Dhaka ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী

ইরানের ওপর দীর্ঘমেয়াদি অবরোধের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্র: ডব্লিউএসজে

  • Reporter Name
  • Update Time : ০২:৩৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫১৬ Time View

ইরানের ওপর নৌ-অবরোধ দীর্ঘ সময় ধরে বজায় রাখতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তিনি সহযোগীদের প্রস্তুতিও নিতে বলেছেন। 

মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে জানিয়েছে, পুনরায় সামরিক হামলা শুরু না করে ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ বজায় রাখতে ট্রাম্প এমন কৌশলের আশ্রয় নিচ্ছেন। এজন্য দেশটির বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজ চলাচল আরও সীমিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প চান তেহরান অন্তত ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখুক। ইরান নতুন প্রস্তাব দিলেও ট্রাম্প এই দাবি থেকে সরে আসতে চান না। তাঁর মতে, বিকল্প পদক্ষেপগুলো অবরোধ বজায় রাখার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।

এদিকে ইরানের কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, নতুন প্রস্তাব দেওয়ার আগে তাদের নেতৃত্বের সঙ্গে পরামর্শের জন্য আরও সময় প্রয়োজন। বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান বর্তমানে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশনায় আলোচনা চালাচ্ছে। স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই আলোচনা পরিচালনা করছেন।যুদ্ধকালীন সিদ্ধান্ত গ্রহণে গালিবাফ বর্তমানে ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়েছেন। এর আগে কূটনৈতিক উদ্যোগগুলোতেও তিনি কেন্দ্রীয় ভূমিকা পালন করেন।

আরও পড়ুনঃ  খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াত-সিপিবির বিক্ষোভ 
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইরানের ওপর দীর্ঘমেয়াদি অবরোধের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্র: ডব্লিউএসজে

Update Time : ০২:৩৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ইরানের ওপর নৌ-অবরোধ দীর্ঘ সময় ধরে বজায় রাখতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তিনি সহযোগীদের প্রস্তুতিও নিতে বলেছেন। 

মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে জানিয়েছে, পুনরায় সামরিক হামলা শুরু না করে ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ বজায় রাখতে ট্রাম্প এমন কৌশলের আশ্রয় নিচ্ছেন। এজন্য দেশটির বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজ চলাচল আরও সীমিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প চান তেহরান অন্তত ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখুক। ইরান নতুন প্রস্তাব দিলেও ট্রাম্প এই দাবি থেকে সরে আসতে চান না। তাঁর মতে, বিকল্প পদক্ষেপগুলো অবরোধ বজায় রাখার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।

এদিকে ইরানের কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, নতুন প্রস্তাব দেওয়ার আগে তাদের নেতৃত্বের সঙ্গে পরামর্শের জন্য আরও সময় প্রয়োজন। বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান বর্তমানে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশনায় আলোচনা চালাচ্ছে। স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই আলোচনা পরিচালনা করছেন।যুদ্ধকালীন সিদ্ধান্ত গ্রহণে গালিবাফ বর্তমানে ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়েছেন। এর আগে কূটনৈতিক উদ্যোগগুলোতেও তিনি কেন্দ্রীয় ভূমিকা পালন করেন।

আরও পড়ুনঃ  ডোপ টেস্টে ইতিবাচক ফল, অভিযুক্তের ৫ মাসের জেল সহ জরিমানা