Dhaka ০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আফরোজা বেগম (১৮) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর নিহতের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামে স্বামীর বাড়ির উঠান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ঢাকার গাজীপুরের কোনাবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় আফরোজার মৃত্যু হয়। পরে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লাশটি গ্রামের বাড়ির উঠানে রেখে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

নিহত আফরোজা বেগম নিথক গ্রামের দীন ইসলামের (২৪) স্ত্রী। তার বাবার বাড়ি উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস গ্রামে। তার বাবার নাম আলফেস আলী।

পুলিশ জানায়, প্রায় এক বছর আগে আফরোজার সঙ্গে দীন ইসলামের বিয়ে হয়। ঘটনার পর থেকে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  সিলেটের ট্রিপল মার্ডার: কোটি টাকার জমি নিয়ে কার সঙ্গে বিরোধ ছিল আব্দুস সাত্তারের?
Tag :
জনপ্রিয় পোস্ট

৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক

Update Time : ০৩:২৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আফরোজা বেগম (১৮) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর নিহতের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামে স্বামীর বাড়ির উঠান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ঢাকার গাজীপুরের কোনাবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় আফরোজার মৃত্যু হয়। পরে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লাশটি গ্রামের বাড়ির উঠানে রেখে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

নিহত আফরোজা বেগম নিথক গ্রামের দীন ইসলামের (২৪) স্ত্রী। তার বাবার বাড়ি উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস গ্রামে। তার বাবার নাম আলফেস আলী।

পুলিশ জানায়, প্রায় এক বছর আগে আফরোজার সঙ্গে দীন ইসলামের বিয়ে হয়। ঘটনার পর থেকে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  সিলেটে ট্রিপল মার্ডার: এজাহারে নেই বাবুলের নাম, জমি-মামলার বিরোধে খুনের নেপথ্যে নতুন রহস্য