Dhaka ০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানী হাসপাতালের পরিচালক বদলি, নতুন দায়িত্বে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ হোসেন

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে পরিবর্তন আনা হয়েছে। হাসপাতালটির বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরকে দায়িত্ব থেকে সরিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পাওয়া আবু জাফর মো. খালেদ হোসেনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মাদ নূর-এ-আলম। তবে ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরকে কেন প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফেরত পাঠানোর প্রস্তাব করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে শিগগিরই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালকের দায়িত্বে পরিবর্তন কার্যকর হওয়ার কথা রয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে হাসপাতালের চিকিৎসাসেবা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় বিভিন্ন বিষয়ে তিনি বেশ কিছু নির্দেশনা জারি করেন।

বিশেষ করে চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে দেওয়া একটি নোটিশের পর সম্প্রতি তিনি আলোচনায় আসেন। গত ১ আগস্ট জারি করা ওই বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত হওয়া এবং দায়িত্ব শেষে নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

হাসপাতালের বিজ্ঞপ্তি অনুযায়ী, চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতির নির্ধারিত সময় সকাল ৮টা এবং দায়িত্ব শেষে হাসপাতাল ত্যাগের সময় দুপুর ২টা ৩০ মিনিট। তবে হাসপাতালের বায়োমেট্রিক উপস্থিতির তথ্য পর্যালোচনা করে চিকিৎসকদের উপস্থিতি ও প্রস্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অসঙ্গতি পাওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা তথ্য অনুযায়ী, সকাল ৯টার পর হাসপাতালে উপস্থিত হওয়ার হার বহির্বিভাগে প্রায় ৪৮ শতাংশ এবং অন্তর্বিভাগে ৬৫ শতাংশ। অর্থাৎ নির্ধারিত সময় সকাল ৮টার পরও উল্লেখযোগ্যসংখ্যক চিকিৎসক কর্মস্থলে উপস্থিত হচ্ছিলেন।

আরও পড়ুনঃ  সিলেটে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা নিয়ে যা বললেন প্রবাসীকল্যান মন্ত্রী

শুধু দেরিতে উপস্থিতিই নয়, নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই হাসপাতাল ত্যাগের প্রবণতাও বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে উঠে আসে। তথ্য অনুযায়ী, দুপুর ২টা ৩০ মিনিটের আগেই বহির্বিভাগের প্রায় ৯৬ শতাংশ এবং অন্তর্বিভাগের প্রায় ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থল ত্যাগ করছিলেন।

এ পরিস্থিতিতে চিকিৎসকদের নির্ধারিত কর্মঘণ্টা মেনে চলা এবং রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সময়মতো চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত হলে বহির্বিভাগ ও অন্তর্বিভাগে রোগীদের সেবা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি কমবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

এরই মধ্যে পরিচালকের পদে পরিবর্তনের সিদ্ধান্ত সামনে এসেছে। নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া ব্রিগেডিয়ার জেনারেল আবু জাফর মো. খালেদ হোসেনের নেতৃত্বে হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম ও চিকিৎসাসেবায় নতুন কোনো পরিবর্তন আসে কি না, সেটিই এখন দেখার বিষয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

ওসমানী হাসপাতালের পরিচালক বদলি, নতুন দায়িত্বে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ হোসেন

Update Time : ১১:৫৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে পরিবর্তন আনা হয়েছে। হাসপাতালটির বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরকে দায়িত্ব থেকে সরিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পাওয়া আবু জাফর মো. খালেদ হোসেনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মাদ নূর-এ-আলম। তবে ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরকে কেন প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফেরত পাঠানোর প্রস্তাব করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে শিগগিরই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালকের দায়িত্বে পরিবর্তন কার্যকর হওয়ার কথা রয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে হাসপাতালের চিকিৎসাসেবা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় বিভিন্ন বিষয়ে তিনি বেশ কিছু নির্দেশনা জারি করেন।

বিশেষ করে চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে দেওয়া একটি নোটিশের পর সম্প্রতি তিনি আলোচনায় আসেন। গত ১ আগস্ট জারি করা ওই বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত হওয়া এবং দায়িত্ব শেষে নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

হাসপাতালের বিজ্ঞপ্তি অনুযায়ী, চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতির নির্ধারিত সময় সকাল ৮টা এবং দায়িত্ব শেষে হাসপাতাল ত্যাগের সময় দুপুর ২টা ৩০ মিনিট। তবে হাসপাতালের বায়োমেট্রিক উপস্থিতির তথ্য পর্যালোচনা করে চিকিৎসকদের উপস্থিতি ও প্রস্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অসঙ্গতি পাওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা তথ্য অনুযায়ী, সকাল ৯টার পর হাসপাতালে উপস্থিত হওয়ার হার বহির্বিভাগে প্রায় ৪৮ শতাংশ এবং অন্তর্বিভাগে ৬৫ শতাংশ। অর্থাৎ নির্ধারিত সময় সকাল ৮টার পরও উল্লেখযোগ্যসংখ্যক চিকিৎসক কর্মস্থলে উপস্থিত হচ্ছিলেন।

আরও পড়ুনঃ  সিলেটে বাড়ছে কিশোর গ্যাংয়ের দাপট, সক্রিয় ১৫ গ্রুপ