Dhaka ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী

কান সিরিজ উৎসবে ইতিহাস গড়লেন জিসু

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৫১৬ Time View

ফ্রান্সে অনুষ্ঠিত কান আন্তর্জাতিক সিরিজ উৎসবে (কান সিরিজ) ‘মাদাম ফিগারো রাইজিং স্টার অ্যাওয়ার্ড’ জিতে ইতিহাস গড়েছেন কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য জিসু। এই সম্মান পাওয়া প্রথম এশীয় শিল্পী তিনি।

শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে জিসুকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিচার্ড গ্যাড, ভিনসেন্ট এলবাজসহ বিভিন্ন আন্তর্জাতিক তারকা।আয়োজকরা জানান, সংগীত ও অভিনয়—দুই ক্ষেত্রেই তার অবদানের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার দেওয়া হয়েছে।পুরস্কার ঘোষণার পর, কান সিরিজের শেয়ার করা একটি ভিডিওতে জিসুকে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। তিনি বলেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নিজের নানা দিক অন্বেষণ করে চলেছেন এবং এই ধরনের একটি পুরস্কার পাওয়া তার জন্য অনেক বড় একটি ব্যাপার। এই যাত্রাপথে অনেক কিছু শিখেছি এবং বহু মানুষের সমর্থন পেয়েছি। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

কাজের ক্ষেত্রে, সম্প্রতি নেটফ্লিক্সের রোমান্টিক ড্রামাসিরিজ ‘বয়ফ্রেন্ড অন ডিমান্ড’–এ অভিনয় করেছেন জিসু। এতে তিনি মি-রায়ে চরিত্রে অভিনয় করেন, যিনি ব্যস্ত জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এক ভিন্ন জগতে আশ্রয় খোঁজেন।

এদিকে সংগীত জগতেও ব্যস্ত সময় পার করছেন জিসু। ব্যান্ডমেট জেনি, রোজ ও লিসাকে নিয়ে সম্প্রতি ‘ডেডলাইন’ ওয়ার্ল্ড ট্যুর শেষ করেছে ব্ল্যাকপিঙ্ক।

সব মিলিয়ে, আন্তর্জাতিক অঙ্গনে জিসুর এই অর্জন কে-পপের বৈশ্বিক প্রভাবকে আরও একধাপ এগিয়ে নিল বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: আউটলুক ইন্ডিয়া

আরও পড়ুনঃ  নৈশভোজে হামলাকারী ক্যালিফোর্নিয়ার শিক্ষক ও গেম ডেভেলপার, পরিচয় প্রকাশ
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কান সিরিজ উৎসবে ইতিহাস গড়লেন জিসু

Update Time : ০৫:৪৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ফ্রান্সে অনুষ্ঠিত কান আন্তর্জাতিক সিরিজ উৎসবে (কান সিরিজ) ‘মাদাম ফিগারো রাইজিং স্টার অ্যাওয়ার্ড’ জিতে ইতিহাস গড়েছেন কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য জিসু। এই সম্মান পাওয়া প্রথম এশীয় শিল্পী তিনি।

শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে জিসুকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিচার্ড গ্যাড, ভিনসেন্ট এলবাজসহ বিভিন্ন আন্তর্জাতিক তারকা।আয়োজকরা জানান, সংগীত ও অভিনয়—দুই ক্ষেত্রেই তার অবদানের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার দেওয়া হয়েছে।পুরস্কার ঘোষণার পর, কান সিরিজের শেয়ার করা একটি ভিডিওতে জিসুকে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। তিনি বলেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নিজের নানা দিক অন্বেষণ করে চলেছেন এবং এই ধরনের একটি পুরস্কার পাওয়া তার জন্য অনেক বড় একটি ব্যাপার। এই যাত্রাপথে অনেক কিছু শিখেছি এবং বহু মানুষের সমর্থন পেয়েছি। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

কাজের ক্ষেত্রে, সম্প্রতি নেটফ্লিক্সের রোমান্টিক ড্রামাসিরিজ ‘বয়ফ্রেন্ড অন ডিমান্ড’–এ অভিনয় করেছেন জিসু। এতে তিনি মি-রায়ে চরিত্রে অভিনয় করেন, যিনি ব্যস্ত জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এক ভিন্ন জগতে আশ্রয় খোঁজেন।

এদিকে সংগীত জগতেও ব্যস্ত সময় পার করছেন জিসু। ব্যান্ডমেট জেনি, রোজ ও লিসাকে নিয়ে সম্প্রতি ‘ডেডলাইন’ ওয়ার্ল্ড ট্যুর শেষ করেছে ব্ল্যাকপিঙ্ক।

সব মিলিয়ে, আন্তর্জাতিক অঙ্গনে জিসুর এই অর্জন কে-পপের বৈশ্বিক প্রভাবকে আরও একধাপ এগিয়ে নিল বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: আউটলুক ইন্ডিয়া

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার