Dhaka ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ‘প্রেমিকের’ বাইকে উধাও ভারতীয় তরুণী, অতঃপর… লাইনচ্যুত হওয়া ট্রেনের উদ্ধার কার্যক্রম চলছে, তদন্ত কমিটি গঠন ১৩ বছর পর ধরা পড়লেন ছদ্মবেশে থাকা চঞ্চল সৈকতে গোসলে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু, উদ্ধার ১৫ তুলসীগঙ্গা নদী থেকে বহুমূল্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার বিষ হাতে হৃদয়ের বাড়িতে কিশোরী, বলছে ‘বিয়ে করতেই হবে’ ১০ বছর বয়সেই কুরআনের হাফেজ আশ্রাফ তাহসিফের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজে দেখা মিলল যে দৃশ্য ‘ভালোবাসা যত বড় হয়, জীবনটা তত নয়’, দেড় দশক ধরে স্ত্রীর কবর পরিষ্কার করছেন আইনজীবী সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল

স্থানীয় সরকার নির্বাচনসেই ৩০ আসনে শক্ত অবস্থান গড়তে চায় এনসিপিপ্রার্থী চূড়ান্ত নয়, সাংগঠনিক প্রস্তুতিতে জোর

  • Reporter Name
  • Update Time : ১০:৫৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৩৯ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের হয়ে ৩০টি আসনে অংশ নিয়ে ছয়টিতে জয় পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার স্থানীয় সরকার নির্বাচনেও নিজেদের অবস্থান শক্ত করতে চায় দলটি। বিশেষ করে যেসব সংসদীয় আসনে নিজেদের প্রার্থীরা নির্বাচন করেছেন, সেসব এলাকায় সাংগঠনিক শক্তি বাড়ানোকে অগ্রাধিকার দিচ্ছে দলটি।

এনসিপি সূত্র জানিয়েছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও দলীয় প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে কে কোথায় নির্বাচন করবেন– এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন সমকালকে বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়নি। কেননা, আমাদের ওইভাবে বসার তেমন সুযোগ হয়নি। আমরা এখন সাংগঠনিক জায়গা থেকে দলকে শক্তিশালী করার বিষয়টি অগ্রাধিকার দিচ্ছি। বিশেষ করে যে ৩০টি আসনে আমরা সংসদ নির্বাচনে অংশ নিয়েছি, সেখানে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করব।

তিনি বলেন, ৩০টি আসনে আমাদের সংগঠন তৈরি হচ্ছে, নানা ধরনের ক্যাম্পেইন চলছে। এর বাইরে সারাদেশেরও কোনো কোনো আসনে আমরা কাজ করব। মূলত স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করেই এসব কর্মসূচি চলবে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম বাদে দেশের ১২টি সিটি করপোরেশন বর্তমানে প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র নির্বাচন কবে এবং কারা প্রার্থী হবেন– এ নিয়ে নানা আলোচনা চলছে।

এই আলোচনার মধ্যেই গত বুধবার ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিতে স্থানীয় সরকার বিভাগ নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। এরপর সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। স্বতন্ত্র প্রার্থীদের বিষয়েও আলোচনা চলছে।

মেয়র প্রার্থী হওয়ার ইচ্ছা নাসীরুদ্দীন পাটওয়ারীর

আরও পড়ুনঃ  জামায়াতের ওয়াকআউট, তবু সংসদে বসে ছিলেন হাসনাত—নেপথ্যে কী?

ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকায় সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে পারেন– এমন গুঞ্জন শোনা যাচ্ছে। দলীয় একটি সূত্র জানিয়েছে, তিনি মেয়র পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি

Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ‘প্রেমিকের’ বাইকে উধাও ভারতীয় তরুণী, অতঃপর…

স্থানীয় সরকার নির্বাচনসেই ৩০ আসনে শক্ত অবস্থান গড়তে চায় এনসিপিপ্রার্থী চূড়ান্ত নয়, সাংগঠনিক প্রস্তুতিতে জোর

Update Time : ১০:৫৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের হয়ে ৩০টি আসনে অংশ নিয়ে ছয়টিতে জয় পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার স্থানীয় সরকার নির্বাচনেও নিজেদের অবস্থান শক্ত করতে চায় দলটি। বিশেষ করে যেসব সংসদীয় আসনে নিজেদের প্রার্থীরা নির্বাচন করেছেন, সেসব এলাকায় সাংগঠনিক শক্তি বাড়ানোকে অগ্রাধিকার দিচ্ছে দলটি।

এনসিপি সূত্র জানিয়েছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও দলীয় প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে কে কোথায় নির্বাচন করবেন– এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন সমকালকে বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়নি। কেননা, আমাদের ওইভাবে বসার তেমন সুযোগ হয়নি। আমরা এখন সাংগঠনিক জায়গা থেকে দলকে শক্তিশালী করার বিষয়টি অগ্রাধিকার দিচ্ছি। বিশেষ করে যে ৩০টি আসনে আমরা সংসদ নির্বাচনে অংশ নিয়েছি, সেখানে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করব।

তিনি বলেন, ৩০টি আসনে আমাদের সংগঠন তৈরি হচ্ছে, নানা ধরনের ক্যাম্পেইন চলছে। এর বাইরে সারাদেশেরও কোনো কোনো আসনে আমরা কাজ করব। মূলত স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করেই এসব কর্মসূচি চলবে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম বাদে দেশের ১২টি সিটি করপোরেশন বর্তমানে প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র নির্বাচন কবে এবং কারা প্রার্থী হবেন– এ নিয়ে নানা আলোচনা চলছে।

এই আলোচনার মধ্যেই গত বুধবার ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিতে স্থানীয় সরকার বিভাগ নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। এরপর সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। স্বতন্ত্র প্রার্থীদের বিষয়েও আলোচনা চলছে।

মেয়র প্রার্থী হওয়ার ইচ্ছা নাসীরুদ্দীন পাটওয়ারীর

আরও পড়ুনঃ  সিলেটে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত