Dhaka ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মা ও ৮ মাসের ভাতিজিকে হ ত্যা নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ মেয়ের মরদেহ নিতে ১৭ হাজার টাকা ধার করলেন বাবা চার দোকানের ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যবসায়ী উধাও প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক ডেঙ্গুতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে হারিয়ে অসহায় দুই শিশু বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী ১৪ বছর ধরে ছেলের ছবি বুকে জড়িয়ে অপেক্ষায় মা দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার

সিলেটে নিম্নমানের পণ্য সরবরাহ: ‘দি চট্টগ্রাম ডোর অ্যান্ড ফার্নিচার’ সিলগালা

ক্রেতার সঙ্গে প্রতারণা ও প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করার অভিযোগে সিলেটের ‘মেসার্স দি চট্টগ্রাম ডোর অ্যান্ড ফার্নিচার’ নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে প্রশাসন।অভিযোগ সূত্রে জানা গেছে, এক ক্রেতা উক্ত প্রতিষ্ঠান থেকে কাঠের দরজা অর্ডার করেন। তবে সরবরাহ করার সময় তাকে বাঁকা, ভাঙা ও ত্রুটিপূর্ণ কাঠের দরজা দেওয়া হয়। প্রতিশ্রুত পণ্য না পেয়ে এবং বিক্রেতার অসহযোগিতার কারণে ভুক্তভোগী ক্রেতা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানান।অভিযোগের ভিত্তিতে সিলেটে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অভিযোগের সত্যতা মেলায় এবং ক্রেতার অধিকার ক্ষুণ্ন করায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের ত্রুটিপূর্ণ পণ্য দিয়ে প্রতারণা করা আইনত অপরাধ। বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তার স্বার্থ রক্ষায় এমন অভিযান চলমান থাকবে।

আরও পড়ুনঃ  জেলের জালে ৫৪ কেজির বিশাল তবল মাছ,বিক্রি হলো কত টাকায়?
Tag :
জনপ্রিয় পোস্ট

মা ও ৮ মাসের ভাতিজিকে হ ত্যা নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সিলেটে নিম্নমানের পণ্য সরবরাহ: ‘দি চট্টগ্রাম ডোর অ্যান্ড ফার্নিচার’ সিলগালা

Update Time : ০৫:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬