Dhaka ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আবারও মেসির সতীর্থ হতে পারেন ডি মারিয়া, আলোচনায় ইন্টার মায়ামি রংপুরে শিক্ষকসহ ৪ হত্যায় নতুন তথ্য দিল ফরেনসিক বিভাগ সরকারি সম্মানির তালিকায় অনিয়ম, জামায়াতের ২ নেতাকে অব্যাহতি নুসরাত হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড বহাল তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা প্রাণঘাতী রোগে আক্রান্ত সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু, দেশবাসীর দোয়াপ্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন গ্রাম্য সালিসে সমাজচ্যুত পুরো পরিবার,মসজিদে নামাজেও নিষেধাজ্ঞা এবার সিএমপির ৫ থানায় ওসি রদবদল

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব, অভিযুক্ত যুবক কারাগারে

  • Reporter Name
  • Update Time : ১২:১৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৫১৫ Time View

নেত্রকোনার বারহাট্টায় ধর্ষণের ঘটনায় এক প্রতিবন্ধী কিশোরী (১৪) সন্তান প্রসব করেছে। এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত মো. গোলাম কিবরিয়াকে (২৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২ মার্চ) দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন কিবরিয়া। তবে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত কিবরিয়া জেলার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামের গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে।

আর ভুক্তভোগী কিশোরী কিবরিয়ার প্রতিবেশী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ এপ্রিল ভুক্তভোগী ওই কিশোরীকে নানা প্রলোভন দেখিয়ে পাশের এক বাড়িতে নিয়ে ধর্ষণ করে কিবরিয়া। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে প্রতিবন্ধী ওই কিশোরী। গত আগস্ট মাসে বিষয়টি জানাজানি হয়। বিয়ের জন্য চাপ দিলে ওই কিশোরীর পরিবারকে এলাকা ছাড়া করার হুমকিসহ নানা ভয়ভীতি দেখান কিবরিয়া ও তার পরিবারের লোকজন। পরে স্থানীয়দের সহায়তায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর থানায় মামলা করেন। এতে প্রতিবেশী কিবরিয়া ও সহযোগিতার জন্য পারুল আক্তার (৪০) নামে এক নারীকে আসামি করা হয়। এদিনই পারুল আক্তারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। আর কিবরিয়া এলাকা ছেড়ে পালিয়ে যায়।এদিকে, গত ২২ ডিসেম্বর সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেয় ওই কিশোরী। অবশেষে আজ সোমবার দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন কিবরিয়া। পরে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বারহাট্টা থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, কিছুদিন আগে শিশুটির ডিএনএ পরীক্ষা করা হয়েছে। এখন কিবরিয়ার ডিএনএ পরীক্ষা করা হবে। ডিএনএ ম্যাচ করলে সেই অনুযায়ী আদালতে প্রতিবেদন দেওয়া হবে

আরও পড়ুনঃ  এনসিপিকে বাড়তি নারী আসন দিচ্ছে জামায়াত
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

আবারও মেসির সতীর্থ হতে পারেন ডি মারিয়া, আলোচনায় ইন্টার মায়ামি

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব, অভিযুক্ত যুবক কারাগারে

Update Time : ১২:১৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

নেত্রকোনার বারহাট্টায় ধর্ষণের ঘটনায় এক প্রতিবন্ধী কিশোরী (১৪) সন্তান প্রসব করেছে। এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত মো. গোলাম কিবরিয়াকে (২৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২ মার্চ) দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন কিবরিয়া। তবে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত কিবরিয়া জেলার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামের গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে।

আর ভুক্তভোগী কিশোরী কিবরিয়ার প্রতিবেশী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ এপ্রিল ভুক্তভোগী ওই কিশোরীকে নানা প্রলোভন দেখিয়ে পাশের এক বাড়িতে নিয়ে ধর্ষণ করে কিবরিয়া। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে প্রতিবন্ধী ওই কিশোরী। গত আগস্ট মাসে বিষয়টি জানাজানি হয়। বিয়ের জন্য চাপ দিলে ওই কিশোরীর পরিবারকে এলাকা ছাড়া করার হুমকিসহ নানা ভয়ভীতি দেখান কিবরিয়া ও তার পরিবারের লোকজন। পরে স্থানীয়দের সহায়তায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর থানায় মামলা করেন। এতে প্রতিবেশী কিবরিয়া ও সহযোগিতার জন্য পারুল আক্তার (৪০) নামে এক নারীকে আসামি করা হয়। এদিনই পারুল আক্তারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। আর কিবরিয়া এলাকা ছেড়ে পালিয়ে যায়।এদিকে, গত ২২ ডিসেম্বর সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেয় ওই কিশোরী। অবশেষে আজ সোমবার দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন কিবরিয়া। পরে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বারহাট্টা থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, কিছুদিন আগে শিশুটির ডিএনএ পরীক্ষা করা হয়েছে। এখন কিবরিয়ার ডিএনএ পরীক্ষা করা হবে। ডিএনএ ম্যাচ করলে সেই অনুযায়ী আদালতে প্রতিবেদন দেওয়া হবে

আরও পড়ুনঃ  অ্যাসিডিটির সমস্যা কমান ঘরোয়া উপায়ে