে তরুণদের নিজস্ব অভিযান ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আজ প্রতীক বরাদ্দ আলোচিত গোপালগঞ্জ জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

সৌদি আরবে সোফা কারখানায় আগুন,৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার রাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

নিহতরা হলেন—আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের সুমন (৩৫) ও হাসিবুল হাসান শুভ (২৭), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মহুন প্রামাণিক (৪২), সুমুন প্রামাণিক, রুবেল হোসেন (৩০) ও কলি প্রামাণিক (৩৫) এবং পারকাসুন্দা গ্রামের আবদুল জলিল (৩৮)।

পরিবার ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের এসব প্রবাসী সৌদি আরবে গিয়ে রিয়াদের ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন। রোববার দুপুরে হঠাৎ কারখানাটিতে আগুন লাগে। এতে ঘটনাস্থলে বেশ কয়েকজন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে উপজেলার সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে গন্ডগোহালি গ্রামের চারজন, ডুবাই গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

### প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের শোক

মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শোকবার্তায় তিনি বলেন, সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

মন্ত্রী আরও জানান, দুর্ঘটনার পর সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং স্বজনদের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  সিলেটে বাস দুর্ঘটনা: নিহতদের পরিবারকে ৫ লাখ, আহতদের ১ লাখ টাকা দেবে সরকার
Tag :
জনপ্রিয় পোস্ট

রাইস মিল থেকে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে ৪ বছরের শি.শু

সৌদি আরবে সোফা কারখানায় আগুন,৭ বাংলাদেশি নিহত

Update Time : ১২:৩৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার রাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

নিহতরা হলেন—আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের সুমন (৩৫) ও হাসিবুল হাসান শুভ (২৭), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মহুন প্রামাণিক (৪২), সুমুন প্রামাণিক, রুবেল হোসেন (৩০) ও কলি প্রামাণিক (৩৫) এবং পারকাসুন্দা গ্রামের আবদুল জলিল (৩৮)।

পরিবার ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের এসব প্রবাসী সৌদি আরবে গিয়ে রিয়াদের ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন। রোববার দুপুরে হঠাৎ কারখানাটিতে আগুন লাগে। এতে ঘটনাস্থলে বেশ কয়েকজন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে উপজেলার সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে গন্ডগোহালি গ্রামের চারজন, ডুবাই গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

### প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের শোক

মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শোকবার্তায় তিনি বলেন, সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

মন্ত্রী আরও জানান, দুর্ঘটনার পর সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং স্বজনদের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৯, আহত অর্ধশতাধিক