Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন এনসিপির জরুরি সংবাদ সম্মেলন সোমবার যুদ্ধের মধ্যেই জ্বালানি নিয়ে বড় সুখবর দিল ইরান মাদ্রাসাছাত্রীকে ধ র্ষ ণের দায়ে দুজনের যাবজ্জীবন ইসলামি বক্তা মিসবাহের ‘১০ নম্বর স্ত্রী’ হতে চান কনটেন্ট ক্রিয়েটর মীম সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় ৭৩ আসামি গ্রেপ্তার রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল সিলেটের মেয়ে রুবাইয়ার  ৭৩ লাখ ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার এয়ার হোস্টেস থেকে পুলিশ কর্মকর্তা, এবার কোটি টাকার জমি কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত

সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৫ আগস্ট) ও রোববার (১৬ আগস্ট) দুই দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আভিযানিক দল ও বিভিন্ন বিওপির সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। জব্দ পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, চা পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, মদ ও বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় **২ কোটি ৫০ লাখ টাকা**।

তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা পণ্যের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হবে।

আরও পড়ুনঃ  সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, ৮৩টি যানবাহন আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন

সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Update Time : ০২:৪৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬