Dhaka ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১৩ বছর পর ধরা পড়লেন ছদ্মবেশে থাকা চঞ্চল সৈকতে গোসলে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু, উদ্ধার ১৫ তুলসীগঙ্গা নদী থেকে বহুমূল্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার বিষ হাতে হৃদয়ের বাড়িতে কিশোরী, বলছে ‘বিয়ে করতেই হবে’ ১০ বছর বয়সেই কুরআনের হাফেজ আশ্রাফ তাহসিফের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজে দেখা মিলল যে দৃশ্য ‘ভালোবাসা যত বড় হয়, জীবনটা তত নয়’, দেড় দশক ধরে স্ত্রীর কবর পরিষ্কার করছেন আইনজীবী সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল দেশীয় বন্দুকসহ অস্ত্রের কারিগর গ্রেপ্তার দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত টুপটুপ রিসোর্টে অগ্নি.কাণ্ডে নিহত মুক্তা

বোরকা পরে ভূমি অফিসে হাজির ডিসি, অতঃপর যা দেখলেন

সাধারণ মানুষ ভূমি অফিসে গিয়ে কেমন সেবা পাচ্ছেন, কোনো ধরনের হয়রানি বা অনিয়মের মুখোমুখি হচ্ছেন কি না—তা সরাসরি জানতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পরিচয় গোপন রেখে বোরকা পরে সাধারণ সেবাগ্রহীতার বেশে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিসে যান তিনি। সেখানে গিয়ে নিজেও একজন সাধারণ নাগরিকের মতো সেবা নেওয়ার চেষ্টা করেন।

এ সময় ভূমি অফিসে আসা অন্যান্য সেবাপ্রার্থীদের সঙ্গেও কথা বলেন জেলা প্রশাসক। ভূমিসেবা নিতে গিয়ে তারা কোনো সমস্যায় পড়ছেন কি না, সেবা পেতে দেরি হচ্ছে কি না কিংবা কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছেন কি না—এসব বিষয়ে তাদের কাছ থেকে জানতে চান তিনি।

পরিদর্শনের একপর্যায়ে অফিসের সার্বিক কার্যক্রমও পর্যবেক্ষণ করেন ডিসি ফরিদা খানম। সাধারণ মানুষ যেন দ্রুত, সহজ ও হয়রানিমুক্তভাবে ভূমিসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন।

প্রশাসনের কর্মকর্তাদের মতে, মাঠপর্যায়ে প্রকৃত সেবার পরিস্থিতি বুঝতে সরেজমিনে এ ধরনের পরিদর্শন কার্যকর ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুনঃ  জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ‘চুয়া সেলিম’কে নিয়ে বিস্ফোরক তথ্য র‍্যাবের
Tag :
জনপ্রিয় পোস্ট

১৩ বছর পর ধরা পড়লেন ছদ্মবেশে থাকা চঞ্চল

বোরকা পরে ভূমি অফিসে হাজির ডিসি, অতঃপর যা দেখলেন

Update Time : ০৭:০১:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সাধারণ মানুষ ভূমি অফিসে গিয়ে কেমন সেবা পাচ্ছেন, কোনো ধরনের হয়রানি বা অনিয়মের মুখোমুখি হচ্ছেন কি না—তা সরাসরি জানতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পরিচয় গোপন রেখে বোরকা পরে সাধারণ সেবাগ্রহীতার বেশে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিসে যান তিনি। সেখানে গিয়ে নিজেও একজন সাধারণ নাগরিকের মতো সেবা নেওয়ার চেষ্টা করেন।

এ সময় ভূমি অফিসে আসা অন্যান্য সেবাপ্রার্থীদের সঙ্গেও কথা বলেন জেলা প্রশাসক। ভূমিসেবা নিতে গিয়ে তারা কোনো সমস্যায় পড়ছেন কি না, সেবা পেতে দেরি হচ্ছে কি না কিংবা কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছেন কি না—এসব বিষয়ে তাদের কাছ থেকে জানতে চান তিনি।

পরিদর্শনের একপর্যায়ে অফিসের সার্বিক কার্যক্রমও পর্যবেক্ষণ করেন ডিসি ফরিদা খানম। সাধারণ মানুষ যেন দ্রুত, সহজ ও হয়রানিমুক্তভাবে ভূমিসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন।

প্রশাসনের কর্মকর্তাদের মতে, মাঠপর্যায়ে প্রকৃত সেবার পরিস্থিতি বুঝতে সরেজমিনে এ ধরনের পরিদর্শন কার্যকর ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুনঃ  জুলাই আন্দোলনের দুই হত্যা মামলায় রিয়াজের আগাম জামিন হয়নি