Dhaka ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোর্ট ম্যারেজের এক মাস পর চা বাগানে যুবক-যুবতীর মৃত্যু

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগান থেকে এক যুবক ও এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকালে মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশন এলাকার একটি গাছ থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকার বাসিন্দা মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের বাগান পাহারাদার স্বপন রাজভর মোকাম আকাশি টিলা এলাকায় একটি নিমগাছের সঙ্গে দুইজনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানানো হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে আরও জানা যায়, মঙ্গল বাউরী ও বিনতা বাউরী প্রায় এক মাস আগে কোর্ট ম্যারেজ করেন। তবে দুজনেরই আগে বিয়ে হয়েছিল এবং সন্তান রয়েছে। নতুন করে বিয়ের বিষয়টি নিয়ে তাদের পরিবারে কলহের সৃষ্টি হয় বলে জানা গেছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এর জের ধরেই ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  সীমান্তের প্রান্তিক জনপদে শিক্ষার প্রদীপ জ্বালাচ্ছে গুচ্ছগ্রাম বিদ্যালয়: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Tag :
জনপ্রিয় পোস্ট

কোর্ট ম্যারেজের এক মাস পর চা বাগানে যুবক-যুবতীর মৃত্যু

Update Time : ০২:২০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগান থেকে এক যুবক ও এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকালে মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশন এলাকার একটি গাছ থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকার বাসিন্দা মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের বাগান পাহারাদার স্বপন রাজভর মোকাম আকাশি টিলা এলাকায় একটি নিমগাছের সঙ্গে দুইজনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানানো হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে আরও জানা যায়, মঙ্গল বাউরী ও বিনতা বাউরী প্রায় এক মাস আগে কোর্ট ম্যারেজ করেন। তবে দুজনেরই আগে বিয়ে হয়েছিল এবং সন্তান রয়েছে। নতুন করে বিয়ের বিষয়টি নিয়ে তাদের পরিবারে কলহের সৃষ্টি হয় বলে জানা গেছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এর জের ধরেই ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  সমবায়ের ৪০০ কোটি টাকা আত্মসাতের:সাবেক জামায়াত নেতা কারাগারে