Dhaka ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী ফ্ল্যাটের চেয়েও কবরের দাম বেশি, এক টুকরো কবরস্থানের দাম সাড়ে ৪ কোটি ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, হুমায়ূন কবীরের ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে আদানির তালবাহানা!

ভূমিধস জয়ের পথে জেন-জি নেতা বালেন্দ্র শাহ

  • Reporter Name
  • Update Time : ১২:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৫১৯ Time View

২০২৬ সালে নেপালের সাধারণ নির্বাচনে আরএসপি প্রতিনিধি পরিষদে (নেপালের ফেডারেল পার্লামেন্টের নিম্নকক্ষ) গতকাল পর্যন্ত প্রায় ১১৯টি আসন জিতেছে বলে খবর মিলেছে। আরও বেশ কয়েকটি আসনে এগিয়ে রয়েছে। নেপালের প্রতিনিধি পরিষদে মোট ২৭৫টি আসন রয়েছে। ১৬৫টি আসন পেলে সেই দল বিজয়ী ঘোষিত হবে। ১১০টি আসন আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে পূরণ করা হয় (দলীয় তালিকা, ভোট ভাগাভাগির ভিত্তিতে)। সরকারিভাবে আগামী সপ্তাহে ভোটের ফল প্রকাশিত হবে।  

বিগত জোট সরকারের বৃহত্তম দল নেপালি কংগ্রেসের নতুন নেতা গগন থাপা একজন আরএসপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। তবে তিনবারের প্রধানমন্ত্রী সাবেক মাওবাদী কমান্ডার পুষ্প কমল দাহাল তাঁর আসনে জিতেছেন। বালেন তাঁর প্রচারণার মূল লক্ষ্য হিসেবে দরিদ্র নেপালিদের জন্য স্বাস্থ্য এবং শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি তুলে ধরেছিলেন। এক এক্স পোস্টে বিজয়ী বালেনকে অভিনন্দন জানিয়েছেন অলি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেপালে নির্বাচনের ফলকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক যাত্রা হিসেবে অভিহিত করেছেন। জেন-জি প্রজন্মের বিজয় 

নেপালের এই নির্বাচনে জেন-জি প্রজন্মের জয় হয়েছে। জেন-জি প্রজন্মের নেতৃত্বে অভ্যুত্থানে ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে ক্ষমতাচ্যুত হয়েছিল আওয়ামী লীগ। একই ধরনের অভ্যুত্থানে ক্ষমতা হারান নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।

অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা বাংলাদেশের নির্বাচনে বড় প্রভাব ফেলতে না পারলেও নেপালের তরুণরা ঠিকই পেরেছেন। জেন-জিদের পছন্দের প্রার্থী বালেন ভোটে জিতে প্রধানমন্ত্রী হতে চলেছেন।

বিশেষজ্ঞরা মনে করেন, ভোটাররা দেশটির পুরোনো প্রতিষ্ঠিত দল ও রাজনীতিকদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বালেনের দল আরএসপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে বসতে যাচ্ছে।

রয়টার্স জানায়, প্রচারণার খরচের বড় অংশের জোগান এসেছিল প্রবাসী নেপালিদের কাছ থেকে। আরএসপির জাতীয় প্রচারণা দলের সদস্য বিজ্ঞান গৌতম বলেন, মাঠ পর্যায়ে মানুষের কাছ থেকে যে সমর্থন ও ভালোবাসা পেয়েছি, তাতে আমরা অভিভূত।নেপালের সাধারণ নির্বাচনে রাষ্ট্রীয় স্বাধীন পার্টি (আরএসপি) অন্যান্য দলের চেয়ে ব্যাপক আসনের ব্যবধানে বিজয়ের পথে। এর ফলে র‍্যাপার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বালেন্দ্র শাহ (বালেন) দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম করেছেন। ৩৫ বছর বয়সী এই নেতা গত ৫ মার্চ অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ নির্বাচনে আরএসপির বিজয় এনে দিয়েছেন। 

আরও পড়ুনঃ  বিলবোর্ডে খামেনি-কাশেম-এরদোয়ানের সঙ্গে মামদানি, লেখা ‘তারা বিবিকে হারাতে চায়’

গত বছরের সেপ্টেম্বরে কেপি শর্মা অলির নেতৃত্বাধীন সরকার দেশে যুব বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়। অর্থাৎ এই বিজয়ের মাধ্যমে বালেনের সরকার হবে নেপালের প্রথম জেন-জি প্রভাবিত সরকার। বালেন ঝাপা-৫ আসনে চারবারের প্রধানমন্ত্রী অলিকে প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে

ভূমিধস জয়ের পথে জেন-জি নেতা বালেন্দ্র শাহ

Update Time : ১২:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬

২০২৬ সালে নেপালের সাধারণ নির্বাচনে আরএসপি প্রতিনিধি পরিষদে (নেপালের ফেডারেল পার্লামেন্টের নিম্নকক্ষ) গতকাল পর্যন্ত প্রায় ১১৯টি আসন জিতেছে বলে খবর মিলেছে। আরও বেশ কয়েকটি আসনে এগিয়ে রয়েছে। নেপালের প্রতিনিধি পরিষদে মোট ২৭৫টি আসন রয়েছে। ১৬৫টি আসন পেলে সেই দল বিজয়ী ঘোষিত হবে। ১১০টি আসন আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে পূরণ করা হয় (দলীয় তালিকা, ভোট ভাগাভাগির ভিত্তিতে)। সরকারিভাবে আগামী সপ্তাহে ভোটের ফল প্রকাশিত হবে।  

বিগত জোট সরকারের বৃহত্তম দল নেপালি কংগ্রেসের নতুন নেতা গগন থাপা একজন আরএসপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। তবে তিনবারের প্রধানমন্ত্রী সাবেক মাওবাদী কমান্ডার পুষ্প কমল দাহাল তাঁর আসনে জিতেছেন। বালেন তাঁর প্রচারণার মূল লক্ষ্য হিসেবে দরিদ্র নেপালিদের জন্য স্বাস্থ্য এবং শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি তুলে ধরেছিলেন। এক এক্স পোস্টে বিজয়ী বালেনকে অভিনন্দন জানিয়েছেন অলি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেপালে নির্বাচনের ফলকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক যাত্রা হিসেবে অভিহিত করেছেন। জেন-জি প্রজন্মের বিজয় 

নেপালের এই নির্বাচনে জেন-জি প্রজন্মের জয় হয়েছে। জেন-জি প্রজন্মের নেতৃত্বে অভ্যুত্থানে ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে ক্ষমতাচ্যুত হয়েছিল আওয়ামী লীগ। একই ধরনের অভ্যুত্থানে ক্ষমতা হারান নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।

অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা বাংলাদেশের নির্বাচনে বড় প্রভাব ফেলতে না পারলেও নেপালের তরুণরা ঠিকই পেরেছেন। জেন-জিদের পছন্দের প্রার্থী বালেন ভোটে জিতে প্রধানমন্ত্রী হতে চলেছেন।

বিশেষজ্ঞরা মনে করেন, ভোটাররা দেশটির পুরোনো প্রতিষ্ঠিত দল ও রাজনীতিকদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বালেনের দল আরএসপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে বসতে যাচ্ছে।

রয়টার্স জানায়, প্রচারণার খরচের বড় অংশের জোগান এসেছিল প্রবাসী নেপালিদের কাছ থেকে। আরএসপির জাতীয় প্রচারণা দলের সদস্য বিজ্ঞান গৌতম বলেন, মাঠ পর্যায়ে মানুষের কাছ থেকে যে সমর্থন ও ভালোবাসা পেয়েছি, তাতে আমরা অভিভূত।নেপালের সাধারণ নির্বাচনে রাষ্ট্রীয় স্বাধীন পার্টি (আরএসপি) অন্যান্য দলের চেয়ে ব্যাপক আসনের ব্যবধানে বিজয়ের পথে। এর ফলে র‍্যাপার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বালেন্দ্র শাহ (বালেন) দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম করেছেন। ৩৫ বছর বয়সী এই নেতা গত ৫ মার্চ অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ নির্বাচনে আরএসপির বিজয় এনে দিয়েছেন। 

আরও পড়ুনঃ  হামলা করে আমাকে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে সরানো যাবে না