Dhaka ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আনন্দভ্রমণ পরিণত হলো শোকে,টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে গোসল করতে গিয়ে অসুস্থ হয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পর্যটকের নাম আলী আকবর খান (৭২)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার গুনেরগাতি গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটির ব্লক-বি-১ এলাকায় বসবাস করতেন।

নিহতের মেয়ের জামাই জানান, শুক্রবার সকালে নেত্রকোনার মদন থেকে তার শ্বশুর-শাশুড়িসহ মোট ৩২ জনের একটি দল টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যান। বিকেলে ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় আলী আকবর খান একটি করচ গাছ ধরে গোসল করছিলেন। এ সময় হঠাৎ গাছ থেকে তার হাত ফসকে যায় এবং তিনি পানিতে তলিয়ে যেতে থাকেন। এতে আতঙ্কিত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাশাদ আহমদ জানান, ওই পর্যটককে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হলেও সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আলী আকবর খান একটি গাছ ধরে গোসল করার সময় হঠাৎ হাত ছুটে পানিতে তলিয়ে যান। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে আবারও দায়িত্ব পেলেন নাসিম হোসাইন
Tag :
জনপ্রিয় পোস্ট

আনন্দভ্রমণ পরিণত হলো শোকে,টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

Update Time : ০২:০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে গোসল করতে গিয়ে অসুস্থ হয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পর্যটকের নাম আলী আকবর খান (৭২)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার গুনেরগাতি গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটির ব্লক-বি-১ এলাকায় বসবাস করতেন।

নিহতের মেয়ের জামাই জানান, শুক্রবার সকালে নেত্রকোনার মদন থেকে তার শ্বশুর-শাশুড়িসহ মোট ৩২ জনের একটি দল টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যান। বিকেলে ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় আলী আকবর খান একটি করচ গাছ ধরে গোসল করছিলেন। এ সময় হঠাৎ গাছ থেকে তার হাত ফসকে যায় এবং তিনি পানিতে তলিয়ে যেতে থাকেন। এতে আতঙ্কিত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাশাদ আহমদ জানান, ওই পর্যটককে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হলেও সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আলী আকবর খান একটি গাছ ধরে গোসল করার সময় হঠাৎ হাত ছুটে পানিতে তলিয়ে যান। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় আহত ৩ বাংলাদেশি পেলেন ৩৩ কোটি টাকার ক্ষতিপূরণ