Dhaka ০১:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহপরানে সাহাব উদ্দিন হত্যা: জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ১ হাসান মার্কেটের স্থলে আধুনিক সুপার মার্কেট, থাকছে যেসব সুবিধা সিলেটের পুরাতন জেল ভেঙে গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন পার্ক: বাণিজ্যমন্ত্রী পটুয়াখালী ভার্সিটিতে, সিরাতুন্নবী (সা:) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ৩৪০০ চুমু দিয়ে বয়ফ্রেন্ডের গাড়ি সাজালেন তরুণী, অতঃপর… মেঘনা আলমের ফেসবুক স্ট্যাটাস ঘিরে ফের আলোচনা সিউকের আওতায় গোলাপগঞ্জ ও বিশ্বনাথ না রাখার আহ্বান দুই এমপির সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৪৫ বাসের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু, মরদেহ সড়কে ফেলে পালালেন সফরসঙ্গীরা চীনের জে-১০সিই ফাইটার বিমান কেনার আলোচনা চলছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • Update Time : ১০:৩৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০৬ Time View

রাজধানীর রায়েরবাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিন্তি নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হাজারীবাগ থানা পুলিশের ধারণা, প্রেমঘটিত কারণে এক তরুণ তাকে হত্যা করেছে। ওই তরুণকে খুঁজছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে এলাকার একটি গলিতে এ ঘটনা ঘটে।

শাহরিয়ার শারমিন বিন্তি

বিন্তি রায়েরবাজার হাই স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। হাজারীবাগে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। মেয়েকে হারিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কান্নাকাটি আর ছোটাছুটি করছিলেন বেল্লাল হোসেন ও তাঁর স্ত্রী নাদিয়া। ব্যবসায়ী বেল্লাল বলেন, রাতে বিন্তি তার ছোট ভাই নাবিলকে নিয়ে বাইরে যায়। এর কিছুক্ষণ পর হইচই শুনে বাসার নিচে নেমে দেখেন কে বা কারা তার মেয়েকে কুপিয়ে ফেলে রেখে গেছে। দ্রুত তাকে শিকদার মেডিকেলে নেওয়া হয়। এরপর ঢাকা মেডিকেলে আনা হয়। রায়েরবাজারে হায়দার হোটেলের গলিতে পাঁচতলা একটি ভবনের পঞ্চম তলায় তাদের বাসা। দুই ছেলেমেয়ের মধ্যে বিন্তি ছিল বড়। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের সখীপুর উপজেলার কাছিকাটায়।নাদিয়া সাংবাদিকদের বলেন, ‘রাতে বিন্তি ও তার ভাই নাবিল নিচে নামে। সবজি কিনে বোনকে বাসার নিচে এগিয়ে দিয়ে নাবিল মসজিদে চলে যায়। এরপর হইচই শুনে নিচে নেমে দেখি, বিন্তিকে ঘিরে অনেকেই দাঁড়িয়ে আছে।’ সিয়াম নামে এক তরুণ বিন্তিকে কুপিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ করেন নাদিয়া। তিনি বলেন, ‘তিন-চার বছর আগে থেকে সিয়াম মোবাইলে বিরক্ত করত বিন্তিকে। এক দিন আমি সিয়ামকে মোবাইল ফোনে বকাবকি করি। আজ আমার মেয়েকে মেরে ফেলেছে। মেয়ে হত্যার বিচার চাই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, বিন্তির কাঁধে ও পিঠে একাধিক জখম রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমান সমকালকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, প্রেমঘটিত বিষয় নিয়ে ছুরিকাঘাত করে এই শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। জড়িত তরুণকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আরও পড়ুনঃ  ভারতের পর এবার চীনে গেলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনে শিশুর লাশ
রাজধানীর হাতিরঝিলের পশ্চিম উলন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা পানি থেকে ৬ বছর বয়সী এক কন্যাশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার
করা হয়।

স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, নিপীড়নের পর শিশুটিকে হত্যা করে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় লাশ ফেলে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করতে গেলে প্রথমে পুলিশ গড়িমসি করে। এর প্রতিবাদে গতকাল রাত ৯টার দিকে এলাকাবাসী হাতিরঝিল থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা নেয় পুলিশ। তাহেদী আক্তার তাসনিন নামের শিশুটির বাবা মো. লিটন বাদী হয়ে মামলা করেন। এলাকাবাসীর আন্দোলনের মুখে নির্মাণাধীন বাড়ির দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

মো. লিটন টেইলার্সে কাজ করেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার আলীরগাঁও এলাকায়। মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ত। লিটন বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাইরে খেলতে যাওয়ার পর তাসনিন আর ফিরে আসেনি। খোঁজাখুঁজির পর বাসার সামনে নির্মাণাধীন একটি তিনতলা ভবনের লিফটের ফাঁকা জায়গার পানিতে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মুখে বিস্কুটের গুঁড়া দেখা গেছে।

পুলিশ জানায়, গতকাল বিকেলে ময়নাতদন্ত শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রামের বাড়ি তিতাস উপজেলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা।

এলাকাবাসী শিশু হত্যায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা বলেন, শিশুটির শরীরের কোথাও জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

শাহপরানে সাহাব উদ্দিন হত্যা: জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ১

বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

Update Time : ১০:৩৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীর রায়েরবাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিন্তি নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হাজারীবাগ থানা পুলিশের ধারণা, প্রেমঘটিত কারণে এক তরুণ তাকে হত্যা করেছে। ওই তরুণকে খুঁজছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে এলাকার একটি গলিতে এ ঘটনা ঘটে।

শাহরিয়ার শারমিন বিন্তি

বিন্তি রায়েরবাজার হাই স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। হাজারীবাগে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। মেয়েকে হারিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কান্নাকাটি আর ছোটাছুটি করছিলেন বেল্লাল হোসেন ও তাঁর স্ত্রী নাদিয়া। ব্যবসায়ী বেল্লাল বলেন, রাতে বিন্তি তার ছোট ভাই নাবিলকে নিয়ে বাইরে যায়। এর কিছুক্ষণ পর হইচই শুনে বাসার নিচে নেমে দেখেন কে বা কারা তার মেয়েকে কুপিয়ে ফেলে রেখে গেছে। দ্রুত তাকে শিকদার মেডিকেলে নেওয়া হয়। এরপর ঢাকা মেডিকেলে আনা হয়। রায়েরবাজারে হায়দার হোটেলের গলিতে পাঁচতলা একটি ভবনের পঞ্চম তলায় তাদের বাসা। দুই ছেলেমেয়ের মধ্যে বিন্তি ছিল বড়। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের সখীপুর উপজেলার কাছিকাটায়।নাদিয়া সাংবাদিকদের বলেন, ‘রাতে বিন্তি ও তার ভাই নাবিল নিচে নামে। সবজি কিনে বোনকে বাসার নিচে এগিয়ে দিয়ে নাবিল মসজিদে চলে যায়। এরপর হইচই শুনে নিচে নেমে দেখি, বিন্তিকে ঘিরে অনেকেই দাঁড়িয়ে আছে।’ সিয়াম নামে এক তরুণ বিন্তিকে কুপিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ করেন নাদিয়া। তিনি বলেন, ‘তিন-চার বছর আগে থেকে সিয়াম মোবাইলে বিরক্ত করত বিন্তিকে। এক দিন আমি সিয়ামকে মোবাইল ফোনে বকাবকি করি। আজ আমার মেয়েকে মেরে ফেলেছে। মেয়ে হত্যার বিচার চাই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, বিন্তির কাঁধে ও পিঠে একাধিক জখম রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমান সমকালকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, প্রেমঘটিত বিষয় নিয়ে ছুরিকাঘাত করে এই শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। জড়িত তরুণকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আরও পড়ুনঃ  ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে ট্রাম্পের প্রশাসনের নীতির প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছে।