Dhaka ০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অতিদরিদ্রদের বরাদ্দের মাল ভাগাভাগি নিয়ে দুই পক্ষের হাতাহাতি ১১ মাসে কোরআনের হাফেজ মুগ্ধ, বড় হয়ে হতে চান ডাক্তার সিলেটে ৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় বিক্রি প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন হাবিপ্রবি’র ১৬ শিক্ষার্থী চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের প্রজেক্টে কালামের তাণ্ডব, অতঃপর… সিলেট মহানগরের ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন নেতৃত্বকে কয়েস লোদীর অভিনন্দন সারা দেশে হামের প্রকোপ, সিলেটে আরও দুই শিশুর মৃত্যু প্রবাস থেকে ফিরলেন, তবে জীবিত নয়—কফিনবন্দি হয়ে; কান্নায় ভেঙে পড়ল দুই পরিবার নিজের স্ত্রীকে রেখে অন্যের স্ত্রীকে নিয়ে পালালেন ইমাম সাহেব শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রার অফিসের গুরুত্বপূর্ণ দলিলাদি

  • Reporter Name
  • Update Time : ০১:০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৫৩১ Time View

বছরে কোটি টাকা রাজস্ব দিলেও জরাজীর্ণ গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রার অফিস
গোয়াইনঘাট সংবাদদাতা (সিলেট)
সিলেটের গোয়াইনঘাট উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসটি বর্তমানে চরম অবহেলা ও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সরকার প্রতি বছর এই দপ্তর থেকে কোটি কোটি টাকা রাজস্ব পেলেও ভবনটির উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে অফিসটির দেয়াল ধসে পড়ছে এবং ছাদ ও টিনের ছিদ্র দিয়ে বৃষ্টির পানি ভেতরে প্রবেশ করে ভিজে যাচ্ছে সাধারণ মানুষের অতি মূল্যবান দলিল ও সরকারি রেকর্ডপত্র।

সরেজমিনে দেখা যায়, অফিসের ভবনের অবস্থা অত্যন্ত নাজুক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দেয়ালের আস্তর খসে পড়ছে এবং বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। ছাদের টিন ছিদ্র হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই অফিসের ভেতরে পানি পড়ে। এতে আলমারিতে রাখা বালাম বই এবং সাধারণ মানুষের জমিজমার গুরুত্বপূর্ণ দলিলাদি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। নাগরিকের সারাজীবনের অর্জিত সম্পদের রক্ষাকবচ এই দলিলাদি এভাবে অরক্ষিত অবস্থায় থাকায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

অফিসের কর্মচারীরা জানান, জরাজীর্ণ এই ভবনে কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এছাড়া অফিসটিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চুরি বা নাশকতার ঝুঁকিও বাড়ছে। সরকারি স্ট্যাম্প, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং নগদ টাকা সংরক্ষণে সবসময় আতঙ্কে থাকতে হয় সংশ্লিষ্টদের।
স্থানীয় ভুক্তভোগীদের মতে, গোয়াইনঘাট থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেলেও সেই অনুপাতে দাপ্তরিক অবকাঠামোর কোনো উন্নয়ন হয়নি। সরকারের কাছে এই বিপুল রাজস্বের অন্তত একটি ক্ষুদ্র অংশ ব্যয় করে এখানে দ্রুত একটি আধুনিক ও নিরাপদ ভবন নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

সেবা নিতে আসা সাধারণ মানুষ ও সংশ্লিষ্টরা মনে করেন, সরকারি সম্পদ রক্ষা এবং নাগরিক সেবা নিশ্চিত করতে অবিলম্বে গোয়াইনঘাটে একটি আধুনিক ও বহুতল বিশিষ্ট সাব-রেজিস্ট্রার ভবন নির্মাণ করা এখন সময়ের দাবি। দ্রুত পদক্ষেপ না নিলে অপূরণীয় ক্ষতির মুখে পড়বে এই অঞ্চলের ভূমি মালিকদের হাজার হাজার রেকর্ড ও দলিলাদি।
কর্তৃপক্ষ অতি দ্রুত এই সমস্যার সমাধান করে একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করবে—এমনটাই প্রত্যাশা গোয়াইনঘাটবাসীর

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

অতিদরিদ্রদের বরাদ্দের মাল ভাগাভাগি নিয়ে দুই পক্ষের হাতাহাতি

জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রার অফিসের গুরুত্বপূর্ণ দলিলাদি

Update Time : ০১:০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বছরে কোটি টাকা রাজস্ব দিলেও জরাজীর্ণ গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রার অফিস
গোয়াইনঘাট সংবাদদাতা (সিলেট)
সিলেটের গোয়াইনঘাট উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসটি বর্তমানে চরম অবহেলা ও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সরকার প্রতি বছর এই দপ্তর থেকে কোটি কোটি টাকা রাজস্ব পেলেও ভবনটির উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে অফিসটির দেয়াল ধসে পড়ছে এবং ছাদ ও টিনের ছিদ্র দিয়ে বৃষ্টির পানি ভেতরে প্রবেশ করে ভিজে যাচ্ছে সাধারণ মানুষের অতি মূল্যবান দলিল ও সরকারি রেকর্ডপত্র।

সরেজমিনে দেখা যায়, অফিসের ভবনের অবস্থা অত্যন্ত নাজুক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দেয়ালের আস্তর খসে পড়ছে এবং বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। ছাদের টিন ছিদ্র হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই অফিসের ভেতরে পানি পড়ে। এতে আলমারিতে রাখা বালাম বই এবং সাধারণ মানুষের জমিজমার গুরুত্বপূর্ণ দলিলাদি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। নাগরিকের সারাজীবনের অর্জিত সম্পদের রক্ষাকবচ এই দলিলাদি এভাবে অরক্ষিত অবস্থায় থাকায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

অফিসের কর্মচারীরা জানান, জরাজীর্ণ এই ভবনে কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এছাড়া অফিসটিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চুরি বা নাশকতার ঝুঁকিও বাড়ছে। সরকারি স্ট্যাম্প, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং নগদ টাকা সংরক্ষণে সবসময় আতঙ্কে থাকতে হয় সংশ্লিষ্টদের।
স্থানীয় ভুক্তভোগীদের মতে, গোয়াইনঘাট থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেলেও সেই অনুপাতে দাপ্তরিক অবকাঠামোর কোনো উন্নয়ন হয়নি। সরকারের কাছে এই বিপুল রাজস্বের অন্তত একটি ক্ষুদ্র অংশ ব্যয় করে এখানে দ্রুত একটি আধুনিক ও নিরাপদ ভবন নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

সেবা নিতে আসা সাধারণ মানুষ ও সংশ্লিষ্টরা মনে করেন, সরকারি সম্পদ রক্ষা এবং নাগরিক সেবা নিশ্চিত করতে অবিলম্বে গোয়াইনঘাটে একটি আধুনিক ও বহুতল বিশিষ্ট সাব-রেজিস্ট্রার ভবন নির্মাণ করা এখন সময়ের দাবি। দ্রুত পদক্ষেপ না নিলে অপূরণীয় ক্ষতির মুখে পড়বে এই অঞ্চলের ভূমি মালিকদের হাজার হাজার রেকর্ড ও দলিলাদি।
কর্তৃপক্ষ অতি দ্রুত এই সমস্যার সমাধান করে একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করবে—এমনটাই প্রত্যাশা গোয়াইনঘাটবাসীর

আরও পড়ুনঃ  বিশ্ববাজারে ডলারের দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন