Dhaka ০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী ফ্ল্যাটের চেয়েও কবরের দাম বেশি, এক টুকরো কবরস্থানের দাম সাড়ে ৪ কোটি ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, হুমায়ূন কবীরের ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে আদানির তালবাহানা!

আট জেলায় আ.লীগের ঝটিকা কর্মসূচিছয় দিনে ৩০ জেলা-উপজেলায় উপস্থিতি

  • Reporter Name
  • Update Time : ১০:২৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১৫ Time View

চট্টগ্রাম শহর, রাজশাহী, পাবনা, গাইবান্ধা, রাজবাড়ীর গোয়ালন্দ, জামালপুরের বকশীগঞ্জ, সাতক্ষীরার কলারোয়া এবং নড়াইলের লোহাগড়া উপজেলায় ঝটিকা কর্মসূচি করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ নিয়ে গত ছয় দিনে ৩০ জেলা-উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতির খবর পাওয়া গেল।

গতকাল শনিবার মিছিল, ব্যানার স্থাপন, স্লোগান, জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা। এসব ঘটনায় জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় পুলিশ দুজনকে আটক করেছে। অন্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।চট্টগ্রামে শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে ধারণ করা ভিডিওতে দেখা যায়, চার নেতাকর্মী ফুল হাতে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। ২২ সেকেন্ডের ভিডিও ও কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে স্লোগান দিয়ে দলীয় পতাকা উত্তোলন করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি দেখা গেছে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে স্লোগান দেওয়ার পর সন্ধ্যায় আগুন দেওয়া হয়। গত শুক্রবার জাতীয় পতাকা উত্তোলন করেন দলটির নেতাকর্মীরা। গতকাল দুপুরে একদল কর্মী উপস্থিত হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সন্ধ্যায় কে বা কারা দলীয় কার্যালয়ে টায়ার দিয়ে আগুন লাগায়। আসবাব না থাকায় কোনো জিনিস পুড়ে যায়নি।বাংলাদেশ
আট জেলায় আ.লীগের ঝটিকা কর্মসূচি
ছয় দিনে ৩০ জেলা-উপজেলায় উপস্থিতি

আরও পড়ুনঃ  জামিন পেলেন ঢাবির হল সংসদের সাবেক ভিপি ইমি

গতকাল শনিবার মিছিল, ব্যানার স্থাপন, স্লোগান, জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা। এসব ঘটনায় জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় পুলিশ দুজনকে আটক করেছে। অন্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চট্টগ্রামে শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে ধারণ করা ভিডিওতে দেখা যায়, চার নেতাকর্মী ফুল হাতে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। ২২ সেকেন্ডের ভিডিও ও কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে স্লোগান দিয়ে দলীয় পতাকা উত্তোলন করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি দেখা গেছে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে স্লোগান দেওয়ার পর সন্ধ্যায় আগুন দেওয়া হয়। গত শুক্রবার জাতীয় পতাকা উত্তোলন করেন দলটির নেতাকর্মীরা। গতকাল দুপুরে একদল কর্মী উপস্থিত হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সন্ধ্যায় কে বা কারা দলীয় কার্যালয়ে টায়ার দিয়ে আগুন লাগায়। আসবাব না থাকায় কোনো জিনিস পুড়ে যায়নি।

গাইবান্ধা পৌর শহীদ মিনারে ভাষাশহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন। গতকাল বিকেলে শহরের স্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল সকালে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি এবং কার্যালয় পুনরুদ্ধারের ব্যানার স্থাপন করা হয়। উপজেলা যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক মো. আশরাফুল ইসলামের নামে এই ব্যানার স্থাপন করা হয়। এর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নড়াইলের লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজারে আঞ্চলিক কার্যালয়ে গতকাল সকালে জাতীয় পতাকা উত্তোলন করেছেন নেতাকর্মীরা। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  শাহপরানে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বগারচর ইউনিয়ন কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। গতকাল সকাল ৭টার দিকে কয়েকজন নেতাকর্মী এ কর্মসূচি পালন করেন। তবে বিকেলে পতাকা নামিয়ে কার্যালয়টিকে গণশৌচাগার ঘোষণা করেছে ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’। সাতক্ষীরার কলারোয়ার গয়ড়া বাজারে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছেন যুবলীগ নেতারা। ছবিসহ ফেসবুকে পোস্টও করেছেন তারা।(প্রতিবেদনে তথ্য দিয়েছেন ব্যুরো ও প্রতিনিধিরা)

Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে

আট জেলায় আ.লীগের ঝটিকা কর্মসূচিছয় দিনে ৩০ জেলা-উপজেলায় উপস্থিতি

Update Time : ১০:২৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রাম শহর, রাজশাহী, পাবনা, গাইবান্ধা, রাজবাড়ীর গোয়ালন্দ, জামালপুরের বকশীগঞ্জ, সাতক্ষীরার কলারোয়া এবং নড়াইলের লোহাগড়া উপজেলায় ঝটিকা কর্মসূচি করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ নিয়ে গত ছয় দিনে ৩০ জেলা-উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতির খবর পাওয়া গেল।

গতকাল শনিবার মিছিল, ব্যানার স্থাপন, স্লোগান, জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা। এসব ঘটনায় জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় পুলিশ দুজনকে আটক করেছে। অন্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।চট্টগ্রামে শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে ধারণ করা ভিডিওতে দেখা যায়, চার নেতাকর্মী ফুল হাতে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। ২২ সেকেন্ডের ভিডিও ও কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে স্লোগান দিয়ে দলীয় পতাকা উত্তোলন করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি দেখা গেছে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে স্লোগান দেওয়ার পর সন্ধ্যায় আগুন দেওয়া হয়। গত শুক্রবার জাতীয় পতাকা উত্তোলন করেন দলটির নেতাকর্মীরা। গতকাল দুপুরে একদল কর্মী উপস্থিত হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সন্ধ্যায় কে বা কারা দলীয় কার্যালয়ে টায়ার দিয়ে আগুন লাগায়। আসবাব না থাকায় কোনো জিনিস পুড়ে যায়নি।বাংলাদেশ
আট জেলায় আ.লীগের ঝটিকা কর্মসূচি
ছয় দিনে ৩০ জেলা-উপজেলায় উপস্থিতি
চট্টগ্রাম শহর, রাজশাহী, পাবনা, গাইবান্ধা, রাজবাড়ীর গোয়ালন্দ, জামালপুরের বকশীগঞ্জ, সাতক্ষীরার কলারোয়া এবং নড়াইলের লোহাগড়া উপজেলায় ঝটিকা কর্মসূচি করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ নিয়ে গত ছয় দিনে ৩০ জেলা-উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতির খবর পাওয়া গেল।

আরও পড়ুনঃ  প্রেমের ফাঁদে ডেকে নিয়ে হত্যা,মরদেহে আগুন

গতকাল শনিবার মিছিল, ব্যানার স্থাপন, স্লোগান, জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা। এসব ঘটনায় জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় পুলিশ দুজনকে আটক করেছে। অন্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চট্টগ্রামে শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে ধারণ করা ভিডিওতে দেখা যায়, চার নেতাকর্মী ফুল হাতে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। ২২ সেকেন্ডের ভিডিও ও কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে স্লোগান দিয়ে দলীয় পতাকা উত্তোলন করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি দেখা গেছে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে স্লোগান দেওয়ার পর সন্ধ্যায় আগুন দেওয়া হয়। গত শুক্রবার জাতীয় পতাকা উত্তোলন করেন দলটির নেতাকর্মীরা। গতকাল দুপুরে একদল কর্মী উপস্থিত হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সন্ধ্যায় কে বা কারা দলীয় কার্যালয়ে টায়ার দিয়ে আগুন লাগায়। আসবাব না থাকায় কোনো জিনিস পুড়ে যায়নি।

গাইবান্ধা পৌর শহীদ মিনারে ভাষাশহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন। গতকাল বিকেলে শহরের স্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল সকালে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি এবং কার্যালয় পুনরুদ্ধারের ব্যানার স্থাপন করা হয়। উপজেলা যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক মো. আশরাফুল ইসলামের নামে এই ব্যানার স্থাপন করা হয়। এর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নড়াইলের লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজারে আঞ্চলিক কার্যালয়ে গতকাল সকালে জাতীয় পতাকা উত্তোলন করেছেন নেতাকর্মীরা। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  হামে মৃত্যু ছাড়াল ৯৯০, টিকার বাইরে ৪০ লাখ পথশিশু