Dhaka ০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অতিদরিদ্রদের বরাদ্দের মাল ভাগাভাগি নিয়ে দুই পক্ষের হাতাহাতি ১১ মাসে কোরআনের হাফেজ মুগ্ধ, বড় হয়ে হতে চান ডাক্তার সিলেটে ৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় বিক্রি প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন হাবিপ্রবি’র ১৬ শিক্ষার্থী চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের প্রজেক্টে কালামের তাণ্ডব, অতঃপর… সিলেট মহানগরের ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন নেতৃত্বকে কয়েস লোদীর অভিনন্দন সারা দেশে হামের প্রকোপ, সিলেটে আরও দুই শিশুর মৃত্যু প্রবাস থেকে ফিরলেন, তবে জীবিত নয়—কফিনবন্দি হয়ে; কান্নায় ভেঙে পড়ল দুই পরিবার নিজের স্ত্রীকে রেখে অন্যের স্ত্রীকে নিয়ে পালালেন ইমাম সাহেব শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

বগুড়ার শাখারিয়া ইউনিয়নে পরীক্ষামূলক ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরুর প্রস্তুতি

  • Reporter Name
  • Update Time : ০২:০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২৯ Time View

বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের একটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করতে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। আগামী ১০ মার্চ প্রাথমিকভাবে এই ইউনিয়নসহ দেশের ১৪টি উপজেলার একটি করে ওয়ার্ডে এ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

পরীক্ষামূলকভাবে কার্ড বিতরণের জন্য শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যে সুফলভোগীদের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে আলাদা দুটি জেলা-উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়েও আলাদা কমিটি করা হয়েছে।এর আগে গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, পরীক্ষামূলকভাবে আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে এ কার্ড দেওয়া হবে। এর আওতায় প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা পাবে।

সমাজকল্যাণমন্ত্রী আরও জানান, দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই কার্ডের সুবিধা পাবেন। কার্ডধারীরা প্রতি মাসে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। কার্ড বিতরণ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক বা ধর্মীয় বৈষম্য রাখা হবে না। এটি হবে সম্পূর্ণ ‘ইউনিভার্সেল’ কার্ড ব্যবস্থা। পরীক্ষামূলকভাবে চার মাস পাইলটিং কার্যক্রম চলবে বলে আশা করা হচ্ছে। এরপর ধাপে ধাপে প্রতিটি উপজেলায় এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা আছে।বগুড়ায় ইতিমধ্যে মাঠপর্যায় থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল ওয়াজেদ। তিনি প্রথম আলোকে বলেন, ফ্যামিলি কার্ড বিতরণের জন্য শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সুফলভোগী পরিবার বাছাইয়ের জন্য তথ্য সংগ্রহের কাজ চলছে। আগামী ১০ মার্চ বগুড়ার শাখারিয়া ইউনিয়ন থেকেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার কথা রয়েছে। প্রতি পরিবারের একজন নারী এই কার্ড পাবেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, একটি ওয়ার্ডে যত পরিবার এই কার্ড পাওয়ার উপযুক্ত হবেন, তাঁদের সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।

আরও পড়ুনঃ  দেশের সব বিমা কোম্পানির নিবন্ধন নবায়নে মাশুল বাড়ছে, চলতি সপ্তাহে প্রজ্ঞাপনের সম্ভাবনা

Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

অতিদরিদ্রদের বরাদ্দের মাল ভাগাভাগি নিয়ে দুই পক্ষের হাতাহাতি

বগুড়ার শাখারিয়া ইউনিয়নে পরীক্ষামূলক ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরুর প্রস্তুতি

Update Time : ০২:০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের একটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করতে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। আগামী ১০ মার্চ প্রাথমিকভাবে এই ইউনিয়নসহ দেশের ১৪টি উপজেলার একটি করে ওয়ার্ডে এ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

পরীক্ষামূলকভাবে কার্ড বিতরণের জন্য শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যে সুফলভোগীদের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে আলাদা দুটি জেলা-উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়েও আলাদা কমিটি করা হয়েছে।এর আগে গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, পরীক্ষামূলকভাবে আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে এ কার্ড দেওয়া হবে। এর আওতায় প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা পাবে।

সমাজকল্যাণমন্ত্রী আরও জানান, দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই কার্ডের সুবিধা পাবেন। কার্ডধারীরা প্রতি মাসে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। কার্ড বিতরণ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক বা ধর্মীয় বৈষম্য রাখা হবে না। এটি হবে সম্পূর্ণ ‘ইউনিভার্সেল’ কার্ড ব্যবস্থা। পরীক্ষামূলকভাবে চার মাস পাইলটিং কার্যক্রম চলবে বলে আশা করা হচ্ছে। এরপর ধাপে ধাপে প্রতিটি উপজেলায় এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা আছে।বগুড়ায় ইতিমধ্যে মাঠপর্যায় থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল ওয়াজেদ। তিনি প্রথম আলোকে বলেন, ফ্যামিলি কার্ড বিতরণের জন্য শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সুফলভোগী পরিবার বাছাইয়ের জন্য তথ্য সংগ্রহের কাজ চলছে। আগামী ১০ মার্চ বগুড়ার শাখারিয়া ইউনিয়ন থেকেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার কথা রয়েছে। প্রতি পরিবারের একজন নারী এই কার্ড পাবেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, একটি ওয়ার্ডে যত পরিবার এই কার্ড পাওয়ার উপযুক্ত হবেন, তাঁদের সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।

আরও পড়ুনঃ  তিন মাসে সৌদি আরব থেকে সর্বোচ্চ রেমিট্যান্স