Dhaka ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী ফ্ল্যাটের চেয়েও কবরের দাম বেশি, এক টুকরো কবরস্থানের দাম সাড়ে ৪ কোটি ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, হুমায়ূন কবীরের ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে আদানির তালবাহানা!

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আটকে শ্রমিকদের বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০১:৪৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৫১৯ Time View

বার্ষিক বেতন বৃদ্ধিসহ (ইনক্রিমেন্ট) বিভিন্ন দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের নাওজোড় এলাকায় উড়ালসড়কের নিচে তাঁরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, গাজীপুরের নাওজোড় এলাকার ‘মাস্টার চ্যাম ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে প্রত্যাশা অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধির টাকা দেওয়া হয়নি। এ জন্য বেতন বাড়ানোর দাবিতে আজ বেলা সাড়ে ১১টার দিকে কারখানার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা।একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় উড়ালসড়কের নিচে অবরোধ করেন। এতে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও বাসন থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। পরে তাঁদের বুঝিয়ে দুপুর ১২টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। এতে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল ব্যাহত হয়।

আন্দোলনকারী শ্রমিকেরা বলেন, তাঁদের দাবিদাওয়ার মধ্যে আছে সরকার নির্ধারিত বকেয়া বেতন তিন মাসের পরিশোধ করতে হবে; পাঁচটার পর কাজ করলে ওভারটাইম দিতে হবে; বার্ষিক বোনাস বেসিকের অর্ধেক দিতে হবে; কাজের রেট বাড়াতে হবে; বেতন সাত কর্মদিবসের মধ্যে দিতে হবে; শ্রমিকদের সঙ্গে ভালো আচরণ করতে হবে; চাকরি থেকে বরখাস্ত করলে তিন মাসের বেতনসহ ১০ দফা দাবি জানানো হয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  ওসমানী হাসপাতালের পরিচালক বদলি, নতুন দায়িত্বে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ হোসেন
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আটকে শ্রমিকদের বিক্ষোভ

Update Time : ০১:৪৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

বার্ষিক বেতন বৃদ্ধিসহ (ইনক্রিমেন্ট) বিভিন্ন দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের নাওজোড় এলাকায় উড়ালসড়কের নিচে তাঁরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, গাজীপুরের নাওজোড় এলাকার ‘মাস্টার চ্যাম ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে প্রত্যাশা অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধির টাকা দেওয়া হয়নি। এ জন্য বেতন বাড়ানোর দাবিতে আজ বেলা সাড়ে ১১টার দিকে কারখানার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা।একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় উড়ালসড়কের নিচে অবরোধ করেন। এতে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও বাসন থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। পরে তাঁদের বুঝিয়ে দুপুর ১২টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। এতে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল ব্যাহত হয়।

আন্দোলনকারী শ্রমিকেরা বলেন, তাঁদের দাবিদাওয়ার মধ্যে আছে সরকার নির্ধারিত বকেয়া বেতন তিন মাসের পরিশোধ করতে হবে; পাঁচটার পর কাজ করলে ওভারটাইম দিতে হবে; বার্ষিক বোনাস বেসিকের অর্ধেক দিতে হবে; কাজের রেট বাড়াতে হবে; বেতন সাত কর্মদিবসের মধ্যে দিতে হবে; শ্রমিকদের সঙ্গে ভালো আচরণ করতে হবে; চাকরি থেকে বরখাস্ত করলে তিন মাসের বেতনসহ ১০ দফা দাবি জানানো হয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  সিলেটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০, ১২০ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা