Dhaka ০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটের বাস দুর্ঘটনায় নিহত ৯ জনের মধ্যে বাউলশিল্পী পেহেলি ভৈরবী ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৯, আহত অর্ধশতাধিক তীব্র সমালোচনার মুখে সরছে কিনব্রিজের ‘আই লাভ সিলেট’ সাইনেজ জুমার দিনের ফজিলত ও রাসুল (সা.)-এর গুরুত্বপূর্ণ আমল সিলেটে নিম্নমানের পণ্য সরবরাহ: ‘দি চট্টগ্রাম ডোর অ্যান্ড ফার্নিচার’ সিলগালা সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে আবারও দায়িত্ব পেলেন নাসিম হোসাইন সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে জামায়াতের আমির ও নাহিদ সিলেটে শিশু ফাহিমা হত্যা : প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুই সহোদর খালাস সমবায়ের ৪০০ কোটি টাকা আত্মসাতের:সাবেক জামায়াত নেতা কারাগারে প্রকাশ্যে আসেননি হাসিনা, অন্ধকারে দিলেন ভিডিও ভাষণ

বঙ্গোপসাগরে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ, বিক্রি হলো কত টাকায়

নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ২৬ কেজি ওজনের একটি বড় আকৃতির সামুদ্রিক ভোল মাছ নিলামে ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। বিরল আকারের মাছটি দেখতে শনিবার (১ আগস্ট) সকাল থেকেই অবতরণ কেন্দ্রে জেলে, মাছ ব্যবসায়ী ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এফবি সিফাত নামের একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় মাছ ধরার সময় বড় আকারের ভোল মাছটি জালে উঠে আসে। পরে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আনা হলে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
ট্রলারের জেলে রহিম মাঝি জানান, জাল তোলার সময় বড় আকৃতির মাছটি দেখতে পেয়ে তারা প্রথমে বিস্মিত হন। পরে সেটি ভোল মাছ বলে নিশ্চিত হন। তিনি বলেন, এত বড় ভোল মাছ খুব কমই ধরা পড়ে। ভালো দাম পাওয়ায় ট্রলারের সবাই সন্তুষ্ট।
মাছটির ক্রেতা মাছ ব্যবসায়ী মো. মিজানুর রহমান জানান, মাছটির ওজন ২৬ কেজি হওয়ায় এবং গুণগত মান ভালো থাকায় ৩৫ হাজার টাকায় এটি কেনা হয়েছে। তিনি বলেন, মাছটি ঢাকার একটি পাইকারি বাজারে পাঠানো হবে, যেখানে বড় আকারের সামুদ্রিক মাছের চাহিদা তুলনামূলক বেশি।
সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে, মৌসুমভেদে বড় আকারের সামুদ্রিক ভোল মাছ খুব কম ধরা পড়ে। তাই এমন মাছ বাজারে এলে তা ক্রেতাদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

আরও পড়ুনঃ  ৮ বছর পর ওসমানী থেকে ফের শুরু হচ্ছে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটের বাস দুর্ঘটনায় নিহত ৯ জনের মধ্যে বাউলশিল্পী পেহেলি ভৈরবী

বঙ্গোপসাগরে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ, বিক্রি হলো কত টাকায়

Update Time : ১০:০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬