Dhaka ১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা প্রাণঘাতী রোগে আক্রান্ত সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু, দেশবাসীর দোয়াপ্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন গ্রাম্য সালিসে সমাজচ্যুত পুরো পরিবার,মসজিদে নামাজেও নিষেধাজ্ঞা এবার সিএমপির ৫ থানায় ওসি রদবদল পররাষ্ট্রের দুই প্রতিমন্ত্রীর কার দায়িত্ব কী, জানালো মন্ত্রণালয় স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন নতুন এলজিআরডি মন্ত্রী শি শু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক আটক সার্ককে আরও কার্যকর ও জনকেন্দ্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর

শ্রীলঙ্কার নতুন কোচ গ্যারি কার্স্টেন

  • Reporter Name
  • Update Time : ০১:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৫০৫ Time View

শ্রীলঙ্কা ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ও তারকা কোচ গ্যারি কার্স্টেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে নিয়োগের বিষয়টি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। কিংবদন্তি লঙ্কান ক্রিকেটার সনাথ জয়সুরিয়ার স্থলাভিষিক্ত হবেন তিনি। আগামী ১৫ জুলাই থেকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে তাঁকে। 

সদ্যসমাপ্ত টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরই শ্রীলঙ্কার দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন সনাথ জয়সুরিয়া। গতকাল কার্স্টেনের নিয়োগের মধ্য দিয়ে তা বাস্তবায়ন হলো। দক্ষিণ আফ্রিকার সাবেক এ বাঁহাতি টপ অর্ডার আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজারে বেশি রান করেছেন। তাঁর কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ।কার্স্টেনের অধীনে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত নিজ দেশ দক্ষিণ আফ্রিকার দায়িত্বে ছিলেন। তাঁর কোচিংয়ে তিন ফরম্যাটে আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে প্রোটিয়ারা। গত টি২০ বিশ্বকাপে নামিবিয়ার পরামর্শক ছিলেন তিনি।

শ্রীলঙ্কার কোচ হিসেবে তাঁর প্রধান লক্ষ্য, আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কাকে প্রস্তুত করা। ওই কন্ডিশন সম্পর্কে ভালো জ্ঞান থাকার জন্যই তাঁকে নিয়োগে প্রাধান্য দিয়েছে লঙ্কান বোর্ড। তবে এসএলসির প্রত্যাশা, কার্স্টেনের নিয়োগ শ্রীলঙ্কার ক্রিকেটে ইতিবাচক প্রভাব ফেলবে। লঙ্কান দলে তিনি জয়ের সংস্কৃতি গড়ে তুলতে পারবেন বলেও আশা তাদের, যেটা তিনি অতীতে করে দেখিয়েছেন।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রকে পরাজিত করে বিশ্বকাপ বাছাইয়ে ভালো সূচনা মেয়েদের।
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা

শ্রীলঙ্কার নতুন কোচ গ্যারি কার্স্টেন

Update Time : ০১:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

শ্রীলঙ্কা ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ও তারকা কোচ গ্যারি কার্স্টেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে নিয়োগের বিষয়টি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। কিংবদন্তি লঙ্কান ক্রিকেটার সনাথ জয়সুরিয়ার স্থলাভিষিক্ত হবেন তিনি। আগামী ১৫ জুলাই থেকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে তাঁকে। 

সদ্যসমাপ্ত টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরই শ্রীলঙ্কার দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন সনাথ জয়সুরিয়া। গতকাল কার্স্টেনের নিয়োগের মধ্য দিয়ে তা বাস্তবায়ন হলো। দক্ষিণ আফ্রিকার সাবেক এ বাঁহাতি টপ অর্ডার আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজারে বেশি রান করেছেন। তাঁর কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ।কার্স্টেনের অধীনে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত নিজ দেশ দক্ষিণ আফ্রিকার দায়িত্বে ছিলেন। তাঁর কোচিংয়ে তিন ফরম্যাটে আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে প্রোটিয়ারা। গত টি২০ বিশ্বকাপে নামিবিয়ার পরামর্শক ছিলেন তিনি।

শ্রীলঙ্কার কোচ হিসেবে তাঁর প্রধান লক্ষ্য, আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কাকে প্রস্তুত করা। ওই কন্ডিশন সম্পর্কে ভালো জ্ঞান থাকার জন্যই তাঁকে নিয়োগে প্রাধান্য দিয়েছে লঙ্কান বোর্ড। তবে এসএলসির প্রত্যাশা, কার্স্টেনের নিয়োগ শ্রীলঙ্কার ক্রিকেটে ইতিবাচক প্রভাব ফেলবে। লঙ্কান দলে তিনি জয়ের সংস্কৃতি গড়ে তুলতে পারবেন বলেও আশা তাদের, যেটা তিনি অতীতে করে দেখিয়েছেন।

আরও পড়ুনঃ  ভারতের লক্ষ্য এবার অলিম্পিক স্বর্ণ