Dhaka ০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহপরানে সাহাব উদ্দিন হত্যা: জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ১ হাসান মার্কেটের স্থলে আধুনিক সুপার মার্কেট, থাকছে যেসব সুবিধা সিলেটের পুরাতন জেল ভেঙে গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন পার্ক: বাণিজ্যমন্ত্রী পটুয়াখালী ভার্সিটিতে, সিরাতুন্নবী (সা:) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ৩৪০০ চুমু দিয়ে বয়ফ্রেন্ডের গাড়ি সাজালেন তরুণী, অতঃপর… মেঘনা আলমের ফেসবুক স্ট্যাটাস ঘিরে ফের আলোচনা সিউকের আওতায় গোলাপগঞ্জ ও বিশ্বনাথ না রাখার আহ্বান দুই এমপির সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৪৫ বাসের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু, মরদেহ সড়কে ফেলে পালালেন সফরসঙ্গীরা চীনের জে-১০সিই ফাইটার বিমান কেনার আলোচনা চলছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সিলেটে চুরি-ছিনতাই বেড়েছে, আতঙ্কে নগরবাসী

  • Reporter Name
  • Update Time : ১২:৩৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৫১১ Time View

সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযান ও গ্রেপ্তার অব্যাহত থাকলেও চুরি-ছিনতাই থামছে না। প্রায় প্রতিদিনই নগরীর বিভিন্ন মার্কেট ও জনবহুল এলাকায় এমন ঘটনা ঘটছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।

রবিবার (৮ মার্চ) বিকেলে জিন্দাবাজারের আলহামলা শপিং সিটি ও শ্যামলি মার্কেটের মাঝামাঝি স্থান থেকে শেরপুরের এক যুক্তরাজ্য প্রবাসীর মোবাইল ও নগদ টাকা চুরি হয়। তিনি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে জানান। এর আগের দিনও আরেকজনের মোবাইল ও ১০ হাজার টাকা চুরি হয়েছে।

সূত্র জানায়, জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা ও চৌহাট্টা এলাকায় চোর-ছিনতাইকারী চক্রের শতাধিক সদস্য সক্রিয় রয়েছে। এতে ঈদকে সামনে রেখে কেনাকাটা করতে আসা মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।

এদিকে গত ৩২ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকা থেকে ১৪০ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ পিপিএম জানান, নগরীতে ৬০টি মোবাইল টিম ও গোয়েন্দা সদস্যরা সক্রিয় রয়েছে এবং দুই মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

তিনি নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সমস্যায় পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপিত
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

শাহপরানে সাহাব উদ্দিন হত্যা: জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ১

সিলেটে চুরি-ছিনতাই বেড়েছে, আতঙ্কে নগরবাসী

Update Time : ১২:৩৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬

সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযান ও গ্রেপ্তার অব্যাহত থাকলেও চুরি-ছিনতাই থামছে না। প্রায় প্রতিদিনই নগরীর বিভিন্ন মার্কেট ও জনবহুল এলাকায় এমন ঘটনা ঘটছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।

রবিবার (৮ মার্চ) বিকেলে জিন্দাবাজারের আলহামলা শপিং সিটি ও শ্যামলি মার্কেটের মাঝামাঝি স্থান থেকে শেরপুরের এক যুক্তরাজ্য প্রবাসীর মোবাইল ও নগদ টাকা চুরি হয়। তিনি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে জানান। এর আগের দিনও আরেকজনের মোবাইল ও ১০ হাজার টাকা চুরি হয়েছে।

সূত্র জানায়, জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা ও চৌহাট্টা এলাকায় চোর-ছিনতাইকারী চক্রের শতাধিক সদস্য সক্রিয় রয়েছে। এতে ঈদকে সামনে রেখে কেনাকাটা করতে আসা মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।

এদিকে গত ৩২ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকা থেকে ১৪০ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ পিপিএম জানান, নগরীতে ৬০টি মোবাইল টিম ও গোয়েন্দা সদস্যরা সক্রিয় রয়েছে এবং দুই মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

তিনি নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সমস্যায় পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  শাহপরানে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত